03/03/2026
শিশু কিশোর ঈদ আনন্দ-২০২৬ ইং ঈদের দিন।
আয়োজনেঃকরমদি কাজিপাড়া যুব সংঘ।
আসছে ঈদুল ফিতরে ঈদের আনন্দ কে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবছরেও আয়োজন হতে চলেছে ঐতিহ্যবাহী গ্রামিন খেলা গুলো।
সেই লক্ষ্যেই আজকের আলোচনা সভা।
আলোচনায় উপস্থিত ছিলেন আলি হোসেন,মোস্তফা, নাজমুল,শামিম,
জাহিদ,রনি সহ অনেকেই
এবছর খেলায় থাকছেঃ
ফুল খেলা,গাদন খেলা,শর্ট ফুটবল,মোরগ লড়াই,পয়সা দৌড়, দীর্ঘলাফ,হাড়িভাঙ্গা,যেমন পারো তেমন সাজো,দড়ি টানা,কলাগাছে ওঠা,বাঁশ বেয়ে পুকুর পার,পুকুরে হাঁস ধরা,বাচ্চাদের দৌড়, বিস্কুট খাওয়া,মেয়েদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ,চেয়ার খেলা,দড়ি খেলা, সহ অনেক ধরনের গ্রামিন খেলা।
গ্রামের সকল কে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো।
বিঃদ্রঃ বহিরাগত দর্শকদের জন্য আকর্ষণীয় একটা খেলা আছে।