17/03/2018
দলের সঙ্গে নেই, মুলত ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করন থেকে নিজের নামটাই গুটিয়ে নিয়েছেন।
তবে মাশরাফি বলে কথা,
গুঞ্জন ছিলো নিদাহাস ট্রফিতে মেন্টর হিসেবে দলের সাথে দেখা যেতে পারে, দলের সঙ্গে না থাকলেও আলোচনায় ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়েই।
সংবাদ মাধ্যমের সাহায্যে দলকে জানিয়ে আসছিলেন শুভকামনা,অনুপ্রেরণা মুলক পরামর্শ।
ফাইনালের আগেও দলের প্রতি তার বিশ্বাসের বার্তাটা পৌছে দিলেন,
জানালেন এবারের দলটার সামর্থ্য আছে চ্যাম্পিয়ন হবার।
টি২০ সংস্করনে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আগামিকালের শিরাপা নির্ধারনী লড়াইয়ে তাকিয়ে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের দিকে,
জনপ্রিয় একটি অনলাইন সংবাদমাধ্যমকে বললেন,
“দুই জয়ে কোনোভাবেই তামিমের অবদান কম না। দুই ম্যাচেই সুরটা বেঁধে দিয়েছে তামিম। ও আউট না হলে হয়তো আরও আগে জিততে পারতাম। দুইটা ম্যাচ জেতায় আমি মনে করি ওর বড় অবদান রয়েছে। শেষ করে আসার সামর্থ্য আছে মাহমুদউল্লাহ, মুশফিকের। তবে শুরুতে জ্বলে উঠতে হবে তামিমকে।”
শ্রীলংকার সাথে দুই ম্যাচেই তামিমের ভালো অবদান থাকলেও ভারতের বিপক্ষে ছিলেন নিস্প্রভ,
ভারতের সাথে এর আগে খেলা ফাইনালেও জ্বলে উঠতে ব্যার্থ হয়েছিলেন, ভালো করতে পারেননি ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ফাইনালেও।
যথারীতি ফলাফলও এসেছে বিপক্ষে,
যেকারনে মাশরাফির মতো এদেশের আপামর ক্রিকেট সমর্থকরাও কাল তাকিয়ে থাকবেন তামিমের দিকে,
তার বেধে দেয়া সুরই হয়তো বাংলাদেশকে পৌছে দিবে প্রথমবারের মতো শিরোপা জয়ের সাফল্যে।