28/01/2014
দয়া করে পড়বেন , অবহেলা করবেন না । দয়া করে কমেন্ট করবেন ।
খালিদ মধ্যবিত্ত ঘরের সন্তান, পড়াশোনা করে নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে। দেখতে সুদর্শন বলা যাবে না তবে মানানসই। সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে না অন্য সবার মত বরং বলা যায় কম্পিউটারই তার জগত। সারাদিন ফেসবুক আর ইয়াহু নিয়ে পরে থাকে। একদিন ফেসবুকেই পরিচয় ঘটে এক মেয়ের সাথে। মেয়েটির নাম রিমি, দেখতে প্রচণ্ড সুন্দরী। ফেসবুকের ছবি দেখেই ভাল লেগে যায় খালিদের। প্রথম প্রথম চ্যাট এ হাই হ্যালো এবং একসময় শুরু হয় সারাদিন চ্যাট। চ্যাট করতে করতে খালিদ রীতিমত নাওয়া খাওয়া ভুলে যেত বলা যায়। দুজনই একে অন্যের সাথে শেয়ার করতে থাকল সব কিছু, তবে সবই চ্যাটে। একদিন খালিদ রিমির ফোন নাম্বার চেয়ে বসল, রিমিও তার নাম্বার দিল কিন্তু শর্ত ছিল তাকে ফোন দেয়া যাবে না। এরপর শুরু হল তাদের টেক্সট এ কথোপকথন। সারাদিন একে অন্যের সাথে গল্প করত টেক্সট করে। ধীরে ধীরে তাদের ভালোলাগা রূপ নেয় ভালোবাসায়। অল্প কিছুক্ষণ যোগাযোগ না হলেই তারা পাগল হয়ে যায় এমন অবস্থা।
একদিন খালিদ চাইল রিমির সাথে দেখা করতে, কিন্তু রিমি রাজী না। সে খালিদকে বলল আমার সাথে দেখা হওয়ার পর যদি আমাকে তুমি ভাল না বাস? অবাক হয় খালিদ। তবু জোরাজুরি করতেই থাকে, কেননা রিমিকে দেখার, তার সাথে সামনাসামনি কথা বলার অদম্য ইচ্ছে তাকে পেয়ে বসেছে। অতঃপর একদিন দেখা করতে রাজী হয় রিমি। নির্ধারিত দিনে খালিদ মনে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে হাজির হয় আগেই ঠিক করে রাখা একটি রেস্টুরেন্টে। দূর থেকে রিমিকে বসা দেখেই চিনতে পারে সে, প্রচণ্ড ভালোলাগা নিয়ে এগিয়ে যেতে থাকে তার দিকে। এমন সময় দেখতে পায় রিমি অন্য একটি মেয়ের সাথে কথা বলছে, কিন্তু ইশারায়!! আরও কিছুক্ষণ দেখে খালিদ বুঝতে পারে রিমি আসলে কথা বলতে পারে না। হঠাৎ করেই খালিদের পৃথিবীটা যেন ভেঙে পরে। কি করবে বুঝতে না পেরে দেখা না করেই চলে যায় খালিদ, বন্ধ করে দেয় রিমির সাথে সব যোগাযোগ।
এখন কি করবে খালিদ? গল্পের শেষটা কিভাবে দেখতে চান আপনারা? খালিদ কি ফিরে যাবে রিমির কাছে নাকি আর কোনদিন যোগাযোগই করবে না? কমেন্টে আপনার মতামত জানান। আপনার মতামতের উপর ভিত্তি করেই শেষ হবে গল্পটি। চোখ রাখুন আজ ঠিক রাত ১০টায় এই পেইজে।
Khalid middle of the room , the child is studying at a university renowned . Do not be looking to see if it fits. Roam with friends all day , like everyone else, but it can be said that the world of computers . After a whole day of Facebook and Yahoo have . One phesabukei met with one daughter . Expected to name the girl , violent and beautiful . Facebook takes good pictures Khalid saw . Once the chat starts at the first hi hello and chat all day . To chat and forget to eat tension could actually be called Khalid . Both began to share everything with each other , but all chat . One day, the phone numbers were expected to Khalid , was expected to discuss the terms of his numbers , but the phone can not be sent . The conversation at the start of their text . Throughout the day, they text each other and with the story . Gradually turned into a love that you'll love them . Even if you are not in touch while they are a little bit crazy situation.
One day , being expected to meet with Khalid , but is not expected to agree . After she met with me and said khalidake not good if you live in me ? Khalid was surprised . Nonetheless insists there must be , because rimike see , talk to her face to face with the irrepressible desire takes hold of him . Then one day, is expected to agree to meet . The day before Khalid appeared with many expecting just to keep the dream of many a restaurant . By sitting rimike may recognize from afar , is going ahead with loved tearing at her . Expected to see when talking to another girl , but bidding ! ! Expected to see a bit more understanding of Khalid could not actually speak . After the collapse of the world suddenly Khalid . Do not understand what goes without overlooking Khalid , expected to stop all contact with .
Khalid , now what ? How do you want to see the story end ? Communication is expected to be back to what Khalid would never do or longer ? Tell your opinion in the comments . Your opinion will be based on the story ends . Keep an eye on this page for just today at 10pm .