Dinajpur Hockey clinic

Dinajpur Hockey clinic this is the first & big club in dinajpur hockey.

বিকেএসপিতে ভর্তি হতে কি কি প্রয়োজন?১/ সাধারণ ভর্তির  বয়স ১২-১৪ বছরের নিচে হতে হবে। ২/ ক্লাস ৫-৭ এ ভর্তি হতে হবে। ৩/ HSC ...
26/10/2022

বিকেএসপিতে ভর্তি হতে কি কি প্রয়োজন?

১/ সাধারণ ভর্তির বয়স ১২-১৪ বছরের নিচে হতে হবে।
২/ ক্লাস ৫-৭ এ ভর্তি হতে হবে।
৩/ HSC পাশ করার পর HSC পাশের সালের দুই বছরের মধ্যে জাতীয় পর্যায় অথবা ঢাকা লিগ খেলার অভিজ্ঞতা থাকলে ডিগ্রিতে ট্রায়াল দেওয়া যাবে। ডিগ্রিতে ভর্তির আসন সংখ্যা খুবই সীমিত, ক্রিকেট ও ফুটবলে ৪-৬ জন্য করে ভর্তি নেওয়া হয় আর বাকি খেলায় ২-১ করে ভর্তি নেয়া হয় গেইম ডেভেলপমেন্টের ডিমান্ড অনুযায়ী। তাই ডিগ্রিতে শুধু মাত্র এডভান্স লেভেলের প্লেয়ার এডভান্স কোচিংয়ের জন্য ভর্তি নেওয়া হয়।

[প্রতি বছর সম্ভব্য নভেম্বর মাসে অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয় ডিগ্রি ও সাধারণ ভর্তির জন্য। ট্রায়াল নভেম্বর ও ডিসেম্বর থেকে শুরু হয়ে]

ট্রায়াল / ক্যাম্প / ভর্তি ও মাসিক খরচ কেমন পড়বে?

★ বিকেএসপিতে ট্রায়াল দেওয়ার সময় ২০০/- রেজিষ্ট্রেশন ফি ট্রায়ালের দিন জমা নেওয়া হয়।

★ ৭ দিনের আবাসিক ক্যাম্প সম্পূর্ণ ফ্রি, এতে কোনো টাকা লাগেনা, শুধু নিজের খেলার সামগ্রী ও ড্রেস নিয়ে গেলেই হবে।

★ চান্স পাওয়ার পর ভর্তি বাবদ ১৫,০০০/- টাকার মতো লাগে। এই ১৫,০০০/- টাকার মধ্যে বাৎসরিক মেডিক্যাল খরচ, লাইব্রেরি খরচ, এক মাসের বেতন, বিকেএসপির জার্সি ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত।

★ মাসিক বেতন পরিবারের মাসিক আয়ের ১০% - ১৫%। এটা একাউন্স ডিপার্টমেন্ট পরিবারের আয়ের উৎস যাচাই করে নির্ধারন করে থাকে

বিকেএসপিতে ভর্তির কি কি আগাম প্রস্তুতি নিতে হবে?

★ বিকেএসপিতে একদম নতুন প্লেয়ার নেওয়া হয়না। এখানে প্রতিভাবান নিয়মিত প্লেয়ারদের বাছাই করে নেওয়া হয়, তাই অবশ্যই নূন্যতম ২ বছর কোনো একাডেমিতে ভর্তি হয়ে নিজ খেলার উপর বেসিক ও ফিটনেস ঠিক করে নিতে হবে।

বিকেএসপিতে ভর্তির নিয়মাবলি কি কি?

★নির্দিষ্ট সময় অনুযায়ী অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
★ রেজিষ্ট্রেশনের সময় যে কেন্দ্র বাছাই করেছেন সে কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট দিনে সে খেলার ট্রায়ালে অংশগ্রহণ করতে হবে। সেখানে প্রাথমিক মেডিকেল চেক-আপে উত্তির্ন হওয়ার পর খেলার উপর প্রাক্টিক্যাল ট্রায়াল দিতে হবে।
★ প্রাথমিক ট্রায়ালে বাছাইকৃত উত্তির্ন খেলোয়াড়দের ৭ দিনের আবাসিক ক্যাম্প অংশ গ্রহন করতে হবে ( ডিগ্রির শিক্ষার্থীরদের ক্ষেত্রে ক্যাম্প হবেনা সরাসরি বাছাই ও ভর্তি নেওয়া হয়)। আবাসিক ক্যাম্পে নিয়মিত প্রাক্টিস, প্রাক্টিস ম্যাচ, ফিটনেস টেস্টে ও সব শেষের দিন পাঠ্য বইয়ের ওপর অংক, ইরেজি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
★ ক্যাম্পে অংশ নেয় প্লেয়ারদের মধ্য থেকে সেরা খেলোয়াড়রাই ভর্তির সুযোগ পাবেন।

ট্রায়াল দিতে কি কি লাগবে?

★ সত্যায়িত অনলাইন জন্ম নিবন্ধ সনদ।
★ স্কুলের প্রত্যায়ন পত্র।
★ নিজ খেলার সামগ্রী।
★ খেলার পোশাক ও জুতা।
★ অনলাইনে রেজিষ্ট্রেশন করা ফরম।
★ ফরম ফিলাপ বাবদ ২০০/- টাকা

#বিঃদ্রঃ মনে রাখবেন বিকেএসপিতে ভর্তির সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক। সকল তথ্য, রেজিষ্ট্রেশন, রেজাল্ট ও নোটিশ শুধুমাত্র www.bksp.gov.bd অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ন্ত্রণ করা হয়। ফরম ফিলাপ, ভর্তি ও বেতন সংক্রান্ত সকল লেনদেন বিকেএসপি ব্যাংকের মাধ্যমে সম্পাদন করে থাকে। কোনো ক্যাশ বা বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করা হয়না। তৃতীয় কোনো ব্যাক্তি, প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং বিকেএসপির কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর কোনোভাবেই দায় বহন করবেনা। উপরের দেওয়া তথ্যের বাহিরে আর কোনো বয়স, ক্লাস ও সময়ে ভর্তির নেওয়া হয়না। বয়স ও ক্লাস বেশি হলে ট্রায়াল দেওয়া গেলেও চান্স পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

©অফিসিয়াল নিউজ সোর্সঃ www.bksp.gov.bd

20/10/2022
শহীদ স্মৃতি সিক্স এ সাইট হকি টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় নর্থ বেঙ্গল অটো তিন এক গোলে জয়...
01/03/2022

শহীদ স্মৃতি সিক্স এ সাইট হকি টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় নর্থ বেঙ্গল অটো তিন এক গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।

আজ দিনাজপুর বড় মাঠে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর বিকেএসপি ...
25/02/2022

আজ দিনাজপুর বড় মাঠে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর বিকেএসপি এর হকি কোচ নান্নু স্যার ও জাতীয় হকি প্লেয়ার ইরফান ও দিনাজপুর হকি ক্লিনিকের সভাপতি ও আমাদের সবার প্রিয় মতি ভাই।
আজ ২টি খেলা অনুষ্ঠিত হয়
দিনাজপুর হকি ক্লিনিক ২-২ নর্থ বেঙ্গল অটো
আমিন স্পোর্টস ১-০ নাজমা এন্টারপ্রাইজ ।

আগামীকাল থেকে দিনাজপুরে শহীদ স্মৃতি সিক্স এ সাইড হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় উপস্থিত থাকবেন দিনাজপুর ডিএসএ ...
24/02/2022

আগামীকাল থেকে দিনাজপুরে শহীদ স্মৃতি সিক্স এ সাইড হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় উপস্থিত থাকবেন দিনাজপুর ডিএসএ এর সভাপতি পাপ্পু ভাই ও দিনাজপুর হকি ক্লিনিক এর সভাপতি মতি ভাই। আরো উপস্থিত থাকবেন দিনাজপুর বিকেএসপি হকি কোচ ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় নান্নু ভাই ও দিনাজপুরের কৃতিসন্তান জাতীয় হকি খেলোয়াড় ইরফান,আমাদের সবার প্রিয় নূর নবী ভাই। আপনারা সকলে আমন্ত্রিত।

23/02/2022

Today practice time in Dinajpur

Dinajpur hockey new ★star
21/02/2022

Dinajpur hockey new ★star

19/02/2022
আজ দিনাজপুর হকি মাঠে ছেলে ও মেয়েদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী শুক্রবার থেকে স্বাধীনতা কাপ হকি অনুষ্ঠিত হবে ইন শাহ আ...
18/02/2022

আজ দিনাজপুর হকি মাঠে ছেলে ও মেয়েদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
আগামী শুক্রবার থেকে স্বাধীনতা কাপ হকি অনুষ্ঠিত হবে ইন শাহ আল্লাহ।

Address

Boromath
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Hockey clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share