Dinajpur Marathon

Dinajpur Marathon এসো দৌড়াই আলোর পথে

“স্বাস্থ্যই’ সকল সুখের মুল” এই প্রবাদটি যেমন সত্য, তেমনি অর্থনৈতিক স্বাচ্ছ্ন্দও সমৃদ্ধির চাবিকাঠি। আর এই দুটো উদ্দেশ্যই নিহিত রয়েছে দিনাজপুর ম্যারাথনে ‘ এসো দৌড়াই আলোর পথে’।
মানুষের, বিশেষ করে বৃহত্তর দিনাজপুরের মানুষের সামাজিক, অর্থনৈতিক সমৃদ্ধির পুণঃর্জাগরনকে সামনে রেখে, তারই আংশিক প্রচেষ্টা হিসেবে এই ম্যারাথনের আয়োজন শুরু হয়েছে ২০১১ সাল থেকে। এই উদ্দোগে আছে শুধু মানুষের কল্যাণ ভাবনা; দিনাজপুরক

ে এগিয়ে নেয়ার আগ্রহ।
খেলাধুলা এবং শারীরিক ফিটনেস একজন ব্যক্তি বা সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। এই ম্যারাথনের মাধ্যমে তরুন সমাজকে সেই দিকে উৎসাহ দেয়ার প্রবণতা আছে।
এই প্রতিযোগীতা এবং এর সার্বিক আয়োজনকে ঘিরে যতটুকু অর্থনৈতিক ব্যাপার অপরিহার্য সেটাকেও বৃহৎ পরিসরে নড়ানোর উৎসাহ দেয়ার প্রবনতা এর মধ্যে গাথা হয়েছে।
এই ঘটনার আয়োজন এবং প্রতিফলন পর্যন্ত যে সব সামাজিক অনুঘটক রয়েছে সেগুলো নির্মল আনন্দ, পারস্পরিক যোগাযোগ, সামাজিক বন্ধন এবং সুসম্পর্ক বিকাশের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আশা।
বৃহত্তর দিনাজপুর তথা সামগ্রীক ভাবে আমাদের সমাজের উত্তরণের ক্ষেত্র গুলোতে নাড়া দেবার প্রয়াস এর মধ্য দিয়ে বিকশিত করার চিন্তাই হল এর মূল উদ্দেশ্য।
দিনাজুপুর অথবা দিনাজপুরের বাইরের সবাইকে আমন্ত্রন এই নির্মোহ প্রচেষ্টায় অংশীদার হতে।
এতে আছে নগদ পুরস্কার, আর থাকছে মানুষকে, সমাজকে শক্তি জোগাবার এবং আলোর পথে এগুবার আহবান। মনে করুন এই প্রচেষ্টা আপনারই। এর সাফল্য হোক আপনার গর্ব।

নাগরিক উদ্দ্যোগ- দিনাজপুর।

16/12/2024
এখনো যারা দিনাজপুর ম্যারাথন-২০২৩-এ রেজিস্ট্রেশন  করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে নিন।রেজিস্ট্রেশন লিংক : https://docs.goog...
01/12/2023

এখনো যারা দিনাজপুর ম্যারাথন-২০২৩-এ রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে নিন।
রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd5XhobIybd4FSOWvjPCExeRozF1XWRKcieX61Tty5Ik4wp_g/viewform
*বিঃদ্রঃ দিনাজপুর ম্যারাথনে অংশগ্রহণকারীকে ০৮ ডিসেম্বর রাত ৯টার মধ্যে দিনাজপুর ইনস্টিটিউট, জেল রোড, দিনাজপুর-এ রিপোর্টিং করে জার্সি ও চেষ্ট নম্বর সংগ্রহ করতে হবে।

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

সময় বাড়লো ৪দিন। এখনো যারা দিনাজপুর ম্যারাথন-২০২৩-এ রেজিস্ট্রেশন  করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে নিন।রেজিস্ট্রেশন লিংক :...
28/11/2023

সময় বাড়লো ৪দিন। এখনো যারা দিনাজপুর ম্যারাথন-২০২৩-এ রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে নিন।
রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/.../1FAIpQLSd5XhobIybd4F.../viewform
*বিঃদ্রঃ দিনাজপুর ম্যারাথনে অংশগ্রহণকারীকে ০৮ ডিসেম্বর রাত ৯টার মধ্যে দিনাজপুর ইনস্টিটিউট, জেল রোড, দিনাজপুর-এ রিপোর্টিং করে জার্সি ও চেষ্ট নম্বর সংগ্রহ করতে হবে।

দিনাজপুর ম্যারাথন ইনষ্টিটিউট থেকে কান্তজিউ মন্দির।তারিখ ২৬/১১/২০২২রেজিষ্ট্রেশন শেষ তারিখ ২৫/১১/২০২২রেজিষ্ট্রেশন ফি = ২০০...
31/10/2022

দিনাজপুর ম্যারাথন
ইনষ্টিটিউট থেকে কান্তজিউ মন্দির।
তারিখ ২৬/১১/২০২২
রেজিষ্ট্রেশন শেষ তারিখ ২৫/১১/২০২২
রেজিষ্ট্রেশন ফি = ২০০ টাকা।
দৌড় শুরু সকাল ৬.০০
চেষ্ট নাম্বার ও বিস্তারিত জানতে শেষ সময় : ২৫/১১/২০২২ রাত ৯.০০ ঘটিকার মধ্যেই।

অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারেন
https://forms.gle/du3rahXPo686DmGy8

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী এবং মুজিব শতবর্ষে ‘দিনাজপুর ম্যারাথন’(২১ কিলোমিটার) দশম ম্যারাথন উৎসবে অংশ নিতে রেজিষ্টেশন ২৩ ন...
10/11/2021

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী এবং মুজিব শতবর্ষে ‘দিনাজপুর ম্যারাথন’(২১ কিলোমিটার) দশম ম্যারাথন উৎসবে অংশ নিতে রেজিষ্টেশন ২৩ নভেম্বর ২০২১ শেষ তারিখ । অংশ গ্রহনে যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদের রিপোর্টিং করতে হবে ২৫ নভেম্বর রাত ৯ টার পূর্বে এবং জার্সি, চেস্ট নম্বর ইত্যাদি সংগ্রহ করতে হবে । ২৬ নভেম্বর ভোরে ম্যারাথনে অংশ নিতে জার্সি সহ কিছুই দেয়া হবে না । রিপোর্টিং এবং সংগ্রহ ‘দিনাজপুর ইনষ্টিটিউট’ জেল রোড, দিনাজপুর থেকে। ২৬ নভেম্বর এখান থেকে ভোর ৬-৩০ মি: দৌড় শুরু হবে এবং কান্তজী মন্দিরে সমাপ্তি রেখায় শেষ হবে ।
রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংকে ক্লিক করুন;
https://forms.gle/6Watg5x5vAcYQevg7

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী’তে ‘দিনাজপুর ম্যারাথন’ এক দশক পূর্তি’র বিশাল আয়োজনের পরিকল্পনা ছিল । কিন্তু অতি দূ:খের সাথে জান...
24/03/2021

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী’তে ‘দিনাজপুর ম্যারাথন’ এক দশক পূর্তি’র বিশাল আয়োজনের পরিকল্পনা ছিল । কিন্তু অতি দূ:খের সাথে জানাচ্ছি যে ২৭ মার্চ ২০২১ এর অনুষ্ঠান বাতিল করা হল । দেশে করোনা ভাইরাস সংক্রমনের উর্দ্ধগতির জন্য স্বাধীনতা’র ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে বর্ণাঢ্য নানা অনুষ্ঠান সরকার সহ সকল সংগঠন বাতিল বা সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে। নাগরিক উদ্যোগ এবার দশক পূর্তি ম্যারাথন ‘আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন’এর সৌজন্যে আয়োজনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছিল কিন্তু করোনা সংক্রমন ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় আয়োজন বাতিল করা হল । পরিস্থিতি উন্নত হলে ২০২১ এর শীতের শুরুতে দিনাজপুর ম্যারাথন (হাফ-২১ কিমি) আয়োজন করা হবে । যারা ইতিমধ্যে ফর্মে অথবা অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন তারা চাইলে পরিশোধিত ফি ফেরত নিতে পারেন কিংবা আগাম রেজিষ্ট্রেশন হিসাবে রাখতে পারেন ।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দিনাজপুর ম্যারাথনের দশম আসর ২০২০ আগামী ২০২১ সালের ...
13/03/2021

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দিনাজপুর ম্যারাথনের দশম আসর ২০২০ আগামী ২০২১ সালের ২৭ মার্চ, শনিবার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু দিনাজপুর ম্যারাথন-২০২০ এ অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন করুন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd-QZcxs2isPlQXXz3ew6vo_3zvJNi6GaZGhEIYm3rjkq6New/viewform

08/12/2020

‘দিনাজপুর ম্যারাথন’ ২০২০ দশক পূর্তি অনুষ্ঠান আয়োজন হচ্ছে না । তবে ২০২১ ফেব্রুয়ারি মার্চ মাসে পরিস্থিতি উন্নতি হলে দশক পুর্তি ম্যারাথন আয়োজন করা হবে ।
করোনা সংক্রমনের উর্ধগতি মুখি হওয়ার জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ সচেতন সংগঠন এবং ব্যক্তিবর্গ ডিসেম্বর ২০২০ তে ‘দিনাজপুর ম্যারাথন’ অনুষ্ঠানে অনুমোদন দিচ্ছে না । এই অপারগতার জন্য ‘নাগরিক উদ্যোগ’ দু:খ প্রকাশ করছে ।

Address

Dinajpur Marathon
Dinajpur
5200

Telephone

+8801731195452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Marathon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share