26/09/2025
সবাই জাকির আলিকে নিয়ে ট্রল করছে কিন্তু অন্য কারোও কথা বলছে না। এটাই আমাদের ক্রিকেট ভক্তদের অভ্যাস। সব সময় একজনকে মাথায় উঠাইয়া নাচবে নয়ত আরেকজনকে ছিঁড়ে ফেলবে। কিছু ভিউ ব্যবসায়ি হলুদ সাংবাদিক যারা খেলার খ ও বুঝে না তারা খেলার বিশ্লেষণ করে এবং যেকোনো একজনকে টার্গেট করে তাদের কন্ট্রভার্সি চালু রাখে। অথচ দুই একজন বাদে সবার পার্ফরম্যান্সই বাজে ছিল।
যাইহোক ট্রেন্ডের বাইরে গিয়ে আমি কিছু কথা বলি। প্লেয়ারদের দোষ দেয়ার আগে আমি টিম মান্যাজমেন্টকে দোষারপ করবো, বোর্ডকে দোষারপ করবো। প্লেয়াররা তহ নিজের ইচ্ছায় দলে খেলে না, তাদেরকে সিলেক্ট করা হয়, আপনি কেন ভালো প্লেয়ার সিলেক্ট করলেন না? আপনি কেন ভালো প্লেয়ার মেক করলেন না? প্লেয়ারদের যতটুকু সক্ষমতা ছিল তারা সেটা করেছে, আপনি তহ জানেন তারা কেমন খেলে তাহলে তাদেরকে বলে তহ কোন লাভ নেই। আপনি পারলে ওদের বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দল বানান।
Bangladesh Cricket : The Tigers