Goal Verse

Goal Verse Where we talk about football .

এস্টন ভিলা ম্যাচে ইনজুরিতে পড়েছেন রদ্রি। আগামী ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ফলে লা লিগায় আতলেতিকো মা...
08/11/2026

এস্টন ভিলা ম্যাচে ইনজুরিতে পড়েছেন রদ্রি। আগামী ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ফলে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিও মিস করতে চলেছেন তিনি। সেক্ষেত্রে আগামী ম্যাচগুলোতে বার্সার মিডফিল্ডে পেদ্রির পাশে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

এই মুহূর্তে বার্সেলোনার সম্ভাব্য মিডফিল্ড পজিশনে আছেন, পেদ্রি, ফ্রেংকি ডি ইয়ং, গাভি, বের্নাল, ফের্মিন এবং ব্রায়ান ফারিনাস। আতলেতিকো মাদ্রিদের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্লিক যে পেদ্রি ও ফের্মিনের পজিশন পরিবর্তন করবেন না, তা নির্দ্বিধায় বলা যায়। পরিবর্তনের জায়গাটা হচ্ছে রদ্রির পজিশন। মৌসুমের শুরু থেকেই বার্সার মিডফিল্ডে ইউজুয়ালি পেদ্রির পাশে রদ্রিকেই দেখা যায়। যেহেতু রদ্রি এই ম্যাচে অনুপস্থিত থাকবেন, সেক্ষেত্রে সম্ভাব্য বিকল্পদের খেলার ধরন এবং সক্ষমতা এক নজরে দেখে নেওয়া যাক -

১. মার্ক বের্নাল : প্লেয়িং স্টাইল অনেকটা রদ্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। আতলেতিকোর বিপক্ষে গত সিজনেও গোলের দেখা পেয়েছে, সেক্ষেত্রে পেদ্রির পাশে বের্নালকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে পিএসজি ম্যাচে তার ডিজাস্টার পারফরম্যান্স কিছুটা বাধা তৈরি করতে পারে। সেক্ষেত্রে ফ্লিক তাকে চুজ করবেন কিনা, সেটা স্বয়ং ফ্লিকই ভালো বলতে পারবেন।

২. ফ্রেংকি ডি ইয়ং : এই মুহূর্তে বার্সেলোনায় যে কয়জন প্লেয়ার সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্সড, তাদের মধ্যে ডি ইয়ং সবার উপরে। সবে মাত্র ইনজুরি কাটিয়ে ফিরেছে, লাস্ট কয়েকটা ম্যাচে তার কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্সও পাওয়া গেছে। রদ্রি আসার আগে নিয়মিতই পেদ্রি-ডি ইয়ং জুটি হরহামেশাই দেখা যেত। সেক্ষেত্রে ফ্লিক তার উপর আস্থা রাখতেই পারেন। তবে যদি তাকে ডিফেন্সের জন্য চিন্তায় রাখেন, তবে অন্য বিষয়।

৩. গাভি : চলতি মৌসুমে খুব একটা প্লেয়িং টাইম না পেলেও গুরুত্বপূর্ণ ম্যাচে গাভির সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগেও ফ্লিক গাভিকে পেদ্রির পাশে অনেকবার ব্যবহার করেছেন। তবে এক্ষেত্রে একমাত্র বাধার কারণ হতে পারে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের অভাব।

৪. ব্রায়ান ফারিনাস : লা মাসিয়া থেকে উঠে আসা আরও এক প্রতিভা। ইতিমধ্যে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়ে গেছে। এরিক গার্সিয়া ও জুল কুন্দের অনুপস্থিতিতে ডিফেন্সেও ফ্লিকের আস্থার প্রতিদান দিয়েছে। তবে এই ম্যাচ দিয়ে এরিক গার্সিয়ার ফেরার কথা। সেক্ষেত্রে ফারিনাসকে ফ্লিক আবারও মিডফিল্ডার হিসেবে কনসিডার করতে পারেন। তবে সদ্য অভিষেক হওয়া ফারিনাসের জন্য এই ধরনের বিগ ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা অনেকাংশেই কম।

আতলেতিকোর ঘরের মাঠ মানে যেকোনো দলের জন্যই অগ্নিপরীক্ষা।

গত সিজনেও এই আতলেতিকোই বার্সার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া হোক বা কোপা দেল রে থেকে বিদায়...সব কিছুর ক্ষত এখনও বার্সার গায়ে তরতাজা।

আর এই সিজনে হিসাবটা আরও কঠিন। লিগ টেবিলের ১ ও ২ নম্বরে আছে বার্সা ও আতলেতিকো, পয়েন্টের ব্যবধান মাত্র ২। বার্সা কোনোমতে টপে আছে।

তাই এই ম্যাচটা শুধু তিন পয়েন্টের না, এটা টেবিল টপার থাকার লড়াই, সম্মানের লড়াই, আর গত সিজনের বদলা নেওয়ার লড়াই।

যবে থেকে ফুটবল বুঝা শুরু করেছি, তবে থেকেই ফুটবলে আমার প্রথম ভালোবাসা ছিল লিও। ওর পায়ের জাদু দেখেই ফুটবল নামক এই খেলার প্...
05/11/2026

যবে থেকে ফুটবল বুঝা শুরু করেছি, তবে থেকেই ফুটবলে আমার প্রথম ভালোবাসা ছিল লিও। ওর পায়ের জাদু দেখেই ফুটবল নামক এই খেলার প্রেমে পড়া। সেক্ষেত্রে ফুটবলে যদি সর্বকালের সেরা বলে কেউ থাকে তবে আমার চোখে সেটা মেসিই।

তবে মেসির এই শ্রেষ্ঠত্বের পেছনে যে মানুষটার হাত আছে সে হলো আমাদের রাইভাল টিমের ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসিকে শ্রেষ্ঠ প্রমাণ করতে রোনালদো যে সরাসরি সহায়তা করেছে এই কথা আমি বলছি না। মেসি যুগে রোনালদো মেসির একজন প্রতিদ্বন্দ্বী হয়ে মেসির মহান হওয়ার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন।

ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বীই না থাকে তবে আপনার মহান হওয়ার ক্ষমতা অনেকাংশেই কম। মেসি-রোনালদো যুগে আমাদের একটা সৌভাগ্য ছিল যে আমরা এদের মতো এমন দুইজনকে পেয়েছিলাম যারা একজন আরেকজনের থেকে মহান হওয়ার জন্য লড়তো।

একজন যখন রাতে দুটো গোল করতো, আরেকজন সকালে তিনটে করে তার জবাব দিতো। একজন যখন ব্যালন ডি অর জিততো, আরেকজন তখন জিমে গিয়ে নিজেকে আরো বেশি করে ভাঙতো, যাতে পরের বছরটা তার হয়। এই লড়াইটা না থাকলে মেসি হয়তো মেসি হতো, কিন্তু আজকের মেসি হতো না। যে মেসিকে দেখে আমরা বলি, লোকটা ফুটবল খেলে না, ফুটবলই লোকটাকে দিয়ে খেলে।

মেসিকে ভালোবাসতাম বলে ক্লাব ফুটবল বার্সাই ছিল আমার একমাত্র পরিচয়। বার্সা ছাড়া অন্য কোনও ক্লাবের প্রেমে পড়া মানে আমার কাছে শৈশবের সঙ্গে বিশ্বাসঘাতকতার মতোই, রাইভাল টিমের জন্য তো দুঃস্বপ্নেও না। বার্সা সমর্থন করা মানেই যে অন্য ক্লাবকে ঘৃণা করা, একথা আমি কোনো কালেই বিশ্বাস করতাম না। ফুটবলে সৌন্দর্যই তো প্রতিদ্বন্দ্বিতায়।

বার্সা-মাদ্রিদ ম্যাচের কথাই চিন্তা করুন, এই দুই দলের প্রতিদ্বন্দ্বীতায় কি নেই? ন্যু ক্যাম্পের ৯০ হাজার গলার গর্জন, বার্নাব্যুর সাদা রুমালের ঢেউ, পেপে-রামোসের কড়া ট্যাকল, পুয়োলের বুক চিতিয়ে লড়াই, মেসির একা চারজনকে কাটিয়ে যাওয়া, আর ওপাশে রোনালদোর ফ্রি-কিকে বাতাস কাঁপিয়ে দেওয়া। এই ম্যাচগুলো কখনোই শুধু তিন পয়েন্টের ছিল না, এগুলো ছিল অস্তিত্বের লড়াই, ঠিকে থাকার লড়াই।

তবে ক্লাসিকোতে রোনালদো মাদ্রিদে খেলতো বলে ওর প্রতি আমি কখনোই ঈর্ষা করতাম না, বরং ওদের একজন রোনালদো ছিল বলেই আমাদের মেসির আত্মবিশ্বাস অনেকাংশেই বেড়ে যেত। আমরা জানতাম, ওপাশে একজন আছে যে এক মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে, আর তাকেই হারানোর জন্যই আমাদের লিও প্রতিটা ম্যাচে আরো বেশি ক্ষুধার্ত হয়ে নামতো।

আর আজ? আজ আমাদের সেই চির প্রতিদ্বন্দ্বীই বিদায় নিয়ে নিল। আজ ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিল। আমি মেসি ফ্যান, আমার কাছে মেসিই সেরা, শেষ পর্যন্ত মেসিই থাকবে। কিন্তু আজ কেন জানি জিতেও হেরে যাওয়ার মতো লাগছে। যে মানুষটাকে হারানোর জন্য এত বছর অপেক্ষা করেছি, সে যখন সত্যি সত্যি চলে গেল, তখন বুঝতে পারছি মাঠটা আসলে কতটা ফাঁকা হয়ে গেল।

মেসি-রোনালদো যুগটা ছিল আমাদের শৈশব। একজনকে ভালোবেসে আরেকজনকে ঘৃণা করেই তো আমরা ফুটবলটা শিখেছিলাম। আর আজ সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা, দুজনই নিজেদের ন্যাশনালের অধ্যায়টা শেষ করলেন, বুট জোড়া তুলে নিলেন চিরতরে। হয়তো একজন সম্ভাব্য সবকিছুই জিতে শেষ করলেন আর আরেকজনকে জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে না ছুঁয়েই বিদায় নিতে হলো।

ফুটবলটা সুন্দর, যদি এইটাকে সুন্দরভাবে অনুধাবন করা যায়। পৃথিবীর সকল খেলোয়াড়েরাই নিজের দেশকে দেওয়ার জন্য খেলে, নিজ দেশকে সর্বোচ্চ উচ্চতায় নিতে সবটুকু উজাড় করে লড়েন। হয়তো কেউ এই যুদ্ধে পুরোপুরি সফল হতে পারেন আবার নাও হতে পারেন। তবে ফুটবলে তাদের অবদান কতটুকু অস্বীকার করতে পারবেন? সমালোচনা ফুটবলের অংশ, তবে সমালোচনা এমনভাবে করা উচিত যাতে নিজের ফুটবলীয় ব্যক্তিত্ব বজায় থাকে।

সবকিছুর জন্য ধন্যবাদ রাইভাল ক্রিশ্চিয়ানো রোনালদো!

ম্যাচের বয়স তখন ৯৩ মিনিট। স্কোর ২-২। সেগুন্দা ডিভিশনের টানটান উত্তেজনার ম্যাচ। টেনেরিফে বল ক্লিয়ার করে লাস্ট মুহূর্তে ...
03/11/2026

ম্যাচের বয়স তখন ৯৩ মিনিট। স্কোর ২-২। সেগুন্দা ডিভিশনের টানটান উত্তেজনার ম্যাচ। টেনেরিফে বল ক্লিয়ার করে লাস্ট মুহূর্তে কাউন্টারে যাচ্ছে। সামনে একা তাদের নাম্বার নাইন, ৩০ বছর বয়সী হেসুস দে মিগেল।

আর তখনই ঘটলো সেই ভয়াবহ দৃশ্য ।অ্যান্ডোরার গোলকিপার ওওনো বক্স থেকে বেরিয়ে এসে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, ফুটবলীয় ভাষায় তা ব্যাখা করা অসম্ভব । ওওনোর হাঁটু গিয়ে আঘাত করলো সোজা দে মিগেলের বুকের ওপর, একদম হাই চেস্টে!

প্রথমে সবাই ভেবেছিল আট দশটা ফাউলের মতোই কোনো নরমাল ফাউল। কিন্তু পড়ে যাওয়ার পর দে মিগেল আর উঠলেন না। মুহূর্তের মধ্যে তিনি জ্ঞান হারালেন। পাশে থাকা সতীর্থরা চিৎকার করে মেডিকেল টিমকে ডাকলেন, কেউ কেউ মাঠেই কান্নায় ভেঙে পড়লেন। রেফারি এক সেকেন্ডও দেরি না করে সরাসরি রেড কার্ড দেখালেন ওওনোকে। এরপরই ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করেন।

মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় দে মিগেলকে। অ্যাম্বুলেন্সের ভেতরেই তার অবস্থা আরও খারাপ হতে থাকে। স্প্যানিশ সময় অনুযায়ী রাত ৪টার দিকে ক্লাব থেকে জানানো হয় তার কন্ডিশন ক্রিটিক্যাল, অবস্থা ওর্সেনিং হচ্ছে।

যথারীতি তার ঠিক চার ঘণ্টা পর, মঙ্গলবার সকালে (স্প্যানিশ সময় অনুযায়ী) ক্লাব অফিসিয়ালি কনফার্ম করে....হেসুস দে মিগেল আর নেই। মাত্র ৩০ বছর বয়সে সব শেষ!

খবরটা আসার পর পুরো স্প্যানিশ ফুটবল থমকে গেছে। এফসি অ্যান্ডোরা তাদের অফিশিয়াল স্টেটমেন্টে লেখে, "ভাঙা হৃদয় নিয়ে আমরা হেসুস দে মিগেলের ফ্যামিলি, তার টিমমেট, ফ্রেন্ডস এবং সিডি টেনেরিফের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রেস্ট ইন পিস।"

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই ক্লাবই আলাদা স্টেটমেন্ট দিয়ে তার ফ্যামিলি এবং ক্লাবের প্রতি সমবেদনা জানিয়েছে।

গোলকিপার ওওনো এই ঘটনার পর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে পাবলিকলি ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পর স্প্যানিশ ডোমেস্টিক সকল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যদিও চ্যাম্পিয়ানস লিগের সকল ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

একটা শেষ মুহূর্তের কাউন্টার, একটা ভুল চ্যালেঞ্জ, আর একটা তরতাজা জীবন শেষ। ফুটবলটা যে কতটা নিষ্ঠুর হতে পারে, হেসুস দে মিগেল তা আরেকবার মনে করিয়ে দিয়ে গেলেন।

Rest in peace, Jesus de Miguel. You will be remembered. 🕊️

A wave of grief has struck the family of Argentina head coach Lionel Scaloni. His mother, Eulalia Marzetti, has passed a...
28/10/2026

A wave of grief has struck the family of Argentina head coach Lionel Scaloni. His mother, Eulalia Marzetti, has passed away at the age of 74.

Eulalia lived with her husband in the city of Pujato, where she raised her three children Lionel, Mauro, and Corina. Alongside taking care of her family, she also served the local community as a Justice of the Peace.

This is undoubtedly a difficult time for Scaloni and his family. Our deepest condolences go out to them during this moment of sorrow. May the entire family find the strength to cope with this heartbreaking loss.

Rest in peace, Eulalia Marzetti 🕊️

গতকাল ব্যালন ডি’অর গালায় সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন বুকায়ো সাকা। মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই স্বীকৃতি প...
27/10/2026

গতকাল ব্যালন ডি’অর গালায় সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন বুকায়ো সাকা।
মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই স্বীকৃতি পেয়েছেন আর্সেনালের এই তারকা।

নাইজেরিয়ায় শিশুদের ১২০টি সার্জারি।কেনিয়া, রুয়ান্ডা ও তানজানিয়ায় ১০০টি অপারেশনে সহায়তা , তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয়, মরক্কোয় ২৫৫ জনের জন্য আবাসস্থল নির্মাণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য, মানুষের জন্য সাকার কাজের তালিকাটা বেশ লম্বা।

তবে এর পেছনে তার নিজেরও একটা গল্প আছে। মাত্র ১২ বছর বয়সে চোখের সমস্যায় ভুগেছিলেন সাকা। সঠিক চিকিৎসা পাওয়ার পর আবার আত্মবিশ্বাস ফিরে পান তিনি। এখন চান, অন্য শিশুরাও যেন সেই আনন্দটা ফিরে পায়।

Let football rivalry never make us lose our humanity 🤍

ব্যালন ডি’অরের সবচেয়ে কঠিন ভোটটা তখন হয় না, যখন কোনো ফুটবলারই ভালো খেলেননি। বরং কঠিন হয়ে ওঠে তখন, যখন একাধিক খেলোয়াড় নিজ...
26/10/2026

ব্যালন ডি’অরের সবচেয়ে কঠিন ভোটটা তখন হয় না, যখন কোনো ফুটবলারই ভালো খেলেননি। বরং কঠিন হয়ে ওঠে তখন, যখন একাধিক খেলোয়াড় নিজেদের পারফরম্যান্স দিয়ে পুরস্কারটির দাবিদার হয়ে ওঠেন, অথচ তাঁদের শ্রেষ্ঠত্বের গল্পগুলো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কেউ গোলের পর গোল করে রেকর্ড গড়েছেন, কেউ দলকে জিতিয়েছেন বড় শিরোপা, আবার কেউ মাঠে এমন প্রভাব রেখেছেন, যা শুধু গোল আর অ্যাসিস্টের হিসাব দিয়ে বোঝানো যায় না। ২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইটা ঠিক এমনই, যেখানে একজনকে সেরা বেছে নিতে গেলে অন্য কয়েকজনের অসাধারণ মৌসুমকে পাশে সরিয়ে রাখতে হবে।

হ্যারি কেইনের গোলসংখ্যা, কিলিয়ান এমবাপ্পের ধারাবাহিকতা, লামিন ইয়ামালের সৃজনশীলতা, রদ্রির মাঝমাঠের নিয়ন্ত্রণ, খভিচা কাভারাতস্কেলিয়ার চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্স, উসমান ডেম্বেলের দলীয় সাফল্যে অবদান। আর সবশেষে লিওনেল মেসি, যিনি ক্যারিয়ারের এই পর্যায়েও নিজের নামকে আলোচনার বাইরে যেতে দেননি। প্রত্যেকের গল্প আলাদা, প্রত্যেকের পক্ষে যুক্তিও আছে। তাই এবারের প্রশ্নটা শুধু কে সবচেয়ে ভালো খেলেছেন, তা নয়। প্রশ্ন হচ্ছে, ভালো খেলার সংজ্ঞাটা আসলে কী?

ব্যালন ডি’অরের নিয়ম অনুযায়ী, ভোটারদের ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং খেলোয়াড়ের ক্লাস ও ফেয়ার প্লে বিবেচনা করতে হয়। শুনতে সহজ মনে হলেও, এই তিনটি মানদণ্ড সব সময় একই খেলোয়াড়ের পক্ষে যায় না। একজন হয়তো ব্যক্তিগত পরিসংখ্যানে সবার ওপরে, আরেকজন জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, কেউ আবার বিশ্বকাপের মতো মঞ্চে নিজের জাত চিনিয়েছেন। ফলে ভোটারদের সামনে সমস্যা ভালো খেলোয়াড় খুঁজে বের করা নয়, বরং ভিন্ন ধরনের শ্রেষ্ঠত্বের মধ্যে একটি বেছে নেওয়া। আজ লন্ডনে পুরস্কার ঘোষণার আগে তাই আলোচনাটা শুধু সম্ভাব্য বিজয়ীকে ঘিরে নয়, ব্যালন ডি’অরের মূল্যায়নপদ্ধতি নিয়েও।

হ্যারি কেইনের দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে তাঁর গোলের সংখ্যা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল, যার মধ্যে বায়ার্ন মিউনিখের হয়েই ৬১টি। ইউরোপিয়ান গোল্ডেন শু, বুন্দেসলিগা ও ডিএফবি-পোকালের শিরোপা, চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল এবং বিশ্বকাপে ছয় গোল করে ইংল্যান্ডকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়া, সব মিলিয়ে তাঁর মৌসুমকে ব্যতিক্রমী বলার যথেষ্ট কারণ রয়েছে। কেইনের বিশেষত্ব শুধু সুযোগ পেলে গোল করা নয়। তিনি মাঝমাঠে নেমে বল তৈরি করতে পারেন, সতীর্থদের দৌড়ের জন্য জায়গা করে দিতে পারেন, আবার বক্সের ভেতরেও নিখুঁত ফিনিশার। অর্থাৎ, তাঁর গোলসংখ্যা যেমন বড় যুক্তি, তেমনি দলের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো, এত কিছুর পরও কি কেইনের জয় প্রায় নিশ্চিত? ব্যালন ডি’অরের ইতিহাসে পরিসংখ্যান কখনোই একমাত্র বিচারক ছিল না। তবে এবারের দৌড়ে তাঁর সবচেয়ে বড় শক্তি হলো, গোলের সংখ্যা ও দলীয় সাফল্য, দুটো যুক্তিই তাঁর পক্ষে রয়েছে।

কিলিয়ান এমবাপ্পের গল্পটা আবার একটু আলাদা। লা লিগায় ২৫ গোল, চ্যাম্পিয়নস লিগে মাত্র ১১ ম্যাচে ১৫ গোল, আর বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট, বড় প্রতিযোগিতাগুলোতে গোল করার ক্ষেত্রে তাঁর ধারাবাহিকতা প্রশ্নাতীত। কিন্তু ব্যক্তিগত সাফল্যের পাশে যদি ক্লাবের ট্রফির হিসাবটা দুর্বল হয়ে পড়ে, তখনই বিতর্ক শুরু হয়। রিয়াল মাদ্রিদ শিরোপাহীন মৌসুম কাটালে কিংবা ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলে, এমবাপ্পের ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যায়ন কীভাবে হবে? তাঁর পক্ষে যুক্তি পরিষ্কার, একজন খেলোয়াড় নিজের দায়িত্ব পালন করার পরও দল ব্যর্থ হলে সেই ব্যর্থতার পুরো দায় তাঁর ওপর চাপানো উচিত নয়। কথাটা যুক্তিসংগত। কিন্তু ফুটবল ব্যক্তিগত খেলার নাম নয়, একজন খেলোয়াড়ের পারফরম্যান্সও দলের ফলাফলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে। তাই এমবাপ্পের সামনে আসল প্রশ্ন গোলের অভাব নয়, বরং তাঁর অসাধারণ ব্যক্তিগত মৌসুম দলীয় সাফল্যের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কি না।

লামিন ইয়ামালকে মূল্যায়ন করতে গেলে শুধু গোলের তালিকা দেখলে ভুল হবে। বার্সেলোনার হয়ে লা লিগার সেরা খেলোয়াড় হওয়া, লিগে ১৬ গোল ও ১২ অ্যাসিস্ট, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট, সংখ্যাগুলো নিজেরাই যথেষ্ট শক্তিশালী। কিন্তু ইয়ামালের আসল প্রভাব আরও বিস্তৃত। ডানপ্রান্তে বল পেয়ে একজন ডিফেন্ডারকে নিজের সামনে দাঁড় করিয়ে দেওয়া, ড্রিবলিংয়ের মাধ্যমে রক্ষণ ভেঙে ফেলা, প্রতিপক্ষের খেলোয়াড়দের নিজের দিকে টেনে এনে সতীর্থদের জন্য জায়গা তৈরি করা, এগুলোই তাঁর খেলার বড় বৈশিষ্ট্য। একজন উইঙ্গারের কাজ শুধু গোল করা নয়, পুরো আক্রমণকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটিও গুরুত্বপূর্ণ। স্পেনের বিশ্বকাপ জয়ের পথেও যদি ইয়ামাল নিয়মিত এমন প্রভাব রেখে থাকেন, তাহলে তাঁর পক্ষে যুক্তি আরও জোরালো হয়। তাঁর দাবিটা হলো, সেরা ফুটবলার মানেই সর্বোচ্চ গোলদাতা নন। কখনো কখনো একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় অবদান হলো, তিনি মাঠে থাকলে পুরো দলের আক্রমণটাই অন্য রকম হয়ে ওঠে।

রদ্রির যুক্তি আরও বেশি কৌশলগত। স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া তাঁর জন্য বড় অর্জন। মাঝমাঠে কখন বলের গতি বাড়াতে হবে, কখন খেলা ধীর করতে হবে, কখন প্রতিপক্ষের প্রেসিং ভেঙে সামনে পাস দিতে হবে, এই সিদ্ধান্তগুলোই একজন মিডফিল্ডারের মান নির্ধারণ করে। রদ্রির মতো খেলোয়াড়ের অবদান তাই গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যায় পুরোপুরি ধরা পড়ে না। তিনি দলের ভারসাম্য ধরে রাখেন, রক্ষণ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরি করেন এবং প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই অনেক বিপদ ঠেকিয়ে দেন। কিন্তু এখানেও একটি প্রশ্ন আছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কয়েকটি অসাধারণ পারফরম্যান্স কি পুরো মৌসুমের পারফরম্যান্সের চেয়ে বেশি গুরুত্ব পাবে? ম্যানচেস্টার সিটির হয়ে তাঁর ক্লাব মৌসুম প্রত্যাশামতো না গেলে, বিশ্বকাপের অর্জন কতটা ব্যবধান তৈরি করতে পারবে, সেটিই তাঁর ব্যালন ডি’অর লড়াইয়ের গুরুত্বপূর্ণ দিক।

পিএসজির দুই খেলোয়াড় উসমান ডেম্বেলে ও খভিচা কাভারাতস্কেলিয়ার ক্ষেত্রে আবার একই দলের সাফল্যকে দুজনের মধ্যে ভাগ করে দেখার প্রশ্নটি সামনে আসে। ডেম্বেলের অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর উপস্থিতি, আক্রমণে ভূমিকা এবং ফাইনালে সমতা ফেরানো পেনাল্টিতে অবদান, সব মিলিয়ে তিনি আলোচনায় থাকার মতো মৌসুম কাটিয়েছেন। অন্যদিকে, কাভারাতস্কেলিয়ার ১৬ ম্যাচে ১০ গোল ও ছয় অ্যাসিস্ট, বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালে দুই গোল এবং টানা সাতটি নকআউট ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার কীর্তি তাঁর দাবিকে আরও শক্তিশালী করেছে। উয়েফার সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও তাঁর পক্ষে বড় যুক্তি। কাভারাতস্কেলিয়া শুধু গোল বা অ্যাসিস্ট করেননি, ড্রিবলিং, বল ধরে রাখা এবং প্রতিপক্ষের রক্ষণে অস্থিরতা তৈরি করার মাধ্যমে পিএসজির আক্রমণকে কার্যকর করেছেন। তবে একই দলের দুজন খেলোয়াড় যখন ভোটারদের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে ওঠেন, তখন তাঁদের মধ্যে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা থাকে। এটি নিশ্চিত কোনো নিয়ম নয়, কিন্তু এমন পরিস্থিতিতে অন্য প্রার্থীর এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আর তারপরই আসে লিওনেল মেসির নাম। তাঁর ক্ষেত্রে অতীতের অর্জন দিয়ে বর্তমানের পারফরম্যান্সকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ নিজের দাবির পক্ষে এবারও রয়েছে মাঠের হিসাব। ২০২৫ সালের এমএলএস মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, গোল্ডেন বুট, টানা দ্বিতীয়বার এমভিপি হওয়া এবং ইন্টার মায়ামিকে প্রথম এমএলএস কাপ জেতাতে সাহায্য করা, এই অর্জনগুলোকে শুধু তাঁর পরিচিতির কারণে পাওয়া স্বীকৃতি বলা যাবে না। ফাইনালে দুটি অ্যাসিস্ট করে এমএলএস কাপের এমভিপি হওয়াও দলের সাফল্যে তাঁর সরাসরি অবদানের প্রমাণ। এরপর বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করা, সঙ্গে সিলভার বুট ও সিলভার বল জয়, ৩৯ বছর বয়সে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে উল্লেখযোগ্য।

তবে মেসিকে নিয়ে আলোচনায় সবচেয়ে বড় প্রশ্ন তাঁর বয়স কিংবা জনপ্রিয়তা নয়, বরং বিভিন্ন লিগের মান ও প্রতিযোগিতার কঠিনতা কীভাবে তুলনা করা হবে। এমএলএসে তাঁর সাফল্যকে অস্বীকার করা যায় না, কিন্তু ইউরোপের শীর্ষ লিগে প্রতিযোগিতার ধরন আলাদা। একই সঙ্গে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সও দেখায়, বড় মঞ্চে নিজের প্রভাব রাখার সামর্থ্য তাঁর রয়েছে। তাই শুধু তিনি কোন লিগে খেলছেন, সেই যুক্তিতে তাঁকে বাদ দেওয়া যেমন ঠিক হবে না, তেমনি তাঁর নামের ওজনের কারণে অন্যদের অর্জনকে কম গুরুত্ব দেওয়াও ন্যায্য নয়। মেসির প্রার্থিতা মূল্যায়ন করতে হলে তাঁর বর্তমান পারফরম্যান্সকে সামনে রাখতে হবে, অতীতের খ্যাতিকে নয়।

আজকের অনুষ্ঠানে শেষ পর্যন্ত যে-ই ব্যালন ডি’অর জিতুন, বিতর্কের জায়গাটা থেকেই যাবে। কেইনের গোলের সংখ্যা, এমবাপ্পের ব্যক্তিগত ধারাবাহিকতা, ইয়ামালের সৃজনশীলতা, রদ্রির মাঝমাঠের নিয়ন্ত্রণ, কাভারাতস্কেলিয়ার ইউরোপীয় মঞ্চে প্রভাব, ডেম্বেলের অবদান কিংবা মেসির বয়সকে অতিক্রম করে আসা আরেকটি অসাধারণ অধ্যায়, প্রত্যেকের পক্ষেই এমন যুক্তি রয়েছে, যা সহজে উড়িয়ে দেওয়া যায় না।

হয়তো কেইনের হাতে ট্রফি উঠবে, হয়তো ইয়ামাল নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি পাবে, কিংবা অন্য কেউ ভোটারদের কাছে এগিয়ে থাকবে। কিন্তু ফলাফল ঘোষণার আগেই একটি বিষয় স্পষ্ট, এবারের ব্যালন ডি’অর শুধু একজন ফুটবলারের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে না, ফুটবলে শ্রেষ্ঠত্বকে কীভাবে দেখা হয়, সেই প্রশ্নও সামনে আনবে। গোল কি সবচেয়ে বড় মাপকাঠি? ট্রফি কি ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নাকি একজন খেলোয়াড়ের খেলার ওপর সামগ্রিক প্রভাবই শেষ পর্যন্ত তাঁকে আলাদা করে?

আজ লন্ডনে একটি নাম ঘোষণা করা হবে, কিন্তু সেই নামের পক্ষে-বিপক্ষে আলোচনা চলবে আরও অনেক দিন। কারণ, ব্যালন ডি’অরের সবচেয়ে কঠিন অংশটা ভোট দেওয়া নয়, কঠিন হলো এমন একটি খেলায় শ্রেষ্ঠত্বের সংজ্ঞা নির্ধারণ করা, যেখানে গোলদাতা, সৃষ্টিশীল খেলোয়াড়, মাঝমাঠের নিয়ন্ত্রক এবং ম্যাচের ভাগ্য বদলে দেওয়া তারকা, প্রত্যেকেই নিজের মতো করে সেরা হতে পারেন।

ক্যাম্প ন্যুতে এলক্লাসিকোর সর্বোচ্চ গোল স্কোরার এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো১২ গোল করেছে তাও আবার সেকেন্ড গোল স্কোরা...
25/10/2026

ক্যাম্প ন্যুতে এলক্লাসিকোর সর্বোচ্চ গোল স্কোরার এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো

১২ গোল করেছে তাও আবার সেকেন্ড গোল স্কোরার মেসির চেয়ে ৮ সিজন কম খেলে।

টিকি-টাকা বলতে আমরা সাধারণত ছোট ছোট পাসে বলের দখল ধরে রাখার ফুটবল বুঝি। কিন্তু এই কৌশলকে শুধু পাসিংয়ের মধ্যে সীমাবদ্ধ রা...
23/10/2026

টিকি-টাকা বলতে আমরা সাধারণত ছোট ছোট পাসে বলের দখল ধরে রাখার ফুটবল বুঝি। কিন্তু এই কৌশলকে শুধু পাসিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে এর মূল বিষয়টাই আড়ালে থেকে যায়। টিকি-টাকার আসল উদ্দেশ্য হলো বলের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করা, খেলোয়াড়দের সমন্বিত চলাচলের মাধ্যমে আক্রমণ গড়ে তোলা এবং বল হারালে দ্রুত তা পুনরুদ্ধারের চেষ্টা করা। স্প্যানিশ ফুটবলের বিকাশের সঙ্গে এই দর্শন ঘনিষ্ঠভাবে জড়িত। পেপ গার্দিওলার বার্সেলোনা এবং ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দল একে বিশ্ব ফুটবলে ব্যাপক পরিচিতি দেয়। তবে টিকি-টাকা শুধু বল দখলের খেলা নয়; বল কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং সেই দখল থেকে কতটা কার্যকর আক্রমণ তৈরি হচ্ছে, সেটিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

টিকি-টাকার ভিত্তি বুঝতে হলে ইয়োহান ক্রুইফের কথা বলতে হয়। ১৯৮৮ সালে বার্সেলোনার কোচ হওয়ার পর তিনি ডাচ টোটাল ফুটবলের ধারণাগুলোকে ক্লাবটির খেলার ধরনে আরও সুসংগঠিতভাবে প্রয়োগ করেন। খেলোয়াড়দের অবস্থান, বলের জন্য পাসিং অ্যাঙ্গেল তৈরি, জায়গা বদল এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি—এসব ছিল তাঁর ফুটবল-দর্শনের গুরুত্বপূর্ণ অংশ। ক্রুইফ বিশ্বাস করতেন, খেলোয়াড়দের শুধু বল নিয়ে কী করতে হবে তা শেখালেই চলবে না; বল ছাড়া অবস্থায় কোথায় দাঁড়াতে হবে এবং সতীর্থের জন্য কীভাবে জায়গা তৈরি করতে হবে, সেটাও বুঝতে হবে। বার্সেলোনার পরবর্তী প্রজন্মের ফুটবল গড়ে ওঠার পেছনে তাঁর এই চিন্তাধারার বড় ভূমিকা ছিল।

লা মাসিয়া এই দর্শনকে খেলোয়াড় তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে। সেখানে রোন্দোর মতো অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়েরা অল্প জায়গায় বল নিয়ন্ত্রণ, দ্রুত পাস দেওয়া এবং প্রতিপক্ষের চাপ সামলানোর অভ্যাস গড়ে তোলে। রোন্দোতে সাধারণত কয়েকজন খেলোয়াড় বৃত্তাকারে বল পাস করে, আর মাঝখানে থাকা খেলোয়াড়েরা বল কেড়ে নেওয়ার চেষ্টা করে। দেখতে সহজ মনে হলেও এই অনুশীলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সতীর্থের অবস্থান বোঝা এবং বল পাওয়ার আগেই পরবর্তী পদক্ষেপ ঠিক করার দক্ষতা তৈরি হয়। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেতস ও লিওনেল মেসির মতো খেলোয়াড়দের বিকাশে এই ফুটবল-সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি দলীয় সমন্বয়কেও সমান গুরুত্ব দেওয়া হয়। একজন খেলোয়াড় পাস দেওয়ার পর কোথায় যাবে এবং পরের পাসের জন্য কীভাবে জায়গা তৈরি করবে, সেটিও খেলার গুরুত্বপূর্ণ অংশ।

২০০৮ সালে বার্সেলোনার মূল দলের দায়িত্ব নেওয়ার পর পেপ গার্দিওলা এই দর্শনকে আরও সুসংগঠিত করেন। তাঁর দলের খেলোয়াড়েরা শুধু বল দখলে রাখত না, বরং মাঠের বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান এমনভাবে ঠিক করত, যাতে বলবাহক সহজে পাসের বিকল্প খুঁজে পায়। মাঝমাঠে সংখ্যাগত সুবিধা তৈরি করা, প্রতিপক্ষের প্রেসিং এড়িয়ে বল এগিয়ে নেওয়া এবং সঠিক সময়ে আক্রমণের গতি বাড়ানো ছিল এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক। বল হারানোর পর দ্রুত প্রেসিংয়ের মাধ্যমেও বার্সেলোনা প্রতিপক্ষকে স্বাভাবিকভাবে আক্রমণ সাজানোর সুযোগ কমিয়ে দিত। গার্দিওলার সাফল্যের পেছনে ট্যাকটিক্যাল পরিকল্পনার পাশাপাশি জাভি, ইনিয়েস্তা, বুসকেতস ও মেসির মতো খেলোয়াড়দের অসাধারণ দক্ষতা এবং পারস্পরিক বোঝাপড়াও বড় ভূমিকা রেখেছিল।

টিকি-টাকার অন্যতম প্রধান নীতি হলো অপ্রয়োজনীয়ভাবে বলের দখল না হারানো। এ জন্য খেলোয়াড়কে বল পাওয়ার আগেই সতীর্থদের অবস্থান এবং প্রতিপক্ষের চাপ সম্পর্কে ধারণা রাখতে হয়। সব সময় সামনে পাস দেওয়ার চেষ্টা করা জরুরি নয়। সামনে জায়গা বন্ধ থাকলে পেছনে বা পাশে পাস দিয়ে নতুন করে আক্রমণ সাজানোই হতে পারে ভালো সিদ্ধান্ত। তবে শুধু বল ধরে রাখার জন্য পাসের পর পাস খেললে সেই দখল খুব একটা কাজে আসে না। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হলে সঠিক সময়ে লাইনের মাঝখানে পাস দিতে হয়, উইং দিয়ে জায়গা তৈরি করতে হয় অথবা দ্রুত বল ঘুরিয়ে প্রতিপক্ষের দুর্বল দিক খুঁজে নিতে হয়। অর্থাৎ, বলের দখল নিজেই চূড়ান্ত লক্ষ্য নয়; সেটিকে গোলের সুযোগ তৈরির কাজে লাগানোই মূল উদ্দেশ্য।

এই জায়গায় ত্রিভুজ ও ডায়মন্ড আকৃতির পাসিং কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বল যার পায়ে থাকে, তার আশপাশে সতীর্থদের এমনভাবে অবস্থান করতে হয়, যাতে একাধিক পাসের বিকল্প খোলা থাকে। এতে প্রতিপক্ষ একজন খেলোয়াড়কে চাপে ফেললেও বলের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয়। কিন্তু এই কাঠামো ধরে রাখতে খেলোয়াড়দের নিয়মিত জায়গা পরিবর্তন করতে হয়। একজন সামনে এগিয়ে গেলে অন্য কাউকে পেছনে বা পাশে এসে ভারসাম্য বজায় রাখতে হয়। বলের অবস্থান অনুযায়ী পুরো দলের পজিশন বদলায়। তাই টিকি-টাকায় চলাচল শুধু বলবাহকের দায়িত্ব নয়; প্রত্যেক খেলোয়াড়কে বুঝতে হয়, তার অবস্থান সতীর্থদের জন্য কী ধরনের সুযোগ তৈরি করছে।

বল হারানোর পর দ্রুত প্রতিক্রিয়া দেখানোও এই খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। টিকি-টাকা মানেই ধীরগতিতে বল ঘোরানো নয়; পরিস্থিতি অনুযায়ী এতে তীব্র প্রেসিংও থাকে। বল হারানোর সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা খেলোয়াড়েরা প্রতিপক্ষকে চাপে ফেলে, অন্যরা সম্ভাব্য পাসের পথ বন্ধ করার চেষ্টা করে। উদ্দেশ্য হলো, প্রতিপক্ষ যেন সহজে বল নিয়ে সামনে এগিয়ে যেতে না পারে এবং সুযোগ থাকলে দ্রুত বল পুনরুদ্ধার করা যায়। এই পদ্ধতিকে কাউন্টার-প্রেসিং বলা হয়। গেগেনপ্রেসিংয়ের সঙ্গে এর মিল থাকলেও দুটি শব্দ সব ক্ষেত্রে একই অর্থে ব্যবহৃত হয় না। কাউন্টার-প্রেসিংয়ের সাফল্য নির্ভর করে খেলোয়াড়দের দূরত্ব, প্রতিপক্ষের অবস্থান এবং বল হারানোর জায়গার ওপর। সবাই যদি পরিকল্পনা ছাড়া একসঙ্গে বলের দিকে ছুটে যায়, তাহলে পেছনে ফাঁকা জায়গা তৈরি হতে পারে। তাই প্রেসিংয়ের পাশাপাশি রক্ষণাত্মক ভারসাম্য বজায় রাখাও জরুরি।

টিকি-টাকা শেখানোর জন্য মাঠে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। ছোট জায়গায় রোন্দো খেলালে খেলোয়াড়েরা দ্রুত পাস দেওয়া, প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণ এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে। পাস দেওয়ার পর জায়গা পরিবর্তন করা এবং সতীর্থের জন্য নতুন পাসিং অ্যাঙ্গেল তৈরি করার অনুশীলনও কার্যকর। পাশাপাশি ছোট দলের ম্যাচে এমন নিয়ম রাখা যেতে পারে, যেখানে বল হারানোর পর দ্রুত তা পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে। তবে খেলোয়াড়দের বয়স, দক্ষতা ও দলের সামর্থ্য অনুযায়ী অনুশীলনের ধরন বদলানো প্রয়োজন। শুধু পাসের সংখ্যা বাড়ালেই টিকি-টাকা শেখা যায় না; খেলোয়াড়দের বুঝতে হবে, কখন বল ধরে রাখতে হবে, কখন প্রতিপক্ষের লাইন ভেদ করতে হবে এবং কখন দ্রুত আক্রমণে যেতে হবে।

সব মিলিয়ে, টিকি-টাকা কোনো নির্দিষ্ট পাসিং প্যাটার্নের নাম নয়। এটি এমন একটি দলীয় পদ্ধতি, যেখানে বলের নিয়ন্ত্রণ, খেলোয়াড়দের অবস্থান, পারস্পরিক বোঝাপড়া এবং বল হারানোর পর প্রতিক্রিয়া, সবকিছু একসঙ্গে কাজ করে। একটি দল অনেক পাস খেলেও যদি প্রতিপক্ষের রক্ষণে ফাঁক তৈরি করতে না পারে, তাহলে সেই বল দখল খুব বেশি কার্যকর নয়। অন্যদিকে, সঠিক সময়ে একটি পাসই পুরো রক্ষণব্যবস্থাকে অতিক্রম করার সুযোগ তৈরি করতে পারে। তাই টিকি-টাকার মূল কথা শুধু বল নিজেদের কাছে রাখা নয়; বরং বলের মাধ্যমে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা, প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করা এবং দল হিসেবে আরও কার্যকর ফুটবল খেলা।

১৯৪৩ সালের ১৩ জুন রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ১১-১ গোলের হারকে ঘিরে আছে বিতর্ক, ক্ষত আর ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায...
21/10/2026

১৯৪৩ সালের ১৩ জুন রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ১১-১ গোলের হারকে ঘিরে আছে বিতর্ক, ক্ষত আর ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের এই জয় আট দশকেরও বেশি সময় পরও এখনো বিতর্কের জন্ম দেয়।

ম্যাচটি হয়েছিল মাদ্রিদের পুরোনো চামার্তিন স্টেডিয়ামে, জেনারেলিসিমো কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে। সে সময় স্পেন শাসন করছিলেন স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। তাঁর শাসনামলে ফুটবল শুধু মাঠের খেলা ছিল না, এটি হয়ে উঠেছিল রাজনৈতিক প্রচারণা ও ক্ষমতার প্রভাব বিস্তারেরও একটি মাধ্যম। কেন্দ্রীয় স্প্যানিশ পরিচয়কে প্রাধান্য দেওয়া সেই শাসনব্যবস্থায় কাতালানদের আঞ্চলিক পরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য দমন করা হয়েছিল। আর বার্সেলোনা ছিল সেই পরিচয়ের অন্যতম প্রতীক।

প্রথম লেগে নিজেদের মাঠ লেস কোর্তসে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ফলে দ্বিতীয় লেগে এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল কাতালানদের। কিন্তু মাদ্রিদে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সমসাময়িক প্রতিবেদন ও পরবর্তী সময়ের বিবরণ অনুযায়ী, প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১১-১ ব্যবধানে। রিয়ালের হয়ে সাবিনো বারিনাগা চারটি, প্রুদেন সানচেজ তিনটি, হেসুস আলোনসো দুটি এবং আন্তোনিও আলসুয়া ও বোতিয়া একটি করে গোল করেন। বার্সেলোনার একমাত্র গোলটি করেন মারিয়ানো মার্তিন।

তবে এই ম্যাচের বিতর্ক শুধু বিশাল ব্যবধানের হারকে ঘিরে নয়... এর পেছনে রাজনৈতিক চাপ ও ভয়ভীতির অভিযোগও রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বিবরণে বলা হয়েছে, মাদ্রিদে পৌঁছানোর পর বার্সেলোনার খেলোয়াড়দের প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হয়েছিল। তাদের হোটেল ও দলের বাস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও রয়েছে। স্পেনের গৃহযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।

সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো, ম্যাচ শুরুর আগে ফ্রাঙ্কোর সরকারের এক কর্মকর্তা নাকি বার্সেলোনার ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের পরিবারের নিরাপত্তা নিয়ে হুমকিসূচক কথা বলেছিলেন। রেফারির ওপর চাপ প্রয়োগের অভিযোগও পরবর্তী সময়ে বিভিন্ন বিবরণে উঠে এসেছে। তবে এসব দাবির সবকিছু নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়নি... তাই এগুলোকে নিশ্চিত সত্য হিসেবে নয়, বরং ম্যাচটিকে ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কিত ঐতিহাসিক বর্ণনা হিসেবেই দেখা উচিত।

ম্যাচটি নিয়ে পরে মন্তব্য করেছিলেন কাতালান সাংবাদিক হুয়ান আন্তোনিও সামারাঞ্চ, যিনি পরবর্তী সময়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হয়েছিলেন। তাঁর বক্তব্যের সারকথা ছিল, সেই পরিবেশে বার্সেলোনার পক্ষে স্বাভাবিক ফুটবল খেলা অত্যন্ত কঠিন ছিল। বার্সেলোনার দ্বিতীয় গোলরক্ষক ফের্নান্দো আর্গিলাও বহু বছর পর বলেছিলেন, খেলোয়াড়দের সরাসরি হুমকি দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ তাঁরা পরিস্থিতির এই বার্তা নিজেরাই বুঝে গিয়েছিলেন।

আজও নিশ্চিতভাবে বলা কঠিন, ১১-১ গোলের সেই ফলাফলে রাজনৈতিক চাপ কতটা প্রভাব ফেলেছিল। তবে এটুকু স্পষ্ট, ম্যাচটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছিল, যখন স্পেনে রাজনীতি ও ফুটবলকে আলাদা করে দেখা কঠিন ছিল। রিয়াল মাদ্রিদের বিশাল জয় রেকর্ডে রয়ে গেছে... কিন্তু সেই জয়ের চারপাশে থাকা অভিযোগ ও প্রশ্নও ইতিহাসের অংশ হয়ে আছে।

ফুটবল ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জয়ের কীর্তি প্রথমবার গড়েছিল কোন দল? উত্তরটা পেপ গার্দিওলার বার্সেলোনা। ২০০৯ সা...
20/10/2026

ফুটবল ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জয়ের কীর্তি প্রথমবার গড়েছিল কোন দল? উত্তরটা পেপ গার্দিওলার বার্সেলোনা। ২০০৯ সালে ক্লাব বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখেছিল কাতালান ক্লাবটি। আরও বিস্ময়কর বিষয় হলো, বার্সেলোনার কোচ হিসেবে গার্দিওলার প্রথম পূর্ণ পঞ্জিকাবর্ষেই এসেছিল এই অভাবনীয় সাফল্য। একের পর এক শিরোপা জিতে দলটি প্রমাণ করেছিল, সঠিক দর্শন, অসাধারণ প্রতিভা ও নিখুঁত দলীয় সমন্বয় একসঙ্গে মিলে ফুটবলকে কতটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

সেই ঐতিহাসিক অভিযানের শুরু হয়েছিল লা লিগা জয়ের মধ্য দিয়ে। ২০০৯ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের মাঠে এল ক্লাসিকোয় বার্সেলোনার ৬-২ গোলের অবিস্মরণীয় জয় অনেকের কাছেই ছিল শিরোপা জয়ের পথে তাদের শ্রেষ্ঠ মুহূর্ত। এরপর ১৩ মে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়ে কোপা দেল রে জেতে বার্সেলোনা। তৃতীয় শিরোপাটি আসে চ্যাম্পিয়নস লিগ থেকে। রোমের স্তাদিও অলিম্পিকোয় ফাইনালে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের সেরার মুকুট পুনরুদ্ধার করে তারা।

সেই ফাইনালে গোল করেছিলেন স্যামুয়েল ইতো ও লিওনেল মেসি। মেসির হেড করার সক্ষমতা নিয়ে তখনও অনেকের সংশয় ছিল। কিন্তু রিও ফার্দিনান্দের নজর এড়িয়ে বক্সের ভেতর উঠে এসে হেডে বল জালে পাঠিয়ে সেই ধারণাকে ভুল প্রমাণ করেন আর্জেন্টাইন মহাতারকা। ছোটখাটো গড়নের সেই ফুটবলারই সেদিন আকাশে উঠে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তনের আশা শেষ করে দিয়েছিলেন।

এরপর আসে ইউরোপিয়ান সুপার কাপ। মোনাকোয় শাখতার দোনেৎস্কের বিপক্ষে নির্ধারিত সময়ে গোল না পেলেও অতিরিক্ত সময়ে পেদ্রোর গোলে ১-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। পঞ্চম শিরোপাটি আসে স্প্যানিশ সুপার কাপ থেকে। সান মামেসে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে শিরোপা নিশ্চিত করে কাতালানরা। অবশেষে বছরের শেষ অধ্যায়ে ক্লাব বিশ্বকাপ জিতে পূর্ণতা পায় তাদের অবিশ্বাস্য যাত্রা। ফাইনালে এস্তুদিয়ান্তেসের বিপক্ষে অতিরিক্ত সময়ে লিওনেল মেসির বুক দিয়ে করা গোলে ২-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ... ২০০৯ সালে সম্ভাব্য ছয়টি শিরোপাই নিজেদের করে নেয় বার্সেলোনা। ফুটবলের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ছয়টি বড় শিরোপা জয়ের প্রথম নজির গড়ে দলটি। পরবর্তী সময়ে ২০২০ সালে বায়ার্ন মিউনিখও একই কীর্তি গড়ে, তবে গার্দিওলার বার্সেলোনার সেই ঐতিহাসিক সাফল্য আজও ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হয়ে আছে।

সেই বার্সেলোনা শুধু ট্রফি জেতেনি, তারা ফুটবল খেলার সংজ্ঞাকেই নতুন করে লিখেছিল। বল দখল, দ্রুত পাসিং, নিখুঁত মুভমেন্ট আর মেসির জাদুতে গড়ে উঠেছিল এমন এক দল, যাদের সাফল্য আজও প্রজন্মের পর প্রজন্মের ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। ২০০৯ তাই কেবল ছয়টি শিরোপার বছর নয়... এটি ছিল এমন এক ফুটবল সাম্রাজ্যের উত্থান, যার আলো আজও নিভে যায়নি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goal Verse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share