Deb Chowdhury

Deb Chowdhury If you're not somebody, you're nobody ❤️💚

05/09/2026

শুধু ব্যাটারি চালিত রিক্সা নিয়েই কথা হয়!
অথচ ঢাকার ফুটপাতে প্রায় সারাদিন, বিশেষ করে অফিস শেষ হওয়ার পরে মোটরবাইক এবং বিভিন্ন ডেলিভারি ম্যানদের সাইকেল নিয়ে যে পরিমাণ দৌরাত্ম্য, এগুলো নিয়ে কারো কোন মাথা ব্যথা নাই!

এমনকি এই মোটরবাইক ওয়ালা এবং সাইকেল চালানো ডেলিভারি ম্যানদের কিছু বলতে যান, রীতিমতো তেড়ে আসবে। কোনভাবে আপনাকে যদি একটু ভদ্র-নম্র মনে হয়, গায়ে হাত তুলতেও এরা দ্বিধা করবে না।

এদের সব পক্ষের জন্যই বাংলাদেশে যে ব্যবসাটা খুব ভালো চলে, সেই ব্যবসার পক্ষে সাফাই গাওয়া লোকেরও অভাব হবে না, "ভাই, গরিব মানুষ"....

03/09/2026

ফারুক-বুলবুল বিপিএল করলেন, তামিম কেন বিপিএল করা থেকে পিছু হটলেন? বিপিএল না হলে সংসার চালানো যাবে না, অনেক ক্রিকেটারের এই কথা আদৌ কি বিশ্বাসযোগ্য?

02/09/2026

মুশফিকের অবসরের পর টেস্ট দলে মুশির জায়গাতেই আসবেন তাওহীদ হৃদয়, সাউথ আফ্রিকা ''এ" দলের বিপক্ষে ৩৫০* ইনিংসে কি সেই বার্তাই দিলেন হৃদয়?

This is SPECIAL Very Very SPECIAL 🏏
02/09/2026

This is SPECIAL
Very Very SPECIAL 🏏

26/08/2026

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে, "ওপেনিংয়ে"....ডানহাতি ব্যাটসম্যানের অভাব কবে ঘোচাতে পারবে বাংলাদেশ?

লিটন দাশ বাদে একজন ডানহাতি ওপেনারও গেল এক যুগে তৈরি হয়নি যার উপরে ভরসা করা যায়। দলের ব্যাটিং পরিকল্পনা করতে গিয়ে টপ অর্ডারের সব ব্যাটসম্যান বাহাতি হওয়ায় ভুগতে হচ্ছে বাংলাদেশকে, সহজ হচ্ছে প্রতিপক্ষের জন্য পরিকল্পনা করা।

জাওয়াদ আবরার, শাহাদাত দিপু, হাবিবুর রহমান সোহান কিংবা আশিকুর রহমান শিবলিদের ব্যাপারে কি একটু ইতিবাচকভাবে ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

25/08/2026

ব্রাজিল দলকে ঢাকায় এনে ফুটবল ম্যাচ খেলানোর জন্য টাকা খরচ করতে রাজি নয় সরকার, সাফ জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এখন কি করবে বাফুফে?

১৫ বছর আগে লিওনেল মেসির আর্জেন্টিনা দলের বাংলাদেশে খেলে যাওয়ার কথা কি মনে আছে? তাতে বাংলাদেশ ফুটবলের কি লাভ হয়েছিল?

24/08/2026

৩ নয়, টানা ১০ ইনিংসে শূন্য করলেও বাংলাদেশ লিটন দাশকেই খেলাবে, লিটনকেই খেলাতে হবে! এর ব্যতিক্রম হবে না।

23/08/2026

টানা ৩ ইনিংসে লিটনের শূন্য, তামিম-সাদমান-মুমিনুলের লক্ষ্যহীন ব্যাটিং, শরিফুলের রেকর্ড গড়া বোলিংয়ের পরও
দেড় দিনে টেস্ট হারের লজ্জা, সেও ইনিংস ব্যবধানে!

তবে, অস্ট্রেলিয়াতে টেস্ট জয় বাংলাদেশ ক্রিকেটের এযাবৎ কালের সেরা অর্জন, এই কৃতিত্বও ক্রিকেটারেরই। আর অজিদের টেস্ট হারানো কোন "ঝড়ে বক মরা নয়"....টেস্ট দলের ধারাবাহিকতারই প্রকাশ ❤️💚

22/08/2026

অস্ট্রেলিয়া যদি ২০০ রানের মধ্যে অলআউট হয় এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৫০ বা তার কিছু বেশি রান করে, অর্থাৎ অজিদের আড়াইশ রানের কাছাকাছি টার্গেট দিতে পারে, ক্যাঙ্গারুরা হেগে দেবে এই সম্ভাবনা প্রবল🤞

যে দল প্রথম ইনিংসে ৬৪ রানে অল আউট হইছে, সেই দল দ্বিতীয় ইনিংসে ৩৫০ করবে এটা বিশ্বাস করা কঠিন, তারপরও বিশ্বাস রাখতে চাই 🤲🤲❤️💚

22/08/2026

দুই দিনেই শেষ হতে পারে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, যদি না দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দারুন ব্যাট করে!

প্রথম ইনিংসে ৬৪ রানে টাইগাররা অলআউট। দুর্দান্ত শরিফুলের ছয় উইকেটের পরেও অজিদের লিড ১০১!

বাংলাদেশ খুব বাজে ব্যাট করেছে, সত্যি। অস্ট্রেলিয়াও কি খুব ভালো ব্যাট করেছে? যে উইকেট, তাতে আগে ব্যাট করলে অস্ট্রেলিয়াও ১০০ রানের অলআউট হতেই পারত। এমনকি ক্যামেরুন গ্রিনের ক্যাচ যদি হাসান ধরতে পারতেন তাতেও হয়তো অস্ট্রেলিয়া ১২০-১৩০ এর বেশি করতে পারত না।

Address

Gulshan/02
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deb Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deb Chowdhury:

Shortcuts

Share