20/10/2021
"প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট"
---------------------------------------
BCCI বা ভারতীয় বোর্ড:
প্রেসিডেন্ট- সৌরভ গাঙ্গুলি (সাবেক সফল অধিনায়ক)
মেন্টর- এম এস ধোনি (সাবেক সফল অধিনায়ক)
আসন্ন কোচ- রাহুল দ্রাবিড় (অনূর্ধ্ব-১৯ দলের সফল কোচ ও সাবেক সফল অধিনায়ক)
ঘরোয়া ক্রিকেট কাঠামো- অসাধারণ বললেও কম হবে....
BCB বা বাংলাদেশ বোর্ড:
প্রেসিডেন্ট- নাজমুল হাসান পাপন (কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, রাজনীতিবিদ, এমপি)
মেন্টর- নাজমুল হাসান পাপন (উপরের সবগুলা + বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর+ শাইনপুকুর সিরামিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর+ আবাহনী ক্লাবের প্রেসিডেন্ট)
কোচ- রাসেল ডোমিঙ্গো (কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি)
ঘরোয়া ক্রিকেট কাঠামো- জঘণ্যতম বললেও বেশি বেশি হয়ে যাবে....
পাতানো ম্যাচ, ফিক্সিং, পক্ষপাত মুলক আম্পায়ারিং, বড় কর্তার জোর খাটানো, বাজে পিচ, টেলেন্ট হান্টের অভাব। কি নেই এখানে????
আপনার কাছে ৯০০ কোটি টাকা থাকলেই কি হবে??? সেটা ক্রিকেটের কাজে ব্যয় না করে।
নিজেদের সুবিধার্থে দলের সাথে ট্যুর দিবেন শুধু আর অযোগ্য লোকদের উচ্চতর পদে বসিয়ে মেরুদন্ড ভেঙ্গে দিবেন!!!
দল স্কটল্যান্ড, আফগানদের মত টি-20 দলের সাথে হারলে সিনিয়রদের দোষ দিবেন!!!
আর জিতলে বলবেন, "আমিই বলেছিলাম"!!!
সৌরভকে 'বিসিসিআই বস', রমিজ রাজাকে 'পিসিবি বস' বলতে শোনা যায়না, তবে আমাদের দেশে বলা লাগে!!!
যতদিন এসব জায়গায় সাবেক সফল ক্রিকেটাররা না আসবে, ততদিন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি "আমরা শিখছি"-তেই আটকে থাকবে।
আর স্কটল্যান্ড, হংকংয়ের মত তরুণ ও উজ্জীবিত দল এসে হারিয়ে দিয়ে যাবে!!!
যাদের অধিকাংশ খেলোয়াড় হয়তো প্রফেশনাল না, যারা চাকুরির ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলে!!!
দেশে স্পোর্টস বলতে ক্রিকেটটাই আমাদের আনন্দ দিচ্ছে। সেটাও যদি দিন দিন পেছনের দিকে যায়, দুঃখ রাখবো কোথায়???
(কপি- nirjon.chowdhury)