31/07/2026
🍽️ Lunch with Rafan ❤️
আপনাদের অনেকেই আমাদের ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সোনামণিদের ভিডিও দেখে বলেন, “একদিন ওদের সঙ্গে দেখা করতে চাই”, “ভলান্টিয়ার হতে চাই”, “একটু সময় কাটাতে চাই।”
আপনাদের সেই ভালোবাসার জন্যই এই ছোট্ট আয়োজন। ❤️
৯ আগস্ট, আমাদের সবার প্রিয় রাফানের জন্মদিনে, আমরা ১০ জনকে রাফান এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর সোনামণিদের সঙ্গে লাঞ্চ ও কিছু সুন্দর সময় কাটানোর সুযোগ করে দিচ্ছি।
অংশগ্রহণ করতে চাইলে আমার ইনবক্সে পাঠিয়ে দিন:
📌 আপনার মোবাইল নম্বর
📌 আপনার এনআইডি কার্ডের একটি কপি
আবেদনকারীদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচন করা হবে।
ভালোবাসা ভাগ করে নিতে চাইলে, আপনার অপেক্ষায় আছি। ❤️