13/05/2026
TRIO-Fit গর্বের সাথে ডিজাইন করেছে UCR Summer 10K Run 2026, Edition 4 এর official Finisher টি শার্ট।
বাংলাদেশের running community তে UCR একটি সুপরিচিত marathon organizer। তারা প্রতি বছর আয়োজন করে UCR Half Marathon, UCR 7.5K Run, Aftabnagar 10K Run, UCR Summer 10K, UCR Ultra Trail সহ আরও অনেক running event।
এই বছর UCR সিদ্ধান্ত নেয় তাদের running events গুলোর জন্য একটি বিশেষ Finisher টি শার্ট তৈরি করা হবে। UCR Summer 10K Run 2026, Edition 4 এর জন্য সেই বিশেষ টি শার্ট ডিজাইন করার সুযোগ পায় TRIO-Fit।
UCR Founder Mohammad Masum এর নির্দেশনা ছিল খুবই পরিষ্কার। ডিজাইন হতে হবে minimal। বার্তাটি হতে হবে simple কিন্তু শক্তিশালী।
সেই ভাবনা থেকেই তৈরি করা হয়েছে একটি clean round neck সাদা টি শার্ট।
ডিজাইনের বিশেষ দিক
• সাদা base টি শার্ট
• পুরো বডি জুড়ে হালকা grey rickshaw paint pattern, ৫০ শতাংশ transparent
• rickshaw paint আমাদের বাংলাদেশের একটি iconic সংস্কৃতির প্রতীক
• সামনে chest এ রাখা হয়েছে একটি motivational বাক্য, Run With Determination
• পিছনে রাখা হয়েছে শুধু UCR logo
• লেখা এবং logo রাখা হয়েছে vibrant orange color এ
Minimal ডিজাইন। শক্তিশালী বার্তা।
এই Finisher টি শার্ট শুধু একটি পোশাক নয়। এটি dedication, training, পরিশ্রম এবং finish line পার করার একটি গর্বের স্মৃতি।
Finish line এ দেখা হবে।
Run With Determination.
https://trio-fit.com/a-jersey-that-speaks-without-saying.../