T Blog

T Blog “এই পেজের প্রতিটি পোস্ট 100% অরিজিনাল। কোনও ফেক বা মিথ্যা তথ্য প্রকাশ করা হয় না।”
(3)

⚠️ কমেন্টে গালিগালাজ করে হামজার সম্মান নষ্ট করবেন না।🚨একটি অনুরোধ:হামজা চৌধুরী লেস্টার সিটির অন্যতম গুরুত্বপূর্ণ একজন খে...
14/03/2026

⚠️ কমেন্টে গালিগালাজ করে হামজার সম্মান নষ্ট করবেন না।

🚨একটি অনুরোধ:
হামজা চৌধুরী লেস্টার সিটির অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তিনি লেস্টার সিটি একাডেমিতেই হাটতে শিখেছেন এবং হামজা লেস্টারের ই সন্তান। ওরা তাদের হামজাকে যথেষ্ট মূল্যায়ন করে আর সেজন্যই হামজা চৌধুরী লেস্টার সিটির অধিনায়ক।

🧠 তবে মনে রাখতে হবে, ইংল্যান্ডের ফুটবল কালচার বাংলাদেশ থেকে ভিন্ন। এখানকার ক্লাবগুলো তাদের সমর্থকদেরকে খেলোয়াড়দের থেকেও বেশি গুরুত্ব দেয়। সমর্থকরা তাদের মতামত নির্দ্বিধায় প্রকাশ করে।

🧑‍🦱 হামজা একজন অ্যাগ্রেসিভ ডিফেন্ডার হিসেবে বেশিরভাগ সময় প্রতিপক্ষকে স্লাইডিং ট্যাকল করে থাকেন যেটি রেড কার্ডের খুব বেশি ঝুঁকি বহন করে। সেজন্য কিছু ইংলিশ সমর্থক হামজাকে না খেলানোর মতামত প্রকাশ করে থাকেন। এটি তাদের খুবই ব্যক্তিগত মতামত। কিন্তু তাদের কমেন্টে আমাদের বাংলাদেশি কিছু সমর্থকরা "মাদারবোর্ড, ক্লাউন, বাল বোঝছ" এরকম অনেক রিপ্লে করে থাকেন। এগুলো করবেন না।

🧑‍🦱 হামজা ভালো পারফরম্যান্স করলে দলে থাকবে এবং সিনিয়র হিসেবে অধিনায়কত্ব করবে এটাই স্বাভাবিক। আপনার গালিগালাজ হামজার প্রতি ইংলিশ সমর্থকদের মনে নেগেটিভ ধারণা তৈরি করতে পারে। আপনারা লেস্টারের পেইজে হামজার জন্য শুভকামনা জানাতে পারেন। তখন ইংলিশরা দেখবে হামজার কত ভক্ত। দয়া করে গালিগালাজ করে হামজার সম্মান নষ্ট করবেন না।

13/03/2026

সবাই Follow করেন সাথে সাথে Back পাবেন ইনশাআল্লাহ

📰 ব্রেকিং: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত হয়েছেন — এমন দাবি করা হয়েছে।...
01/03/2026

📰 ব্রেকিং: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত হয়েছেন — এমন দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Fars News এই খবর প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera ও Reuters-এও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, এই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এছাড়া United Kingdom ও Israel-এর যৌথ হামলায় ৪০ জনের বেশি শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছেন বলে একটি গোয়েন্দা সূত্র ও একটি সামরিক সূত্র দাবি করেছে। তবে এসব সূত্রের নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
বর্তমানে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলমান রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। সরকারিভাবে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
অনেকের মতে, মুসলিম বিশ্ব এক প্রভাবশালী নেতাকে হারালো— যিনি পশ্চিমা শক্তির চাপ উপেক্ষা করে নিজের অবস্থানে অটল ছিলেন। আবার অন্যদের মতে, বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির জটিল শক্তির লড়াইয়ের অংশ।
❓ এখন প্রশ্ন হচ্ছে —
ইরান কি এর কঠোর প্রতিশোধ নেবে?
বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে?
নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে?
⏳ সময়ই দেবে এর উত্তর। বিশ্ব এখন চরম উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ঢাকা-০৮ আসনের মানুষ যোগ্য লিডার নির্বাচন করতে পারেনি।নাসীরুদ্দীন পাটোয়ারী ভাই নির্বাচিত হলে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ...
12/02/2026

ঢাকা-০৮ আসনের মানুষ যোগ্য লিডার নির্বাচন করতে পারেনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী ভাই নির্বাচিত হলে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট সবকিছু পুরোপুরি বন্ধ করতে পারতেন। দেশের স্বার্থে এমন একজন লিডারের খুব প্রয়োজন ছিল।
প্রাপ্ত কেন্দ্র ফলাফল (১০৮/১০৮):
মির্জা আব্বাস: ৫৭,০৯২ ভোট
নাসীরুদ্দীন পাটোয়ারী: ৫১,৩৯৬ ভোট
মাত্র ৫,৭০০ ভোটের ব্যবধান—অল্প ভুটেই হেরে গেলেন নাসীরুদ্দীন ভাই। এটা সত্যিই দুঃখের। প্রতিটি লিডারকে জবাবদিহিতার মধ্যে রাখা হতো এবং এলাকার মানুষের জন্য ন্যায়পরায়ণ নেতৃত্ব নিশ্চিত হত।

অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ঢাকা-৯ আসনে তাসনিম জারা জয়ী হতে পারেননি। কারণ জারা আপু এনসিপি থেকে চলে যাওয়ার পর, এনসিপি...
12/02/2026

অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ঢাকা-৯ আসনে তাসনিম জারা জয়ী হতে পারেননি। কারণ জারা আপু এনসিপি থেকে চলে যাওয়ার পর, এনসিপির ভোট আলাদা হয়ে গেছে।
এখনো ঐ আসনে বিএনপির হাবিব ভাই জয়ী হয়েছেন। তিনি একজন ভালো মানুষ। দেশের সেবা করতে গেলে সংসদে যাওয়া অবশ্যই বাধ্যতামূলক নয়; সংসদে না গেলেও দেশের জন্য কাজ করা সম্ভব।
দুঃখিত জারা আপু, তবে ঢাকা-৯ এর মানুষ একজন যোগ্য নেতাকে পেয়েছে। আশা করি, দেশের সার্থে হাবিব ভাই ইনছাফের সাথে মিলিত হয়ে কাজ করবেন।
সবশেষে, আমরা তাসনিম জারা আপুর মতো নেতাকে হারাতে চাই না। আশা করি ভবিষ্যতে আপু আমাদের দেশকে নেতৃত্ব দেবেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

দেশকে পরিবর্তনের আশায় দেশবাসী গণভোটে অংশগ্রহণ করেছে।গণভোটে ৭৭.৭% ‘হ্যাঁ’ ভোট এবং ২২.৩% ‘না’ ভোট গণ্য হয়েছে।৭৭.৭% ‘হ্যাঁ’...
12/02/2026

দেশকে পরিবর্তনের আশায় দেশবাসী গণভোটে অংশগ্রহণ করেছে।
গণভোটে ৭৭.৭% ‘হ্যাঁ’ ভোট এবং ২২.৩% ‘না’ ভোট গণ্য হয়েছে।
৭৭.৭% ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ পক্ষ জয়যুক্ত হতে চলেছে।
হ্যাঁ – ৭৭.৭%
না – ২২.৩%

অভিনন্দন ও শুভেচ্ছা মোঃ আবদুল হাসনাত ভাই 🎉🌸কুমিল্লা-৪ আসনে ১১৬ কেন্দ্রে শতভাগ জয় একটি ঐতিহাসিক অর্জন।আপনার এই সাফল্য এলা...
12/02/2026

অভিনন্দন ও শুভেচ্ছা মোঃ আবদুল হাসনাত ভাই 🎉🌸
কুমিল্লা-৪ আসনে ১১৬ কেন্দ্রে শতভাগ জয় একটি ঐতিহাসিক অর্জন।
আপনার এই সাফল্য এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন।
এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আপনার নেতৃত্ব আরও দৃঢ় হোক—এই কামনা করি। 💐🤲
আগামীর পথচলা হোক আরও সফল ও গৌরবময়। 🇧🇩✨

Epstein Files:পশ্চিমা সভ্যতা নিজেদের মানবাধিকার, নারী অধিকার আর নৈতিকতার শেষ ঠিকাদার হিসেবে হাজির করে।কিন্তু Epstein Fil...
03/02/2026

Epstein Files:
পশ্চিমা সভ্যতা নিজেদের মানবাধিকার, নারী অধিকার আর নৈতিকতার শেষ ঠিকাদার হিসেবে হাজির করে।
কিন্তু Epstein Files ঘিরে যে দাবিগুলো সামনে আসছে, সেগুলো সেই তথাকথিত সভ্যতার মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার মতো।

যে সময়কে আমরা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দিই, সেই সময়েও এমন সংগঠিত, ক্ষমতাকেন্দ্রিক বিকৃতি ইতিহাসে খুব কমই শোনা যায়—এমনটাই দাবি করা হচ্ছে।
অথচ বিংশ–একবিংশ শতাব্দীতে এসে, সভ্যতার মুখোশধারী সুপার পাওয়ার এলিটদের বিরুদ্ধে অভিযোগ উঠছে নাবালিকা শিশু পাচার, দীর্ঘমেয়াদি যৌন নিপীড়ন, এমনকি ক্যানিবালিজম পর্যন্ত।

Epstein Files–এ নাকি মিলিয়নের বেশি পৃষ্ঠা নথি, হাজার হাজার ভিডিও ও লাখো ছবি রয়েছে—
যেখানে বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ, বিলিয়নিয়ার, সেলিব্রিটি ও ক্ষমতাবানদের নাম উঠে এসেছে বলে দাবি।
ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক থেকে শুরু করে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব—কারও নামই নাকি বাদ যায়নি।

এই দাবিগুলো অনুযায়ী, জেফ্রি এপস্টিন ছিল শুধু একজন ব্যক্তি নয়—
সে ছিল একটি নেটওয়ার্কের মধ্যস্থতাকারী।
যার কাজ ছিল ক্ষমতাবানদের জন্য গোপন পার্টি আয়োজন, নাবালিকা শিশু সরবরাহ,
এবং সেই অপরাধের ভিডিও ও প্রমাণ রেখে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করা।

আরও ভয়ংকর যে অভিযোগগুলো ঘুরছে—
এই নেটওয়ার্কের সঙ্গে ধর্মীয় প্রতীক, প্রাচীন বলিদান প্রথা, এমনকি আধুনিক রাষ্ট্রীয় ক্ষমতার যোগসূত্র পর্যন্ত টানা হচ্ছে।
ইসরায়েল, আমেরিকা, ইউরোপ—কেউই এই অভিযোগের বাইরে নয় বলে বলা হচ্ছে।

সবচেয়ে বড় ভণ্ডামিটা হলো—
এই একই শক্তিগুলো মুসলিম বিশ্বসহ দুর্বল দেশগুলোর ওপর মানবাধিকার ও নারী অধিকারের লেকচার চাপিয়ে দেয়,
অবরোধ আরোপ করে, নৈতিকতার বুলি আওড়ায়—
অথচ নিজেদের ঘরের ভেতরের এই অন্ধকার নাকি বছরের পর বছর আড়াল করে রেখেছে।

দাবি করা হচ্ছে, Epstein Files কেবল শুরু।
এমন শতশত নেটওয়ার্ক এখনো অপ্রকাশিত।
ক্ষমতার কারণে যেগুলো এখনো আলোতে আসেনি।

এই ফাইলগুলো আমাদের একটা প্রশ্নের মুখে দাঁড় করায়—
👉 আমরা কাদের “সভ্যতা”কে আদর্শ মানছি?
👉 কাদের কাছ থেকে নৈতিকতার পাঠ নিচ্ছি?

যারা এখনো সবকিছু “কনস্পিরেসি” বলে উড়িয়ে দিচ্ছেন,
তাদের জন্যই বলা—
তথ্য ঘাঁটুন, নথি দেখুন, অভিযোগগুলো পড়ুন।
কারণ ইতিহাস বলে—
ক্ষমতা যত বড়ই হোক, সত্য একদিন না একদিন বের হয়।

পাপ বাপকেও ছাড়ে না।

sores DEPARTMENT of JUSTICE

Address

Brahmonbaria
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when T Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share