02/10/2026
।। 𝗥𝘂𝗻𝗻𝗲𝗿 𝗣𝗼𝗿𝘁𝗮𝗹 𝗢𝗽𝗲𝗻𝘀 𝗼𝗻 𝟬𝟱 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 𝟮𝟬𝟮𝟲।।
📢 আগামী ৫ অক্টোবর ২০২৬, সোমবার সন্ধ্যা ৬:০০টা থেকে কোস্টাল আলট্রা বাংলাদেশের ওয়েবসাইটে 𝗥𝘂𝗻𝗻𝗲𝗿 𝗣𝗼𝗿𝘁𝗮𝗹 সবার জন্য উন্মুক্ত হবে।
রানার পোর্টাল চালু হওয়ার পর থেকেই প্রোফাইল আপডেট এবং রানিং রেকর্ড যুক্ত করার কার্যক্রম শুরু হবে।
এই কার্যক্রম চলমান থাকা অবস্থায় যেকোনো দিন "কোস্টাল আলট্রা ২০২৬"-এর রেজিস্ট্রেশন শুরু হবে। খুব শিগগিরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
তাই রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগেই সবাইকে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রস্তুত ও আপডেট করে রাখার জন্য অনুরোধ করছি।
🔐 যাদের আগে থেকেই অ্যাকাউন্ট আছেঃ
যারা আমাদের আগের যে কোন ইভেন্টে রেজিস্ট্রেশন করেছিলেন - সিলেক্ট না হলেও, তাদের নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই।
আগের মোবাইল নম্বর অথবা ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড ব্যবহার করেই রানার পোর্টালে প্রবেশ করতে পারবেন।
পাসওয়ার্ড ভুলে গেলে ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে।
⚠️ নতুন করে অ্যাকাউন্ট খুলবেন নাঃ
আপনার যদি আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থাকে, সেটি রানার অ্যাকাউন্ট হোক কিংবা ভলেন্টিয়ার অ্যাকাউন্ট, নতুন করে আর কোনো অ্যাকাউন্ট খুলবেন না।
বিশেষ করে অন্য কোনো মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন না।
নতুন অ্যাকাউন্ট খুললে আপনার আগের ইভেন্টগুলোর রানিং রেকর্ড নতুন অ্যাকাউন্টে যুক্ত করা সম্ভব হবে না।
আগে ভলেন্টিয়ার হিসেবে খোলা অ্যাকাউন্ট দিয়েই রানার হিসেবে প্রবেশ করা যাবে। একইভাবে রানার অ্যাকাউন্ট দিয়েও ভলেন্টিয়ার হিসেবে কাজ করা যাবে।
তাই রানার ও ভলেন্টিয়ার এর জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই।
🆕 যারা প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছেনঃ
আপনি যদি কোস্টাল আলট্রা বাংলাদেশের কোনো ইভেন্টে আগে রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা প্রয়োজন হবে।
👤 প্রথমেই প্রোফাইল আপডেট করুনঃ
অ্যাকাউন্টে লগইন করার পর প্রথম কাজ হবে প্রোফাইল আপডেট করা।
প্রোফাইল আপডেটের জন্য প্রয়োজন হবে:
* 📷 পাসপোর্ট সাইজের ছবি
* 🪪 জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ছবি
প্রোফাইল হালনাগাদ সম্পন্ন করার পর ড্যাশবোর্ডের অন্যান্য মেনু ব্যবহার করা যাবে।
🏅 রানিং রেকর্ড যুক্ত করুনঃ
প্রোফাইল হালনাগাদের পর আপনার আগের বিভিন্ন ইভেন্টের রানিং রেকর্ড পোর্টালে যুক্ত করতে হবে।
তাই এখন থেকেই আপনার পূর্বের অফিসিয়াল রেসের সার্টিফিকেট অথবা ফলাফলের লিংক সংগ্রহ করে রাখুন।
আপনার জমা দেওয়া রানিং রেকর্ড আমাদের টিম যাচাই করবে। যাচাই সম্পন্ন হলে সেই রেকর্ড আপনার পয়েন্ট টেবিলে যুক্ত হবে।
⏳ শেষ সময়ের অপেক্ষা করবেন নাঃ
রানার পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার রানিং রেকর্ড আপডেট করা শুরু করুন।
শেষ মুহূর্তে সব তথ্য একসঙ্গে জমা না দিয়ে শুরু থেকেই ধাপে ধাপে তথ্য আপডেট করার জন্য অনুরোধ করছি।
আপনার জমা দেওয়া রেকর্ড যাচাই করতে আমাদের টিমেরও সময় প্রয়োজন হবে। তাই যত দ্রুত সম্ভব আপনার রানিং রেকর্ড জমা দিন।
🗂️ রানিং রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে:
রানার পোর্টালে আপনার সকল রানিং রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। ফলে ভবিষ্যতে শুধু কোস্টাল আলট্রা বাংলাদেশের ইভেন্টেই নয়, অন্যান্য ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রেও আপনার সংরক্ষিত রানিং রেকর্ডগুলো কাজে লাগতে পারে।
📌 সামনে আরও বিস্তারিত জানানো হবেঃ
আপাতত আপনার প্রয়োজনীয় ছবি, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট এবং পূর্বের অফিসিয়াল রেসের সার্টিফিকেট বা ফলাফলের লিংক প্রস্তুত রাখুন।
রানার পোর্টাল চালু হওয়ার পর নিবন্ধন এবং রানিং রেকর্ড জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।
"কোস্টাল আলট্রা ২০২৬"-এর নিবন্ধন খুব শিগগিরই শুরু হবে।
সর্বশেষ আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন:
www.coastalultra.com
সেই সাথে শেষ সময়ের অপেক্ষা না করে এখন থেকেই সবকিছু গুছিয়ে রাখুন।
━━━━━━━━━━━━━━━━━━
💬 একটু আপনাদের মতামত জানতে চাই!
আমাদের পোস্টগুলো অনেক সময় একটু দীর্ঘ হয়ে যায়। তথ্যগুলো পরিষ্কারভাবে তুলে ধরতে গিয়ে কখনো কখনো পোস্টের আকারও বড় হয়ে যায়।
পোস্ট পড়তে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা - জানালে আমরা ভবিষ্যতের পোস্টগুলো আরও সুন্দর ও সহজপাঠ্যভাবে সাজানোর চেষ্টা করব।
আলট্রা রানিং যেমন ধৈর্যের খেলা, আমাদের পোস্ট পড়াটাও মাঝে মাঝে একটু ধৈর্যের পরীক্ষা! 😉😄
তবে আপনাদের সময় ও মনোযোগের প্রতি সম্মান রেখেই আমরা চেষ্টা করছি প্রতিটি তথ্য যতটা সম্ভব পরিষ্কার, গোছানো ও সহজভাবে উপস্থাপন করতে।
কোনো পোস্ট বেশি দীর্ঘ মনে হলে, কোথাও তথ্য বুঝতে অসুবিধা হলে, কিংবা কীভাবে আরও ভালো করা যায় - নির্দ্বিধায় আমাদের জানাবেন।
আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
আপনাদের পরামর্শ আমাদের পোস্টগুলোকে আরও সুন্দর, সহজপাঠ্য ও পাঠবান্ধব করে তুলতে সাহায্য করবে। 🙏
............................................................................
।। 𝗥𝘂𝗻𝗻𝗲𝗿 𝗣𝗼𝗿𝘁𝗮𝗹 𝗢𝗽𝗲𝗻𝘀 𝗼𝗻 𝟬𝟱 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 𝟮𝟬𝟮𝟲।।
📢 The 𝗥𝘂𝗻𝗻𝗲𝗿 𝗣𝗼𝗿𝘁𝗮𝗹 of Coastal Ultra Bangladesh will be open to everyone from 05 October 2026, Monday at 6:00 PM.
Once the Runner Portal is open, runners can start updating their profiles and adding their running records.
Registration for Coastal Ultra 2026 may begin on any day while the profile and running record update process is ongoing. 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝗹𝗹 𝘀𝘁𝗮𝗿𝘁 𝘃𝗲𝗿𝘆 𝘀𝗼𝗼𝗻.
We therefore request everyone to log in to their account and prepare and update the required information before registration begins.
🔐 𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗔𝗹𝗿𝗲𝗮𝗱𝘆 𝗛𝗮𝘃𝗲 𝗮𝗻 𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁:
If you registered for any of our previous events - even if you were not selected - you do not need to create a new account.
Simply log in using your previous 𝗺𝗼𝗯𝗶𝗹𝗲 𝗻𝘂𝗺𝗯𝗲𝗿 𝗼𝗿 𝗲𝗺𝗮𝗶𝗹 𝗮𝗱𝗱𝗿𝗲𝘀𝘀 𝗮𝗻𝗱 𝗽𝗮𝘀𝘀𝘄𝗼𝗿𝗱.
If you have forgotten your password, you can recover it through your email.
⚠️ 𝗣𝗹𝗲𝗮𝘀𝗲 𝗗𝗼 𝗡𝗼𝘁 𝗖𝗿𝗲𝗮𝘁𝗲 𝗮 𝗡𝗲𝘄 𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁:
If you already have an account, whether it is a 𝗥𝘂𝗻𝗻𝗲𝗿 𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁 𝗼𝗿 𝗮 𝗩𝗼𝗹𝘂𝗻𝘁𝗲𝗲𝗿 𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁, please do not create another account.
In particular, do not create a new account using a different mobile number or email address.
If you create a new account, your previous event running records cannot be added to that new account.
If you previously had a Volunteer Account, you can use the same account to log in as a runner. Similarly, a Runner Account can also be used for volunteering.
Therefore, you do not need separate accounts for running and volunteering.
🆕 𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗔𝗿𝗲 𝗝𝗼𝗶𝗻𝗶𝗻𝗴 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗙𝗶𝗿𝘀𝘁 𝗧𝗶𝗺𝗲:
If you have never registered for any Coastal Ultra Bangladesh event before, you will need to create a new account.
You will need your mobile number and email address to create the account.
👤 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 𝗬𝗼𝘂𝗿 𝗣𝗿𝗼𝗳𝗶𝗹𝗲 𝗙𝗶𝗿𝘀𝘁:
After logging in, your first task will be to update your profile.
You will need:
* 📷 Passport-size photo
* 🪪 NID or Passport
Once your profile has been updated, the other menus on the dashboard will become available.
🏅 𝗔𝗱𝗱 𝗬𝗼𝘂𝗿 𝗥𝘂𝗻𝗻𝗶𝗻𝗴 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝘀:
After updating your profile, you can start adding your running records from previous events to the portal.
Please collect and keep your previous 𝗼𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗿𝗮𝗰𝗲 𝗰𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲𝘀 𝗼𝗿 𝗼𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗿𝗲𝘀𝘂𝗹𝘁 𝗹𝗶𝗻𝗸𝘀 ready.
After you submit your running records, our team will verify them. Once verified, the records will be added to your Point Table.
⏳ 𝗗𝗼 𝗡𝗼𝘁 𝗪𝗮𝗶𝘁 𝗨𝗻𝘁𝗶𝗹 𝘁𝗵𝗲 𝗟𝗮𝘀𝘁 𝗠𝗼𝗺𝗲𝗻𝘁:
Start updating your running records as soon as the Runner Portal opens.
Please do not wait until the last moment to submit all your information at once.
Updating your records early will also give our team enough time to complete the verification process.
So, we request you to submit your running records as early as possible.
🗂️ 𝗬𝗼𝘂𝗿 𝗥𝘂𝗻𝗻𝗶𝗻𝗴 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝘀 𝗪𝗶𝗹𝗹 𝗕𝗲 𝗦𝘁𝗼𝗿𝗲𝗱 𝗣𝗲𝗿𝗺𝗮𝗻𝗲𝗻𝘁𝗹𝘆:
All your running records will be stored permanently in the Runner Portal. This means that in the future, your saved running records may be useful not only for Coastal Ultra Bangladesh events but also when participating in other events.
📌 𝗠𝗼𝗿𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 𝗪𝗶𝗹𝗹 𝗕𝗲 𝗦𝗵𝗮𝗿𝗲𝗱 𝗦𝗼𝗼𝗻:
For now, please keep your required photo, NID/Passport, and previous official race certificates or result links ready.
Once the Runner Portal is open, we will publish more detailed guidelines on the registration and running record submission process.
𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗳𝗼𝗿 𝗖𝗼𝗮𝘀𝘁𝗮𝗹 𝗨𝗹𝘁𝗿𝗮 𝟮𝟬𝟮𝟲 𝘄𝗶𝗹𝗹 𝗯𝗲𝗴𝗶𝗻 𝘃𝗲𝗿𝘆 𝘀𝗼𝗼𝗻.
𝗦𝘁𝗮𝘆 𝘂𝗽𝗱𝗮𝘁𝗲𝗱 𝘁𝗵𝗿𝗼𝘂𝗴𝗵 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲:
www.coastalultra.com
Please start preparing now instead of waiting until the last moment.
━━━━━━━━━━━━━━━━━━
💬 𝗪𝗲’𝗱 𝗟𝗶𝗸𝗲 𝗧𝗼 𝗛𝗲𝗮𝗿 𝗙𝗿𝗼𝗺 𝗬𝗼𝘂!
Our posts can sometimes become a little lengthy. As we try to present all the important information clearly, some posts may naturally become longer than usual.
We would love to know if you find any difficulty reading our posts, or if you have any suggestions on how we can make them simpler, shorter, and easier to read.
Ultra running is a game of patience, and sometimes reading our posts can be a little test of patience too! 😉😄
However, we always try to respect your time and attention and present every important piece of information as clearly, neatly, and simply as possible.
If you feel a post is too long, something is difficult to understand, or you have any suggestion that could make our posts better, please feel free to let us know.
𝗬𝗼𝘂𝗿 𝗳𝗲𝗲𝗱𝗯𝗮𝗰𝗸 𝗺𝗮𝘁𝘁𝗲𝗿𝘀 𝘁𝗼 𝘂𝘀.
Your suggestions will help us make our future posts more clear, reader-friendly, and enjoyable. 🙏