23/01/2026
জরুরি মানবিক সহায়তার আবেদন
(স্পোর্টস ক্লাব অফ ডিপ্লোমা, আইএসটিটি এর পক্ষ থেকে)
আসসালামু আলাইকুম।
আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবার কাছে একটি জরুরি মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি।
গত সোমবার একটি নবজাতক শিশু সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, জন্মের পর থেকেই শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে সে নিউমোনিয়ায় আক্রান্ত এবং তার হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে। চিকিৎসকদের মতে, শিশুটিকে বাঁচাতে জরুরি ওপেন হার্ট সার্জারি করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
এই অপারেশনের জন্য আনুমানিক ৫ থেকে ৮ লক্ষ টাকা প্রয়োজন। শিশুটির পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় একা এই ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।
মানবিক দৃষ্টিকোণ থেকে, আমাদের বিশ্বাস করে—একটু সহানুভূতি, একটু সহযোগিতা মিলেই একটি জীবন বাঁচানো সম্ভব। তাই আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আপনাদের সহযোগিতাই পারে এই নবজাতক শিশুটিকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
নগদ: 01810413662
বিকাশ: 01810413662
সবার দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।
আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
মো: বোরহান খান রাতুল
সভাপতি
স্পোর্টস ক্লাব অফ ডিপ্লোমা , আইএসটিটি