Afsar Brothers

Afsar Brothers We are a book publishing company first established in 1968. Now running with more then 1000 books published.
(1)

১৯৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। শুরু থেকে শিশুদের জ্ঞান বিকাশের প্রতি দৃষ্টি রেখে প্রকাশ করা হয়েছে শিশুতোষ গ্রন্থ। পাশাপাশি গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে প্রকাশ করা হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আগামী প্রজন্মের শিশুকে সঠিক জ্ঞান অর্জনের পথে নিয়ে যাওয়া। এছাড়া উপন্যাস, গল্প, গবেষনা, জীবনী ও কালজয়ী সাহিত্য। বর্তমানে এ প্রকাশনা থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা ১০০০ এরও বেশি।

রাশিদ খালিদি লিখেছেন ফিলিস্তিনের বেদখল এবং অত্যাচারের বিস্তারিত ইতিহাস নিয়ে। অসাধারণ বইটির ভাষান্তর করেছেন ড. ফারুক হোসে...
01/06/2026

রাশিদ খালিদি লিখেছেন ফিলিস্তিনের বেদখল এবং অত্যাচারের বিস্তারিত ইতিহাস নিয়ে। অসাধারণ বইটির ভাষান্তর করেছেন ড. ফারুক হোসেন।
সংগ্রহ করতে পারবেন দেশের সর্বত্র অসংখ্য বইয়ের দোকানে এবং আপনার পছন্দের সকল অনলাইন বুকশপে!

ফিলিস্তিনের শতবর্ষব্যাপী যুদ্ধ
মূল: রাশিদ খালিদি
ভাষান্তর: ড. ফারুক হোসেন
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়)

#ইতিহাস
#আফসার_ব্রাদার্স
#পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই

‘ন হন্যতে’ অর্থ ‘যার মৃত্যু নেই’;  মৈত্রেয়ী দেবীর আত্মজীবনীমূলক উপন্যাস। এবং প্রাক্তন প্রেমিক মির্চা এলিয়াদের লেখা ‘Beng...
31/05/2026

‘ন হন্যতে’ অর্থ ‘যার মৃত্যু নেই’; মৈত্রেয়ী দেবীর আত্মজীবনীমূলক উপন্যাস। এবং প্রাক্তন প্রেমিক মির্চা এলিয়াদের লেখা ‘Bengali Nights’ বা ‘লা নুই বেঙ্গলী’ বইয়ের প্রত্যুত্তরে লেখা। বই দুটো একে অপরের সাথে করে প্রেম এবং বিরহের নৃত্য। নিষিদ্ধ এক আকর্ষণ নিয়ে করে খেলা এবং বলে অসংখ্য মনের কোনে লুকিয়ে থাকা না বলা কথাগুলো।

১লা সেপ্টেম্বর ১৯৭২
আজ আমার জন্মদিনের উৎসবে তোমরা এসেছিলে পার্বতী ও গৌতমী। তোমরাই উৎসব করেছিলে কিন্তু তোমরা জানতে না, তখনই-ঠিক তখনই, যখন এ ঘরে গান হচ্ছিল, গল্প হচ্ছিল, আমি হাসছিলাম, তখন আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। সময়ের প্রবাহ আমার মনের মধ্যে উত্তাল, আমাকে তা ছুঁয়েছিল, আমি চলেছিলাম, চলেছিলাম ভবিষ্যতে নয় অতীতে।

ন হন্যতে
লেখক: মৈত্রেয়ী দেবী
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়)

লা নুই বেঙলী
লেখক: মির্চা এলিয়াদ
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়)

#আফসার_ব্রাদার্স
#পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই

কুরবানির মাংস দিয়ে পেট ভরার পর যখন শরীরের প্রতি অনিহা বোধ ধীরে ধীরে অপরাধবোধে রূপ নেয় তখন শরীরের যত্ন নেয়ার ইচ্ছায় ছেয়ে ...
30/05/2026

কুরবানির মাংস দিয়ে পেট ভরার পর যখন শরীরের প্রতি অনিহা বোধ ধীরে ধীরে অপরাধবোধে রূপ নেয় তখন শরীরের যত্ন নেয়ার ইচ্ছায় ছেয়ে যায় মনের আনাচেকানাচে। সেক্ষেত্রে কি বা করার আছে?

আমরা সবাই সুস্থ থাকতে চাই, রোগমুক্ত দীর্ঘ জীবন চাই এবং সেটাকে সহজে চাই। এই চাওয়াটাকে বাস্তবে রূপ দেয়ার জন্য যে জিনিসগুলো জানা প্রয়োজন, সেগুলো আমাদের স্কুলে-কলেজে শেখানো হয়নি কখনো। খাদ্য, নিউট্রিশন, ডায়েট, এক্সারসাইজ বিষয়ে আমাদের রয়েছে অনেক ভুল ধারণা এবং অমূলক ভয়। আর এরই সুযোগে, অনেক হেলথ ইনফ্লুয়েন্সার আর টোটকা বিক্রেতা আমাদের ভুল তথ্য দিয়ে যাচ্ছে। এই বইতে চেষ্টা করা হয়েছে, এই ভুলগুলোকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখার এবং এরই সাথে সুস্বাস্থ্য রক্ষার জন্য একটা সরলপথ দেখানোর। বইটি একজন সাধারণ, নন-মেডিক্যাল মানুষের লেখা-যাতে তারই মত আরো নন-মেডিক্যাল সাধারণ মানুষেরা সহজে জিনিসগুলো বুঝতে পারে। তাই বইটিতে কঠিন টার্মিনোলজি সচেতনভাবে বাদ দেয়া হয়েছে এবং সহজভাবে কিছু জটিল প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বইটি কোন ডায়েট বা ওজন কমানোর শর্টকাট নয়, বরং নিজের শরীরকে বোঝার এক বিজ্ঞানভিত্তিক ও ব্যাবহারিক প্রচেষ্টা। এখানে খাদ্য, ব্যায়াম, ঘুম ও মানসিক অবস্থার পারস্পরিক সম্পর্ক এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে, যা পাঠককে নিজের জীবনযাপন সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখাবে এবং ব্যস্ত জীবনযাত্রার মাঝেও একটি সুস্থতার পথ খুঁজে নিতে সাহায্য করবে।

মোটাবলিজম
লেখক: শামীম শরিফ সুষম
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা (বিক্রয়মূল্যে থাকবে ছাড়)

#শরীর_চর্চা
#আফসার_ব্রাদার্স
#পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই

ঈদ মোবারক!!!দোয়া করি সকলের ঈদ কাটুক আনন্দে এবং প্রিয় মানুষের সাথে।আফসার ব্রাদার্স-এর সকল লেখক, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের ...
27/05/2026

ঈদ মোবারক!!!

দোয়া করি সকলের ঈদ কাটুক আনন্দে এবং প্রিয় মানুষের সাথে।

আফসার ব্রাদার্স-এর সকল লেখক, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন। এবং রোদ হোক কিংবা বৃষ্টি; সাবধানে থাকবেন।

ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য!

#আফসার_ব্রাদার্স
#পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই

Meths - Twisted Mindscape happy reading 😊❤️ #আফসার_ব্রাদার্স  #পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই
24/05/2026

Meths - Twisted Mindscape happy reading 😊❤️

#আফসার_ব্রাদার্স
#পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই

একটি চলন্ত ট্রেনের গল্প...

বই : কিছুক্ষণ
লেখক : হুমায়ুন আহমেদ
প্রকাশনা : Afsar Brothers

বিশেষ মুদ্রণ প্রায় শেষ!হুমায়ূন আহমেদ-এর কিছুক্ষণ ‘বিশেষ রঙিন মুদ্রণ’ প্রায় শেষ। ঈদের পর সাদাকালো মুদ্রণটি চলে আসবে৷ তার ...
23/05/2026

বিশেষ মুদ্রণ প্রায় শেষ!

হুমায়ূন আহমেদ-এর কিছুক্ষণ ‘বিশেষ রঙিন মুদ্রণ’ প্রায় শেষ। ঈদের পর সাদাকালো মুদ্রণটি চলে আসবে৷ তার আগে ফরিদুর রহমান রাজীবের অসাধারণ ইলাস্ট্রেশন সমেত রঙিনটি কালেক্ট করতে চাইলে তাড়াতাড়ি করে ফেলুন। অর্ডার করতে পারবেন দেশের সর্বত্র আপনার পছন্দের যে কোনো অনলাইন বুকশপে!

কিছুক্ষণ
লেখক: হুমায়ূন আহমেদ
প্রচ্ছদ ও রঙিন অলঙ্করণ: ফরিদুর রহমান রাজীব
মুদ্রিত মূল্য: ২৭৫ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়)

#আফসার_ব্রাদার্স
#পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই

22/05/2026

📸:ময়োএী

পোড়া কালো চামড়ার অনেক জায়গায় ব্যাঙের ছাতা বা সাবানের বুদবুদের মতো ফ্যাকাশে হয়ে ফোসকা ফুলে আছে।যখন হামাগুড়ি দিচ্ছে তখন চামড়ার অংশ আর সেদ্ধ হয়ে যাওয়া কালচে রক্ত আঠার মতো সেঁটে যাচ্ছে মোহরের গায়ে।
সে খেয়াল করে ফায়েক তাকিয়ে আছে আর শ্বাপদের মতো দ্রুত দরজার দিকে ছুটে আসে।

বই: বৃষ্টির দিন ভাড়া বেশি
লেখক:তানজীম রহমান
প্রকাশনী: Afsar Brothers
#ময়োএী

যে গল্প বলা নিষেধ। পড়েছেন কি?তানজীম রহমান -এর সামাজিক (?),  ডার্ক সাইকোলজিক্যাল উপন্যাস “তিনজন” পাওয়া যাচ্ছে দেশের সর্বত...
16/05/2026

যে গল্প বলা নিষেধ। পড়েছেন কি?

তানজীম রহমান -এর সামাজিক (?), ডার্ক সাইকোলজিক্যাল উপন্যাস “তিনজন” পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র অসংখ্য বইয়ের দোকানে এবং আপনার পছন্দের সকল অনলাইন বুকশপে!

আমাদের দেশে একটা প্রসঙ্গ আছে, যেটা নিয়ে গল্প বলা বারণ। রক্তপাত ও রাহাজানি নিয়ে গল্প বলা বার, কিন্তু এই প্রসঙ্গে গল্প বলা বারণ। নেশা এবং ছিনতাই নিয়ে গল্প বলা যায়, কিন্তু এই প্রসঙ্গে গল্প বলা বারণ। শিশুহত্যা ও ঘৃণা নিয়ে গল্প বলা যায়, কিন্তু এই প্রসঙ্গে গল্প বলা বারণ।
'তিনজন' উপন্যাসে এই প্রসঙ্গে একটা গল্প বলা হয়েছে। সাধারণত এমন প্রসঙ্গের গল্প দুইজনকে নিয়ে বলা হয়। তবে এখানে আছে তিনজন।

তিনজন
লেখক: তানজীম রহমান
ভূমিকা: মাহারীন ফেরদৌস
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়)

#আফসার_ব্রাদার্স
#পৃথিবীর_সবচেয়ে_ভালো_বন্ধুর_নাম_বই

Address

38/4 Banglabazar, Mannan Market(2nd Floor)
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 05:00
Wednesday 10:00 - 05:00
Thursday 10:00 - 05:00
Sunday 10:00 - 05:00

Telephone

+8801740602466

Alerts

Be the first to know and let us send you an email when Afsar Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsar Brothers:

Share