Football World

Football World This page is all about world football news, transfer and breaking news.
(1)

টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগে ১৭তম স্থানে শেষ করলেও এবং সাম্প্রতিক সময়ে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে উল্লেখযোগ্য আয় না থাকলে...
01/09/2026

টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগে ১৭তম স্থানে শেষ করলেও এবং সাম্প্রতিক সময়ে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে উল্লেখযোগ্য আয় না থাকলেও টটেনহ্যাম হটস্পার কীভাবে দলবদলে বিপুল অর্থ খরচ করছে?

এর পেছনে সবচেয়ে বড় কারণ ক্লাবটির মালিকানার কৌশলে পরিবর্তন। দীর্ঘদিন তুলনামূলকভাবে মিতব্যয়ী নীতি অনুসরণ করা ইএনআইসি ও লুইস পরিবার সম্প্রতি বিনিয়োগ বাড়িয়েছে। গত ১৮ মাসে ক্লাবে প্রায় ২৩ কোটি ৫০ লাখ পাউন্ড নগদ অর্থ বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালের জুনে ১০ কোটি পাউন্ডের শেয়ার ইস্যুও রয়েছে।

আর্থিক ক্ষতি ও নগদ অর্থের পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও টটেনহ্যাম বর্তমানে আর্থিক নিয়মকানুন মেনে চলার অবস্থায় রয়েছে। পুরোনো প্রফিটেবিলিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস বা পিএসআরের পরিবর্তে নতুন স্কোয়াড কস্ট রুলস চালুর পথে রয়েছে। এই নিয়ম অনুযায়ী ক্লাবগুলোর আয়কে বিবেচনায় নিয়ে দল পরিচালনায় ব্যয়ের সীমা নির্ধারণ করা হবে।

ইউরোপীয় ফুটবল থেকে আয় না করলেও টটেনহ্যামের রাজস্বের ভিত্তি শক্তিশালী। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটির বার্ষিক আয় ছিল ৫২ কোটি পাউন্ডের বেশি। ফলে অন্যান্য অনেক ক্লাবের তুলনায় খেলোয়াড়দের পেছনে খরচ করার ক্ষেত্রে টটেনহ্যামের বেশি সুযোগ রয়েছে।

তবে এত বিনিয়োগের পরও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যায়নি। ভবিষ্যতে শুধু মালিকদের অর্থের ওপর নির্ভর না করে খেলোয়াড় বিক্রি করেও আয় বাড়াতে হবে টটেনহ্যামকে। সফল দলবদল নীতি এবং মাঠের ফলাফল—এই দুই ক্ষেত্রেই উন্নতি করাই এখন ক্লাবটির বড় চ্যালেঞ্জ।

ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে নাটকীয়ভাবে বাজিমাত করে বার্সেলোনা। একপর্যায়ে স্প্যানিশ এই ত...
01/09/2026

ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে নাটকীয়ভাবে বাজিমাত করে বার্সেলোনা। একপর্যায়ে স্প্যানিশ এই তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে পরিস্থিতির মোড় ঘুরিয়ে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে রদ্রিকে ছিনিয়ে নেয় কাতালান ক্লাবটি।

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পথে অসাধারণ পারফরম্যান্সের পর রদ্রির প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় ইউরোপের বড় ক্লাবগুলোর নজর আরও বেশি করে তাঁর দিকে পড়ে। রিয়াল মাদ্রিদ শুরুতে তাঁর দলবদলকে প্রায় নিশ্চিত হিসেবেই দেখছিল।

তবে দলবদলের গল্পে বড় মোড় আসে কোস্টা ব্রাভায়। ড্যানি কোদিনার বিয়েতে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে রদ্রির একটি আকস্মিক সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতের পরই গুঞ্জন ছড়ায় যে, রিয়াল মাদ্রিদের বদলে বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন রদ্রি।

বার্সেলোনার খেলার ধরনও রদ্রির সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের খেলার সঙ্গে কাতালানদের কৌশলগত দর্শনের বেশি মিল খুঁজে পান তিনি। এ ক্ষেত্রে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও সরাসরি ভূমিকা রাখেন এবং রদ্রির সঙ্গে আলোচনা করেন।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত এই চুক্তি ভেস্তে যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বার্সেলোনা আলোচনায় এগিয়ে থেকে ২০২৬ সালের ১৬ আগস্ট রদ্রিকে দলে নেয়ার বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছায়। চুক্তির মোট মূল্য বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে ৭ কোটি ৬৫ লাখ ইউরো পর্যন্ত হতে পারে।

অবশেষে ১৮ আগস্ট ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় রদ্রিকে। ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের পরিবর্তে বার্সেলোনাকে বেছে নেয়ার পেছনে রদ্রির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিলঃ

রিয়াল মাদ্রিদের পরিবর্তে বার্সেলোনায় যোগ দেয়ার সিদ্ধান্তে রদ্রির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের খেলার ধরন। তাঁর বিশ্বাস ছিল, বার্সেলোনার কৌশল ও ফুটবল দর্শন তাঁর খেলার সঙ্গে বেশি মানানসই। বিশেষ করে ম্যানচেস্টার সিটি ও স্পেন জাতীয় দলে যে ধরনের ফুটবল খেলেছেন, বার্সেলোনার পদ্ধতির সঙ্গে তার মিল খুঁজে পেয়েছিলেন তিনি।

এই দলবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও। রদ্রির সঙ্গে একাধিকবার কথা বলেন তিনি এবং তরুণ খেলোয়াড়ে ভরা বার্সেলোনা দলে তাঁর অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তা বোঝানোর চেষ্টা করেন।

বায়ার্ন মিউনিখপ্রতিপক্ষ: আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্য...
28/08/2026

বায়ার্ন মিউনিখ
প্রতিপক্ষ: আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোডো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্ল্যাভিয়া প্রাহা (হোম), ভাইকিং (অ্যাওয়ে)।

​আর্সেনাল
প্রতিপক্ষ: রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেতিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), সাবাহ (হোম), স্ল্যাভিয়া প্রাহা (অ্যাওয়ে)।

লিভারপুল
প্রতিপক্ষ: অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), ইন্টার (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগ (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনারবাচে (অ্যাওয়ে), লেন্স (হোম), এলএএসকে (অ্যাওয়ে)।

পিএসজি
প্রতিপক্ষ: বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালতাসারাই (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিস্লাভা (হোম), কোমো (অ্যাওয়ে)।

অ্যাতলেটিকো মাদ্রিদ
প্রতিপক্ষ: বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভি (অ্যাওয়ে), ফেনারবাচে (হোম), বোডো/গ্লিমট (অ্যাওয়ে), ভাইকিং (হোম), স্টুটগার্ট (অ্যাওয়ে)।

বার্সেলোনা
প্রতিপক্ষ: ম্যানচেস্টার সিটি (হোম), পিএসজি (অ্যাওয়ে), অ্যাস্টন ভিলা (হোম), স্পোর্টিং (অ্যাওয়ে), ফিয়েনুর্ড (হোম), গালতাসারাই (অ্যাওয়ে), কোমো (হোম), সাবাহ (অ্যাওয়ে)।

ইন্টার মিলান
প্রতিপক্ষ: লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুগ (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), শাখতার (হোম), ফিয়েনুর্ড (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটি
প্রতিপক্ষ: পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), স্পোর্টিং সিপি (হোম), পোর্তো (অ্যাওয়ে), নাপোলি (হোম), আরবি লাইপজিগ (অ্যাওয়ে), এইকে এথেন্স (হোম), লেন্স (অ্যাওয়ে)।

রিয়াল মাদ্রিদ
প্রতিপক্ষ: ইন্টার (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), এলএএসকে (হোম), এইকে এথেন্স (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ব্রুনো ফের্নান্দেজ। গত মৌসু...
26/08/2026

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ব্রুনো ফের্নান্দেজ। গত মৌসুমে ৯ গোলের পাশাপাশি রেকর্ড ২১টি অ্যাসিস্ট করে ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে এনে চ্যাম্পিয়ন্স লিগে ফেরাতে বড় ভূমিকা রাখেন তিনি। এই পুরস্কার জিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেড অধিনায়ক।

১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাইন করিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। ২৮ বছর বয়সি মোলিনা অ্য...
14/08/2026

১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাইন করিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। ২৮ বছর বয়সি মোলিনা অ্যাতলেটিকো মাদ্রিদে ৪ মৌসুম খেলেছেন।

আমি খুব খুশি। পিএসজি সভাপতি হিসেবে থাকতে পেরে অনেক অনেক আনন্দিত এবং আমি আরও খুশি হবো এটা চালিয়ে যেতে পারলে।— পিএসজি সভাপ...
14/08/2026

আমি খুব খুশি। পিএসজি সভাপতি হিসেবে থাকতে পেরে অনেক অনেক আনন্দিত এবং আমি আরও খুশি হবো এটা চালিয়ে যেতে পারলে।

— পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ম...
11/08/2026

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) একটি বিনিয়োগকারী জোটের সঙ্গে এ নিয়ে প্রায় তিন মাস ধরে আলোচনা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’।

ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই জোটে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। ‘স্কাই নিউজ’-এর দাবি, আগামী সপ্তাহেই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রস্তাবিত চুক্তিতে লিভারপুলের মূল্য ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি পাউন্ড। অর্থাৎ, চুক্তি সম্পন্ন হলে বিশ্বের অন্যতম ধনী কয়েকজন ব্যবসায়ী অ্যানফিল্ডের ক্লাবটির যৌথ মালিকানায় যুক্ত হবেন।

তবে বিপুল অর্থের মালিক নতুন বিনিয়োগকারীরা এলেই লিভারপুলের দলবদলের বাজেট ইচ্ছেমতো বাড়বে না। প্রিমিয়ার লিগের ‘স্কোয়াড কস্ট রেশিও’ অনুযায়ী, ফুটবল-সংক্রান্ত আয় ও খেলোয়াড় বিক্রির নিট আয়ের ৮৫ শতাংশের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখতে হয়।

২০১০ সালে ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। তাদের অধীনে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ক্লাবটি। তবে নতুন বিনিয়োগে অবকাঠামো, প্রযুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুরস্কের ফুটবলে এবার যোগ হতে যাচ্ছে আরও এক বড় নাম। মিসরের তারকা মোহাম্মদ সালাহর পর বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকেও ...
10/08/2026

তুরস্কের ফুটবলে এবার যোগ হতে যাচ্ছে আরও এক বড় নাম। মিসরের তারকা মোহাম্মদ সালাহর পর বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকেও দেখা যেতে পারে দেশটির লিগে। ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, লুকাকুকে দলে নিতে ফেনারবাচের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে।

৩৩ বছর বয়সি লুকাকু ইতালিয়ান ক্লাব নাপোলি ছাড়তে এরই মধ্যে সম্মতি দিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যেই দুই পক্ষের চুক্তি সম্পন্ন হতে পারে। ফেনারবাচের সঙ্গে তার দুই বছরের চুক্তি হওয়ার কথা। বোনাসসহ বছরে প্রায় ১ কোটি ইউরো বেতন পাবেন তিনি।

লুকাকুকে পেতে নাপোলিকে ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিতে হতে পারে ফেনারবাচেকে। লুকাকুকে ছেড়ে দিলে নাপোলিরও আর্থিকভাবে সুবিধা হবে। ইতালিয়ান ক্লাবটিতে তার বার্ষিক বেতন ছিল প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো।

এই দলবদরে লাভবান হবে চেলসিও। ২০২৪ সালে লুকাকুকে নাপোলির কাছে বিক্রির সময় ভবিষ্যৎ বিক্রির অর্থের ৪০ শতাংশ পাওয়ার শর্ত রেখেছিল ইংলিশ ক্লাবটি।

নাপোলিতে প্রথম মৌসুমেই সিরি আ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লুকাকু এবার ফেনারবাচেতে গেলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবেন। তুরস্কের ক্লাবটি বর্তমানে প্রতিযোগিতাটির বাছাইপর্বে রয়েছে।

আর্সেনালে যোগ দিয়ে গিমারায়েস বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, কারণ নিউক্যাসল আমার কাছে অনেক কিছু। কিন্তু আমি জী...
09/08/2026

আর্সেনালে যোগ দিয়ে গিমারায়েস বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, কারণ নিউক্যাসল আমার কাছে অনেক কিছু। কিন্তু আমি জীবনে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছি। আমি মনে করি, নিজের ও পরিবারের জন্য নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত।’

স্পেনে গিয়ে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন মরক্কোর তরুণ ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আ...
02/08/2026

স্পেনে গিয়ে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন মরক্কোর তরুণ ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই থেমে গেল তার জীবন। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছাতে সাগরপথে সীমান্ত পাড়ি দেয়ার সময় ডুবে মারা গেছেন ২০ বছর বয়সি এই নারী ফুটবলার।

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Football World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Football World:

Shortcuts

Share

Category