01/08/2026
ফেরানের জন্য অলআউট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।
পিএসজির কোচ লুইস এনরিকে ফেরানকে পরবর্তী মৌসুমের জন্য নিজের দলে চায়। তাছাড়া ডিওমান্ডে ডিল মিস করার পর ফেরান ডিলটা বেশ গুরুত্বের সাথে নিয়ে আগত কিছুদিনের মধ্যেই বার্সার সাথে নেগোসিয়েশন শুরু করবে পারিসিয়ানরা। ফেরানের সাথে ইতিমধ্যেই পার্সোনাল টার্মস এগ্রি করে ফেলেছে পিএসজি।
বার্সার সাথে পিএসজির সম্পর্ক ভালো হওয়ায় এই ডিলটার নেগোসিয়েশন স্মুথলি যাওয়ার কথা। আমি পার্সোনালি আশা করব যে ডিলটা যেন ৫০+ মিলিয়ন ইউরোতে ক্লোজ হয় বর্তমান মার্কেট বিবেচনায়। যদি ফেরান ওর কনট্রাক্টের লাস্ট ইয়ারে না থাকত, তাহলে সহজেই ৮০-৯০ মিলিয়ন ইউরোতে ওকে সেল দিতে পারত বার্সা।
ফেরানের সাথে আরও কিছু প্লেয়ার সেল যেতে চলেছে এই সামার ট্রান্সফার উইন্ডোতেই। সামনের কিছুদিন ট্রান্সফার মার্কেটে বেশ ভাইটাল হবে বার্সার জন্য।