Burirpool United Club

Burirpool United Club আমরা ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে অনুপ্রাণিত করি এবং একটি শক্তিশালী ও সংহত দল গঠনের লক্ষ্যে কাজ করি।

02/09/2026

মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান এমপি, বরিশাল-৪-এর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

উত্তর শাহাবাজপুর জর্জ ইনস্টিটিউশন স্কুলের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। মাঠের বিভিন্ন স্থানে নিচু ও অসমতল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পাশাপাশি জোয়ার পানিতে অধিকাংশ সময় মাঠটি পানিতে তলিয়ে থাকে।

অত্র এলাকায় এটিই একমাত্র খেলার মাঠ। ফলে বিকল্প কোনো মাঠ না থাকায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং এলাকার যুবসমাজ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

মাননীয় প্রতিমন্ত্রী, আপনি ইতোমধ্যে মেহেন্দিগঞ্জসহ আপনার নির্বাচনী এলাকার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ ও খেলার মাঠের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনার আন্তরিক প্রচেষ্টা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসী কৃতজ্ঞ।

তাই উত্তর শাহাবাজপুর জর্জ ইনস্টিটিউশন স্কুলের এই একমাত্র খেলার মাঠটি দ্রুত পরিদর্শন করে মাটি ভরাট, পানি নিষ্কাশন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে দেওয়ার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।

আপনার উদ্যোগে মাঠটি দ্রুত সংস্কার হলে স্কুলের শিক্ষার্থী ও এলাকার শত শত তরুণ-তরুণী নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

আপনার সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় রইলাম।

বিনীত,
বুড়িরপোল এলাকার যুবসমাজ

প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে🏆 উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশনের দলীয় স্কোয়াড 🏆প্রিয় খেলোয়াড়দের ...
31/08/2026

প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে
🏆 উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশনের দলীয় স্কোয়াড 🏆

প্রিয় খেলোয়াড়দের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। ❤️

তোমরা মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে, সুন্দর ও নান্দনিক ফুটবল উপহার দেবে এবং আমাদের প্রিয় বিদ্যালয়ের খেলাধুলার মান, ঐতিহ্য ও সম্মান আরও সমুন্নত করবে এটাই প্রত্যাশা।

শুধু ভালো খেলাই নয়, তোমাদের শৃঙ্খলা, সৌজন্যবোধ, সুন্দর ব্যবহার ও খেলোয়াড়সুলভ মনোভাব দিয়েও সবার মন জয় করবে এই কামনা রইল।

নেপালে জন্য সবাই দোয়া করুন।নেপালে আকস্মিক ভূমিধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।এই ভয়াবহ দুর্ঘটনায় য...
26/08/2026

নেপালে জন্য সবাই দোয়া করুন।

নেপালে আকস্মিক ভূমিধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি রইল আমাদের গভীর সহমর্মিতা ও সমবেদনা।

আমরা প্রার্থনা করি, যারা এখনও নিখোঁজ রয়েছেন তারা যেন দ্রুত নিরাপদে উদ্ধার হন এবং তাঁদের পরিবারের কাছে ফিরে আসেন। একই সঙ্গে এই ভয়াবহ দুর্যোগে আহত ও ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনা করছি।

এই কঠিন সময়ে বুড়িরপোল ইউনাইটেড ক্লাব নেপালের জনগণের পাশে রয়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের প্রতি রইল আমাদের সহমর্মিতা, ভালোবাসা ও সংহতি।

🇳🇵 নেপালের জন্য আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। 🇳🇵

বুড়িরপোল ইউনাইটেড ক্লাব

ফুটবল আমাদের সম্পর্কের আয়ু বাড়াতে সাহায্য করে , তাই বেশি করে খেলাধুলা করুন।
26/08/2026

ফুটবল আমাদের সম্পর্কের আয়ু বাড়াতে সাহায্য করে , তাই বেশি করে খেলাধুলা করুন।

26/08/2026

জগতের আলো, মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক ও দয়ার প্রতীক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। শুভ ঈদে মিলাদুন্নবী (সাঃ) ✨❤️"

22/08/2026

ফুটবল খেলায় আপনার পছন্দের প্লেয়ার কে?

15/08/2026

আপনার পছন্দ স্পোর্টস কোনটি

13/08/2026

📢 দক্ষিণ উলানিয়া ইউনিয়নের হাজিরহাট–যাদুয়া–বুড়িরপোল–মাস্টারহাট খাল-সংলগ্ন সড়ক দ্রুত সংস্কারের জন্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মাননীয় প্রতিমন্ত্রী,

আপনার নেতৃত্বে মেহেন্দিগঞ্জ আজ উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বদলে যাচ্ছে উপজেলার চিত্র। তবে অত্যন্ত দুঃখের বিষয়, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের হাজিরহাট থেকে মাস্টারহাট পর্যন্ত খালের পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে আছে। বর্তমানে সড়কের অনেক অংশ ভেঙে গেছে এবং কোথাও কোথাও এর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে।

প্রায় ৬–৭ বছর আগে সড়কটির সংস্কারকাজ একবার ষ শুরু হলেও তা শেষ করা করা হয়নি । ফলে আজ হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক স্থানে নৌকা ছাড়া যাতায়াতের কোনো কার্যকর ব্যবস্থা থাকে না। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় কাজে সাধারণ মানুষকে অসহনীয় ভোগান্তির শিকার হতে হয়।

এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অন্যতম প্রধান যোগাযোগমাধ্যম। এই পথ ব্যবহার করেই মানুষ যাতায়াত করেন বুড়িরপোল বাজার, খন্তাখালী মাদ্রাসা, আলফাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও সেবাকেন্দ্রে।

✅সড়কটির দ্রুত সংস্কার হলে
• হাজারো মানুষের দুর্ভোগ কমবে।
• শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।
• কৃষি, ব্যবসা,বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
• দক্ষিণ উলানিয়া ইউনিয়নের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

মাননীয় প্রতিমন্ত্রী,

এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার কাছে আমাদের আন্তরিক আবেদন অনুগ্রহ করে হাজিরহাট থেকে মাস্টারহাট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আপনার আন্তরিক উদ্যোগে এই অবহেলিত জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং উন্নয়নের সুফল পৌঁছে যাবে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায়।

উন্নয়নের ধারাবাহিকতায় দক্ষিণ উলানিয়াও এগিয়ে যাক। নিরাপদ হোক মানুষের চলাচল, সমৃদ্ধ হোক মেহেন্দিগঞ্জ।

#মেহেন্দিগঞ্জ #দক্ষিণ_উলানিয়া #হাজিরহাট_মাস্টারহাট_সড়ক #রাস্তা_সংস্কার #জনদুর্ভোগ #উন্নয়ন #রাজিব_আহসান

10/08/2026

🎉 এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🎓🌸
তোমাদের আগামী দিনগুলো হোক আরও সুন্দর, সফল ও আলোকিত।

Address

উলানিয়া , মেহেন্দিগঞ্জ বরিশাল।
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Burirpool United Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category