Savar Taekwondo Club

Savar Taekwondo Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Savar Taekwondo Club, Martial Arts School, Dhaka.

03/09/2026

ফেডারেশন কাপ ২০২৬

30/08/2026

ফেডারেশন কাপ তাইকোয়ানডো প্রতিযোগিতা ২০২৬

🥋 ছেলে-মেয়ের জন্য তায়কোয়ান্দো—আত্মবিশ্বাস, সাহস ও আত্মরক্ষার শিক্ষা 💪আজকের সময়ে ছেলে-মেয়ে সবার জন্যই প্রয়োজন আত্মবিশ্বাস...
18/08/2026

🥋 ছেলে-মেয়ের জন্য তায়কোয়ান্দো—আত্মবিশ্বাস, সাহস ও আত্মরক্ষার শিক্ষা 💪

আজকের সময়ে ছেলে-মেয়ে সবার জন্যই প্রয়োজন আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং নিজেকে রক্ষা করার সক্ষমতা। তায়কোয়ান্দো শুধু একটি খেলা নয়; এটি শরীর ও মনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার একটি প্রশিক্ষণ।

তায়কোয়ান্দো শেখায়—
🥋 আত্মরক্ষার কৌশল
💪 সাহস ও আত্মবিশ্বাস
🧠 শৃঙ্খলা ও একাগ্রতা
❤️ শারীরিক ও মানসিক দৃঢ়তা
🏆 প্রতিযোগিতার মানসিকতা ও নেতৃত্ব

আপনার সন্তানকে শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও সক্ষম করে গড়ে তুলুন।

👉 ছেলে-মেয়ে উভয়কেই তায়কোয়ান্দো শেখান—গড়ে তুলুন সাহসী ও আত্মবিশ্বাসী প্রজন্ম।

🥋 Train Strong • Stay Safe • Be Confident

14/08/2026

Savar Taekwondo club

28/07/2026
 #অভিনন্দন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের নবনির্বাচিত অ্যাডহক কমিটিকে।আপনাদের নেতৃত্বে বাংলাদেশে তায়কোয়ানদোর উন্নয়ন, স্ব...
19/07/2026

#অভিনন্দন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের নবনির্বাচিত অ্যাডহক কমিটিকে।

আপনাদের নেতৃত্বে বাংলাদেশে তায়কোয়ানদোর উন্নয়ন, স্বচ্ছতা ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণে ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফেডারেশন আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশাই রইল।

সকলকে সাভার তাইকোয়ান্ড পরিবারের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন💐❤️

মাছ মাংস ডিম দুধ পেট ভরে খেয়ে চর্বি বাড়ানো প্রায় অসম্ভব!প্রথমত শরীরে চর্বি  জমে ইনসুলিন হরমোন উৎপন্ন হলে। বিশেষত ইনসুলিন...
01/07/2026

মাছ মাংস ডিম দুধ পেট ভরে খেয়ে চর্বি বাড়ানো প্রায় অসম্ভব!

প্রথমত শরীরে চর্বি জমে ইনসুলিন হরমোন উৎপন্ন হলে। বিশেষত ইনসুলিন স্পাইক হলে শরীর ফ্যাট স্টোরেজ মোডে চলে যায়। যে খাবার খেয়ে যত দ্রুত শরীরে ইনসুলিন স্পাইক হবে সে খাবার ততবেশি শরীরে চর্বি জমাবে।

শরীরে ইনসুলিন স্পাইক হয় কার্বোহাইড্রেট বা শর্করা খেলে। যেসকল কার্বোহাইড্রেটে ফাইবার নেই যেমন, পলিশ করা চালের ভাত, সাদা আটার রুটি, ফলের জুস, বিস্কুট, সফ্ট ড্রিংকস সহ প্যাকেটজাত খাবার খুব দ্রূত শরীরে ইনসুলিন স্পাইক করে ফলে দ্রুত চর্বি জমে।

মাছ মাংস ডিম দুধে প্রোটিন ও চর্বি বেশি থাকে এবং কার্বোহাইড্রেট থাকে খুবই সামান্য। চর্বি খেলে শরীরে ইনসুলিন স্পাইক বিন্দু পরিমান হয় না, প্রোটিন খেলে খুব সামান্য ইনসুলিন উৎপন্ন হয়। ফলে এই খাবারগুলোর শরীরে চর্বি জমানোর ক্ষমতা নেই।

সমস্যা তখন হয় যখন আমরা এইগুলোর সাথে কার্বোহাইড্রেট তথা ভাত রুটি মিশিয়ে খাই। কার্বোহাইড্রেট মিশিয়ে খেলেও সমস্যা হবে না যদি সেটা পরিমানে সামান্য হয় এবং সেটা ফাইবার সমৃদ্ধ হয়, যেমন পলিশ ছাড়া চালের ভাত, গমের আটার রুটি, শাকসবজি, ডাল ইত্যাদি।

আপনার পেট ৭০-৮০% পূর্ণ করতে হবে মাছ, মাংস , ডিম দুধ দিয়ে, আর ২০%-৩০% থাকবে শর্করা। সমস্যা হলো আমরা ৮০% শর্করা খাই আর ২০% প্রোটিন।

শুধুমাত্র এই খাদ্যাভ্যাস পরিবর্তন করলে + শারীরিক পরিশ্রম ও পর্যাপ্ত ঘুমালে দুরারোগ্য ব্যাধি ছাড়া সমস্ত রোগের সমাধান করা সম্ভব।

বর্তমান দেশের পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ...
25/05/2026

বর্তমান দেশের পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধ ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল শেখা সময়ের দাবি। আর এই আত্মরক্ষার অন্যতম কার্যকর মাধ্যম হলো কোরিয়ান মার্শাল আর্ট — তায়কোয়ানডো।
Taekwondo শুধু একটি খেলা নয়, এটি আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। তায়কোয়ানডো শেখার মাধ্যমে একজন মানুষ বিপদের মুহূর্তে নিজেকে রক্ষা করার সাহস ও কৌশল অর্জন করতে পারে। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিক শক্তি তৈরি করে।
বর্তমান সময়ে শুধু পড়াশোনা নয়, শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়াও জরুরি। তাই পরিবার ও সমাজের উচিত ছেলে-মেয়ে সকলকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রতি উৎসাহিত করা। একটি সচেতন, সাহসী ও আত্মবিশ্বাসী প্রজন্মই পারে সমাজ থেকে অপরাধ কমাতে এবং নিরাপদ বাংলাদেশ গড়তে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Savar Taekwondo Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share