06/09/2026
📢 অফিসিয়াল বিজ্ঞপ্তি
Club Champions Speed Skating Competition – 2026
আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার বাসাবো বালুর মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে Club Champions Speed Skating Competition – 2026।
সকল ক্লাব, কোচ, অভিভাবক ও খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
🏆 ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি
এই প্রতিযোগিতায় কোনো Group-A বা Group-B ভিত্তিক আলাদা Club Champion থাকবে না।
গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ—যেকোনো ধরনের মেডেল মিলিয়ে যে ক্লাব সর্বোচ্চ সংখ্যক মোট মেডেল অর্জন করবে, সেই ক্লাবই Club Champion হিসেবে বিবেচিত হবে।
উদাহরণটা :
ক্লাব–১: ৪ Gold + ৪ Silver + ৪ Bronze = মোট ১২টি পদক
ক্লাব–২: ৭ Gold + ১ Silver + ১ Bronze = মোট ৯টি পদক
অর্থাৎ Gold, Silver, Bronze—প্রতিটি পদক আলাদা করে কোন পয়েন্ট হবে না।
১২ পদক পাওয়া ক্লাবই Club Champion হবে। যদিও অন্য ক্লাবের Gold বেশি থাকতে পারে।
🥇 পুরস্কার ও সুবিধা
সকল অংশগ্রহণকারীর জন্য মেডেল
১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য মেডেল ও সার্টিফিকেট
সকল অংশগ্রহণকারীর জন্য রিফ্রেশমেন্ট/নাস্তার ব্যবস্থা
নির্বাচিত শ্রেষ্ঠ ক্লাবের জন্য Club Champion Trophy
📅 তারিখ: ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
📍 ভেন্যু: বাসাবো বালুর মাঠ
🕝 রিপোর্টিং: বিকাল ২:৩০ মিনিট
🕒 প্রতিযোগিতা শুরু: বিকাল ৩:০০টা
📝 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
আয়োজনে:
Joy Skating Club & Basabo Skating Academy
“খেলাধুলা হোক সবার জীবনের অংশ” 🛼🏆
— কর্তৃপক্ষ
Club Champions Speed Skating Competition – 2026