16/08/2026
মেইল স্পোর্ট একটি তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে, উক্ত তদন্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর ট্রান্সফার সাম্রাজ্যকে গভীরভাবে খতিয়ে দেখা ।
জানা যায় সবচেয়ে গুরুতর অভিযোগ হলো রোমানো এবং তার প্রতিষ্ঠান নাকি ক্লাব ও এজেন্টদের কাছ থেকে অর্থ গ্রহণ করতেন, যাতে তাদের ট্রান্সফার-সংক্রান্ত পোস্টে ওই ক্লাব বা এজেন্টদের প্রোমোশন করা হয় । এমনটা সত্য হলে, তার ট্রান্সফার কভারেজকে গোপন বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করা হতে পারে। 💰👀
এছাড়াও, Reddit Soccer নাকি ২ আগস্ট তাকে “সন্দেহজনক কর্মকাণ্ডের” অভিযোগে ব্যান করেছে। এর ফলে তার অন্যতম গুরুত্বপূর্ণ কনটেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলও হারিয়েছেন তিনি। ❌
এছাড়াও আরো কিছু তথ্য বেড়িয়ে আসে,
যেখানে জানা যায় মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চলাকালীন সৌদি আরব-সম্পর্কিত কনটেন্ট প্রচার করার কারণেও রোমানো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিতর্ক এতটাই বড় আকার ধারণ করে যে, নিজের রেপুটেশনাল সংকট সামলাতে আইনজীবীদের সহায়তা নিতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
যে সাংবাদিককে বছরের পর বছর ধরে ট্রান্সফার নিউজের সবচেয়ে বড় কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয়েছে, সেই ফ্যাব্রিজিও রোমানোই এখন পড়েছেন তীব্র তদন্ত ও সমালোচনার মুখে।
তাহলে কি সত্যিই ভেঙে পড়ছে ফ্যাব্রিজিও রোমানোর সাম্রাজ্য? ্