Sports News

Sports News ক্রিকেট ও ফুটবল খেলার সকল স্কোর আপডেট?

22/08/2024

এর পরেও যারা মনে করবে কিংবা বলবে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, বুঝে নিবেন হয় তারা প্রতিবন্ধী কিংবা শংকর প্রজাতির মানুষ।

06/08/2024

১৮ তারিখ ইন্টারনেট বন্ধ করার আগে অব্দি যারা চুপ ছিলেন, আপনারা তীব্র ভীরু জনতা।

২৪ তারিখ ইন্টারনেট আশার পরে ঘটনাবলী দেখেও যারা প্রতিবাদ করার সাহস করলেন না যে হাসিনা ক্ষমতায় থাকলে তো দেশে থাকতে হবে, শুধু শান্তি চাই শান্তি চাই করলেন, মেট্রোরেল নিয়ে আফসোস করলেন। আপনারা অত্যন্ত সুবিধাবাদী গোষ্ঠী, এইটা ১৯৭১ হইলে আপনারা শান্তি কমিটিতে যোগ দিতেন।

৩০ তারিখ যখন দেখলেন সবাই খুনি ঘোষিত শোক প্রত্যাখ্যান করে প্রোফাইল লাল করছে, আপনি তখনও কিছু করলেন না। আপনার তখনও হুশ হয় নাই যে হাসিনা যা করতেছে সব নাটক। আপনি অন্ধ দলকানা। তখনও আশায় আছেন হাসিনা ফিরবে, আপনি ২৪ এর নব্য রাজাকার।

৩৬ তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানুষজন গণভবন দখল করলো। আপনি গত দুই সপ্তাহ শয়ে শয়ে মানুষ মারার পরেও কিছু না বললেও আপনি এখন দেশের সম্পদ রক্ষায় সরব হয়ে উঠলেন। আপনার মনে শহীদদের চেয়ে গণভবনের হাঁসের প্রতি বেশি মায়া চলে আসলো, ঠিক যেমন মানুষ মারার পর খুনি হাসিনা মেট্রোরেলের কি হলো দেখতে গেছিলো। আপনি রাজাকারের চাইতেও জঘন্য। আই রিপিট, আপনি রাজাকারদের চাইতেও জঘন্য। এই দলে নিজেকে আবিস্কার করলে আমার ফ্রেন্ডলিস্ট থেকে সদিচ্ছায় চলে যাওয়ার অনুরোধ রইলো, কষ্ট করে আপনার আইডিতে ঢুকে আনফ্রেন্ড করতে পারবো না।

আর এখন এসেও যদি মন থেকে মনে হয় হাসিনা ভুল করছে এতদিন, শুধরায়ে যান। মানুষ হইতে পয়সা লাগে না।

Credit: Hasan Nasrullah

25/07/2024
14/07/2024

একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন সাদাকাহ উত্তম? তিনি বললেন,
أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ تَأْمُلُ الْغِنَى وَتَخْشَى الْفَقْرَ وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلَانٍ
"তখন সাদাকাহ করা উত্তম যখন তুমি সুস্থ থাকবে, সম্পদ লিপ্সু থাকবে, ধন-সম্পদ পাবার আশা পোষণ করবে এবং দারিদ্র্যের ভয় করবে।
(দান-সাদাকায়) তুমি এত অলসতা করোনা যে প্রাণ কন্ঠাগত হবার পর বলবে, অমুকের জন্য এই পরিমাণ সম্পদ আর তমুকের জন্য এই পরিমাণ সম্পদ।
তখন তো এই সম্পদ (এমনিতেও) অমুকেরই হয়ে গেছে"।

বর্ণনাকারী- আবু হুরায়রা রাঃ
[ ইমাম বুখারী (রাহ.), আস সহিহ, হা: ২৭৪৮]

23/04/2024

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন, তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে। হুজুগে লাগালেন, কিন্তু গাছ বাঁচলো না, লাভ নাই ত।

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়। ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না। খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।

একটা লিস্ট দিচ্ছি, চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

# #

রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু


রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.রাধাচূড়া ()
5.দেবদারু()

পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()

ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ক্রিসমাস ট্রি
4.দেবদারু


খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()

শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()

বাড়ির আঙ্গিনা (Homestead):

ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ

Forestry,Chittagong University


30/09/2023

এখানে মেসি, রোনালদো কিংবা নেইমারের মত কেউ ই সাকিব তামিম এর ফ্যান না দেশের জন্য আবেগে কেউ সাকিব আর কেউ তামিম এর পক্ষে।

প্রায় ৯৯% দেশি ফ্যান সবাই কিন্তু প্রতিটা ম্যাচ হারার পরে শপথ করে আর জিবনে বাংলাদেশের খেলা দেখবোনা কিন্তু ম্যাচের দিন হয় তার উল্টো ভাতের প্লেট হাতে নিয়ে খেলা দেখা শুরু করে আর স্কুল কলেজ মিস দিয়ে কত খেলা নিজেই দেখেছি।

কোন কারন ছাড়া ছূটি চেয়েছি স্যার বরাবর কারন নাকি দেশের খেলা।

শাহরিয়ার নাফিজ আর জাবেদ ওমর এর খেলা দেখতেও টিভির সামনে বসে থাকতাম যেই জাবেদ ওমর একদিনের খেলাকে টেষ্টের পর্যায়ে নিয়ে গেছেন। তারও খেলা দেখার জন্য বসে থাকতাম সেই ২০০৪-৫ থেকে এখনো আর খেলা দেখবোনা দেখবোনা করে দেখতে হচ্ছে।

তামিম ছাড়া দেখবোনা, মাহমুদউল্লাহ ছাড়া হবেনা সব সাইটে রেখে ঠিকি বিশ্বকাপের সব ম্যাচ হারলেও লাস্ট ম্যাচ এই আশায় দেখবো যদি একটা ম্যাচ জিতে যাই। সবাই এমনি করে গালি দেয় আবার দেখে, আবার দেখে দেখেও গালি দেয়। কিছু করার নাই আবেগ।

সাকিব, তামিম দ্বন্দ্বে এখনো যারা ভাবছেন আনফিট আর ডট বল প্লাস স্কোর ভাল না তামিম এর সেজন্য থাকে সরানো আসলেই আপনি ভুদাই।

ওয়ান ম্যান আর্মি সাকিব যা বলবে তাই হবে সেটার ই প্রমান আর ইগো চলে আসছে দুজনের মধ্যে সেই ইগোতে একজন হারছে একজন জিতছে।

ইঞ্জুরি নিয়ে খেলা দেশের সাথে গাদ্দারি এগুলা ভুলবাল কথা দেখাইয়া লাভ নাই তাহলে মাশরাফি পুরো ক্রিকেট ক্যারিয়ার ই দেশের সাথে গাদ্দারি করেছে, ইঞ্জুরি নিয়ে লিও তার ওয়ার্ল্ডকাপ নিয়ে নিলো, ডিমারিয়া কয়েক বছর থেকেই ইঞ্জুরি ৯০ মিনিট খেলাতে পারেনা। তো কি? কাজত তারা করেই নিছে।

অতীত যা হবার হয়েগেছে সামনে বিশ্বকাপ সেটা সবাই দেখবে তামিম ফ্যান হলেও সাকিব কে পছন্দ করেনা হলেও।

গতকাকের ওয়ার্ম আপ ম্যাচের টপ অর্ডারের স্কোর দেখে অনেকেই খুশি এরকম ডজন ডজন ম্যাচ বাংলাদেশের আছে তামিম ছাড়া তামিম সহ কেউ সেই ম্যাচগুলার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বলে ৩৬-৩৭ এভারেজ আর ৭৭ বা ৭৮ স্ট্যাইক রেট নিয়েও তামিমকে দেশ সেরা অপেনার বলতে হয় কারন মধ্যের ভালো।

প্রায় ই দেখে যায় নতুন নতুন অপেনার সেই শামসুর রাহমান, নাজিমউদ্দি, ইমরুল জোনায়েদ সিদ্দিকি এনামুল হক, মিঠুন, সৌম্য, লিটন কিংবা বর্তমান শান্ত আর জুনিয়র তামিম সবাই ই প্রথম প্রথম শতক অর্ধ শতকে মুদ্ধ করে টানা সিরিজ খেলার আগেই হারিয়ে যায়। সেই হিসাবে তামিম কিংবা লিটন,বা শান্ত মোটামুটি মান আছে লিটন ৮ বছর থেকে নিয়মিত আর তামিমও ছিলেন।

তো এইগুলা বিবেচনা করলে তামিম ই সেরারের সেরা কিন্তু ম্যাচিউরিটি বা ইগো কন্ট্রোল করতে পারলেই আজ স্কুয়াডে তার নামও থাকতো। সব কিছু ভুলে গিয়ে ক্রিকেট এর মাঠে টিম বাংলাদেশ আরেকটা বিশ্বকাপ আরেকটা স্বপ্ন হয়তোবা শেষ ওয়ান্ডে বিশ্বকাপ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাদের আশা থাকবে এমন কিছু করার যাতে সারা ক্রিকেট বিশ্ব মনে রাখে আর আফসোসের অনেক জায়গা থাকবে তা নয় আবেগের সাথেই থাকুক মনে।

তবে এইবার খেলা হবে অন্য রকম কারন ক্যাপ্টেন ওয়ান ম্যান আর্মি চাইবেন নিজ এবং দলের সেরাটা অনেক কথা শুনতে হবে দিন শেষে প্লাস কেউ ছাড়া যে আমরা পারি কারোর দরকার নাই এমন একটা মনোভাব টি-স্পোর্টসে দেওয়া মন্তব্যে বুঝাই যায় তিনি এমন চাইবেন। আর ঘাড় ত্যারামিত আছেই জুনিয়র যারাই খারাপ করবে ড্রেসিং রোমে খবর আছে এইবার।

শুভ কামনা টিম বাংলাদেশ, শুভকামনা ক্যাপ্টেন।

11/02/2023

India vs Australia
1st Test

IND - 400
AUS - 177 & 91 (32.3)

India won by an innings and 132 runs.

Player of the Match
Ravindra Jadeja

23/12/2022

Congratulations Argentina🇦🇷🏆
19/12/2022

Congratulations Argentina🇦🇷🏆

11/12/2022

কাল সৌদিতে একটা কফিশপের প্রজেক্টরে ব্রাজিলের খেলা চলছিল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই
এশার আজান হলো। দু-চারজন বাদে সবাই প্রজেক্টরের অদূরে মুসল্লা বিছিয়ে জামাআতে দাঁড়িয়ে গেলো। খেলাটা শেষ হলেও তারা জামাআত করতে পারতো। তবে না, আজানের সাথে সাথেই আওয়াল ওয়াক্তে দাঁড়িয়ে গেলো।
এক মেয়েকে জানতাম আমি৷
সে একটা ছেলেকে চাইতো। মাঝেমধ্যে গভীর রাত পর্যন্ত চ্যাটিং করতো।
এমনিতে মাঝেমধ্যে যদিও তার ফজর মিস হতো, কিন্তু যেদিন সে রাত একটা দুটা পর্যন্ত জাগতো ছেলেটার জন্য, সেদিন কোনোভাবেই সে ফজর মিস করতোনা। কোনোভাবেই না।
তার লজিক ছিলো,
"আমি যদি সৃষ্টির প্রেমে মজে গিয়ে স্রষ্টাকে ভুলে যাই, আর এতে স্রষ্টা রাগ করেন।"
তার এই চিন্তা কতটা যুক্তিযুক্ত তার বিচার আমি করতে পারবোনা, আমি মনে করি সেটার পুরষ্কার সে আল্লাহর থেকে পেয়েছে।
হারাম ব্যাপারটাতে সে আর নেই।
আমার জানামতে আলহামদুলিল্লাহ সে হিদায়াতের পথে আছে।
আমি মাঝেমধ্যেই খোন্দকার আব্দুল্লাহ্ জাহাঙ্গীর (রাহিমাহুল্ল-হ) স্যারের একটা কথা রিপিট করি। সেটা হলো-
"যৌবনের উচ্ছলতায় মাঝেমধ্যে কিছু গুনাহ্ হতেই পারে, তবে এক ওয়াক্ত নামাজ যেন তোমার থেকে ছুটে না যায়।"
গভীর রাতে খেলা দেখার এই উন্মাদনা দেখে আমি বলবনা আপনি বরবাদ হয়ে গেছেন, তবে ঐযে ঠিক ফজরের আগে আগে খেলা শেষ হলো, আর আপনি ফজরকে কিছু মনে না করেই ঘুমিয়ে গেলেন।
এটা একটু ভাবায়।
আমি এই নিছক খেল তামাশার সাথে তুলনা করে আপনাকে এই অথর্ব প্রশ্ন করবনা যে, আল্লাহ্ আগে নাকি মেসি আগে। নামাজ আগে নাকি খেলা আগে। কারণ এগুলো তুলনার কোনো বিষয়না।
আমি জানি আপনি মুসলিম। আমি এও জানি আপনি সত্যিই আল্লাহকে সবকিছুর চেয়ে বেশী ভালোবাসেন। এতে আমার কোন সন্দেহ নেই। ।
তবে আমি ছোট্ট করে বলতে চাইবো,
মেসির প্রতি ভালোবাসা আপনাকে রাত তিনটায় জাগিয়ে রাখলো, আর আল্লাহর প্রতি ভালোবাসা আপনাকে ঠিক ফজরের আগে আগে ঘুমিয়ে পড়া থেকে বিরত রাখতে পারলোনা।
আপনার কি নিজেকে নিয়ে ভাবা উচিত না??
আল্লাহ্ পাক তো ইতোমধ্যে আপনাকে জিজ্ঞেস করে রেখেছেন-
"কিসে তোমাকে তোমার মহামহিম রব্ব সম্পর্কে বিভ্রান্ত করলো?"
[সূরা ইনফিত্বর:৬]
জীবনে যেখানেই থাকুন, যাই করুন।
অন্তত রব্বকে উপেক্ষা করার দুঃসাহস দেখাবেন না। তিঁনি মহা পরাক্রমশালী।
জীবনের শতকিছুর ভীড়ে আপাতত শুধু পাঁচ ওয়াক্ত সালাতের অভ্যাস করুন। কঠিন কিছুনা৷ আপনার চেয়ে দূর্বল অনেকেই নিয়মিত।
লিখা: মাহ্দী ফয়সাল

09/12/2022

Argentina are semi finalist at the World Cup and they will face Croatia! 🇦🇷🇭🇷

ট্রাইবেকারে নেদারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে! সেমিফাইনালে মেসি বাহিনী ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।

23/09/2022

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share