07/04/2014
অফিস
অফিস যাব, নিব বাস,
বেরিয়ে দেখি সর্বনাশ,
ঝুলছে মানুষ বাসে বাসে,
লেগুনাও নেই আসে পাশে।
মেজাজ গরম, কি করি হায়,
অফিস আজ ক্যামনে যাই,
এমন সময় পড়ল মনে,
সাইকেল আমার বারান্দার কোণে,
নিলাম সাইকেল, দিলাম টান,
৩০মিনিটে অফিস পৌঁছে গেলাম।
শিক্ষা পেলাম, থাকল মনে,
অফিস আসি-যাই খুশি মনে :)