Ishtiaq 151

Ishtiaq 151 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ishtiaq 151, Sports, Dhaka.

এই পেজটিতে আমার নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্তের ফুটেজ শেয়ার করা হবে। ব্যাটিং শট, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়, পরিশ্রমের গল্প আর মাঠের বাস্তব অনুভূতিগুলো রিলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা থাকবে। ক্রিকেট আমার জন্য শুধু একটি খেলা নয়, এটা আবেগ❤️

24/02/2026















20/02/2026



















18/02/2026

14/02/2026

Captured by Muhammad Aminul Haque and Mohammod Billal Hossain
Thank you so much


13/02/2026

Thanks For vid Muhammad Aminul Haque







আলহামদুলিল্লাহ
12/02/2026

আলহামদুলিল্লাহ

আজকের দিনটা আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বিশেষ একটা দিন।কারণ আজ আমি আমার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলাম।এর আগে আমার ক্যারিয়...
11/02/2026

আজকের দিনটা আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বিশেষ একটা দিন।কারণ আজ আমি আমার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলাম।

এর আগে আমার ক্যারিয়ারের সেরা ইনিংস ছিল ১৫১ রান। শুধু একটা সংখ্যা না — এটা ছিল আমার জার্সি নম্বরও, ১৫১। তাই ইনিংসটা আমার কাছে আরও বেশি স্পেশাল ছিল। বিশেষ করে যখন একাডেমিতে খেলতাম, তখনকার সেই ১৫১ রান ছিল আমার স্বপ্ন, আমার গর্ব, আমার পরিচয়।

ভাবতাম, ১৫১-ই থাকবে আমার সেরা।
কিন্তু ক্রিকেট সবসময় নতুন গল্প লিখে দেয়…

অধিনায়ক হিসেবে সবসময় দলের প্রয়োজনটাই আগে দেখতে হয়। নিজের পজিশন, নিজের কমফোর্ট—সবসময় পাওয়া যায় না। তবুও কখনো কিছু বলিনি, কারণ দলটাই সবার আগে।
আজ সহ-অধিনায়ক আমিনুল হক শান্ত জোর করে আমাকে আমার আসল পজিশনে নামিয়ে দিল। আর সেই সুযোগটাই বদলে দিল সবকিছু।

🔥 ১ম ইনিংস:
৬৭ রান (২৪ বল)
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং, প্রায় ২৮০ স্ট্রাইক রেট—ম্যাচের গতি নিজের হাতে নেওয়া।

🔥 ২য় ইনিংস:
অপরাজিত ২১৩ রান (৮৬ বল)
৯টি চার, ২৬টি ছক্কা
স্ট্রাইক রেট ২৪৭+
শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ এনে দেওয়া।

১৫১ ছিল আমার জার্সি নম্বর।
১৫১ ছিল একাডেমি জীবনের সেরা স্মৃতি।
১৫১ ছিল আমার পরিচয়।

আজ ২১৩* করে সেই রেকর্ড ভেঙে গেছে…
কিন্তু ১৫১ কখনো ছোট হবে না।
কারণ ১৫১ আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে,
আর ২১৩* আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে — আমি আরও বড় কিছু করতে পারি।

🔥 বল হাতেও অবদান — ৫/৩৫
এক ম্যাচে ব্যাট-বলে পূর্ণ প্রভাব।
এক ম্যাচে —
👉 ৬৭ (২৪)
👉 ২১৩* (৮৬)
👉 ৫/৩৫
১৫১ ছিল আমার শুরুর গল্প।
২১৩* হলো নতুন অধ্যায়।

ধন্যবাদ Muhammad Aminul Haque , আমার উপর বিশ্বাস রাখার জন্য।
ধন্যবাদ দলকে, পাশে থাকার জন্য।
ক্রিকেট আমাকে বারবার নতুন করে প্রমাণ করার সুযোগ দেয়…

আর আজকের দিনটা আমার ক্যারিয়ারের এক নতুন মাইলফলক। 💚🏏

আলহামদুলিল্লাহ 🤲প্রায় ৬ বছর পর আবার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলাম। টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য, মানসিক শক্তি আর শরীরের ফি...
10/02/2026

আলহামদুলিল্লাহ 🤲
প্রায় ৬ বছর পর আবার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলাম। টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য, মানসিক শক্তি আর শরীরের ফিটনেস—সব কিছুর একসাথে কঠিন পরীক্ষা। সহজ ছিল না, কিন্তু আল্লাহর রহমতে নিজেকে প্রমাণ করার সুযোগটা কাজে লাগাতে পেরেছি।

Friends of Tiger ( FOT ) দলের অধিনায়ক হিসেবে খেলেছি।
এই ম্যাচে ৭০ বলে ৬৩ রান করতে পেরেছি—৫টা চার আর ৫টা ছক্কার সাহায্যে। প্রায় ২ ঘণ্টা ক্রিজে থেকে ধৈর্য ধরে ইনিংসটা খেলতে পেরেছি, যেটা টেস্ট ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রাপ্তি, দলের জন্য কিছু করতে পেরেছি।

এই পারফরম্যান্সের জন্য সবার আগে আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া।

ধন্যবাদ আমার টিমমেটদের—তোমাদের সাপোর্ট, বিশ্বাস আর লড়াই করার মানসিকতাই আমাকে শক্তি দিয়েছে।

সবাই দোয়া করবেন, যেন সামনে আরও ভালোভাবে দলকে সার্ভ করতে পারি, ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ 🤍🏏

07/02/2026




















04/02/2026




















Address

Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishtiaq 151 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category