04/01/2020
ছোটবেলায় বাবা মা তেতুল খেতে নিষেধ করে নাই এমন কাওকে মনে হয় না খুঁজে পাওয়া যাবে। তেতুল নিয়ে শুধুমাত্র আমাদের দেশে নয় সারা উপমহাদেশেই প্রচুর ভুল ধারনা আছে। নিচে কিছু ভুল ধারনার লিস্ট দিলাম দেখি কে কে ছোট বেলায় এইগুলো শুনেছেন!
✅ তেতুল খেলে বুদ্ধি কমে যায়
✅ তেতুল খেলে রক্ত পানি হয়ে যায়
✅ পিরিয়ডে পেট ব্যাথা করে আর ব্লিডিং বেশি হয়
✅ ক্ষত শুকাই না
✅ ছেলেদের যৌন ক্ষমতা কমে যায়
✅ তেতুল গাছে খারাপ জীন থাকে, এর বাতাস গায়ে লাগলে পাগল হয়ে যায়
আর কেউ অন্যে কিছু শুনে থাকলে শেয়ার করতে পারেন।
মজার ব্যাপার হচ্ছে তেতুল খেলে উপরের একটাও হয় না বরং নিচে দেওয়া উপকারিতা গুলো যদি চান তাহলে তেতুল খেতে পারেন।
✅ উচ্চ রক্তচাপ কমায়, হার্টের প্রবলেম কমায়
✅ ভিটামিন সি দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে
✅ তেতুল ক্ষুধা বাড়ায়, মুখের রুচি ফিরিয়ে আনে
✅ ক্যান্সার প্রতিরোধ করে
✅ বাচ্চাদের পেটের ক্রিমি কমায়
✅ লিভার ভাল রাখে
✅ গায়ের ঝালা পোড়া কমায়
✅ ডায়বেটিস কনট্রোল করে
✅ ওজন কমাতে সাহয্য করে
✅ সর্দিকাশি প্রতিরোধ করে
✅ পেপটিক আলসার ভাল করে
লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু উপকারীতা শেষ হচ্ছে না। তেতুল সম্পর্কে কারো ভুল ধারনা থাকলে আজিই বাদ দিন। তবে তার মানে এই না একগাদা লবন আর চিনি দিয়ে তেতুল খেয়ে শরীরের বারোটা বাজাবেন। তা কিন্তু তেতুলের দোষ না চিনি লবনের দোষ!