30/07/2026
🚨🇦🇷 রিয়াল মাদ্রিদ ছাড়লে রিভার প্লেটে ফিরতে পারেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো! 😳❤️🤍
মাত্র এক বছর আগে রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো নাকি ভবিষ্যতে নিজের পুরোনো ক্লাবে ফেরার বিষয়টি ভাবছেন।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, বার্নাব্যুতে কঠিন অভিষেক মৌসুমের পর যদি তিনি রিয়াল ছাড়েন, তাহলে তার পছন্দের গন্তব্য হতে পারে রিভার প্লেট।
১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার রিয়ালের হয়ে প্রথম মৌসুমে
⚽ ৩৫ ম্যাচে করেছেন ৩ গোল।
রিয়াল মাদ্রিদ গত বছর তাকে দলে ভেড়াতে খরচ করেছিল ৬০ মিলিয়ন ইউরো। 💰
তবে এখন প্রশ্ন—বার্নাব্যুতে নিজের জায়গা তৈরি করবেন মাস্তানতুয়ানো, নাকি ফিরবেন সেই পরিচিত ঠিকানায়? 👀🇦🇷
সূত্র: The Athletic FC 🗞️