Golden Sporting club

Golden Sporting club We are a Chess club in Dhaka, Bangladesh. We want to bring back the glory of chess in Bangladesh. So we are working for...

গোল্ডেন স্পোর্টিং ক্লাব


ক্লাব পরিচিতি

১। পটভুমিঃ আধুনিক ঢাকার কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঐতিহ্যমন্ডিত এই ক্লাব প্রতিষ্ঠা করেন কাঠাল বাগান নিবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম জনাব শমসের আলী। ১৯৯১ সালে প্রতিস্ঠিত হওয়ার পর খুব দ্রুত সাফল্যের শিখড়ে আরোহন করে এই ক্লাব।১৯৯২ সালে গোল্ডেন চেস ক্লাব নামে দ্বীতিয় বিভাগ দাবা লীগে অংশগ্রহন করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।এর পর থেকে এই ক্লাবের খেলোয়

াড়বৃন্দ জাতীয় পর্যায়ের সকল প্রতিযোগীতায় অংশগ্রহন করে অনন্য সাফল্য অর্জন করে।আন্তর্জাতিক অঙ্গনে একাধিক প্রতিযোগীতায় সেরা সাফল্য আসে অচিরেই। ক্লাব প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ছিল ১৭ যা দিনে দিনে বেড়ে বর্ত্তমানে দাড়িয়েছে ৫৪ তে।

পরবর্তীতে ২০১৪ ইং সালের ১লা জানুয়ারী তে ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের মতানুযায়ী গোল্ডেন চেস ক্লাব এর নাম গোল্ডেন স্পোর্টিং ক্লাব এ রূপান্তরিত করে নতুনভাবে কার্যক্রম শুরু করা হয় । যা শুধু দাবা লীগের খেলাতেই সীমাবদ্ধ রাখেনি বরং নানা আন্তর্জাতিক দাবা প্রতিযোগীতা আয়োজন,প্রশিক্ষনসহ নানা কর্মকান্ডে কার্য বিস্তার করেছে।
২। সদস্যঃ

নিচের ছকে সদস্যদের মান তুলে ধরা হলোঃ

ক্রমিক টাইটেল রেটিং সংখ্যা
1 GM 01
2 IM 01
3 FM 03
4 CM 02
5 ≥ 2000 11
6 ≥ 1600 13
7 UNRATED 23

TOTAL 54

৩। কার্য্যক্রমঃ

ক। আয়োজিত ট্যুর্নামেন্টঃ

◘ প্রথম শেখ মনি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টঃ সর্বমোট ১৫২ জন খেলোয়াড় অংশগ্রহন করে এই প্রতিযোগীতায়। ১৫ মার্চ ২০১৪ তারিখে প্রতিযোগীতা সমাপ্ত হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার ফজলে নুর তাপস এম পি।

◘ প্রথম হলিডে আন্তর্জাতিক রেটিং দাবা ট্যুর্নামেন্টঃ সর্বমোট ১০০ জন খেলোয়ার অংশগ্রহন করেন এই প্রতিযোগীতায়। প্রতিযোগীতা সমাপ্ত হয় ২১ মে ২০১৪ তারিখে এবং বর্নীল পুরস্কার বিতরই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় কোচ আবু সুফিয়ান শাকিল।

◘ প্রথম গোল্ডেন চেস ক্লাব আন্তর্জাতিক রেটিং দাবা ট্যুর্নামেন্টঃ সর্বমোট ১২০ জন খেলোয়ারের অংশগ্রহনে এই প্রতিযোগীতা সমাপ্ত হয় ১৯ সেপ্টেম্বর ২০১৪। পুরস্কার বিতিরনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক জনাব আলহ্বাজ সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

খ। অন্যান্য কার্য্যক্রমঃ

◘ বাংলাদেশ দাবা ফেডারেশনে বছর জুরে সাপ্তাহিক দুটি করে ক্লাশ সকলের জন্য উন্মুক্ত দাবা কোচিং।

◘ দেশ জুরে নবীন দাবা প্রতিভার অন্বেষন ও তাদেরকে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনে সাহায্য এবং উতসাহ যোগানো।

◘ বাংলাদেশ দাবা ফেডারেশনকে সকল কর্মকান্ডে সহযোগীতা করা।

৪। অর্জনঃ

◘ ন্যাশনাল সাব জুনিয়র ও জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ ২০১৩-২০১৪- চ্যাম্পিয়ন


◘ প্রথম গোল্ডেন চেস ক্লাব আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগীতা-চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ।

◘ ফিলসফিয়া ২য় বিভাগ দাবা লীগ ২০১৩- অপরাজিত চ্যাম্পিয়ন।
◘ গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতী এসোসিয়েশন অব চেস প্লয়ার্স,বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
৫। ভবিষ্যত পরিকল্পনাঃ
◘ দেশে দাবার নতুন জাগরন তৈরী করা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখোজ্জল করা।
◘ দরিদ্র মেধাবী নবীন খেলোয়ারদের সার্বিক সহযোগীতা করার জন্য একটি ফাউন্ডেশন গঠন করা।

Address

Free School Street, Kathalbagan
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Sporting club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category