BANBEIS

BANBEIS শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ৷

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা। সংস্থাটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষাতথ্য বিনির্মাণ ও সরবরাহ করে জাতীয় ও আন্তজার্তিক সংস্থাসমূহের কাছে সমাদৃত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষাতথ্য ও পরিসংখ্যান কার্যক্রম ছাড়াও শিক্ষা সেক্টরে আই.সি.টি. প্রশিক্

ষন ও আই.সি.টি. শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে।

ইতিবৃত্ত

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীন ১৯৭৬-৭৭ অর্থবছরে একটি স্কীমের মাধ্যমে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)’ ফেব্রুয়ারী ১৯৭৭ সালে জাতীয় পর্যায়ে শিক্ষা সম্পর্কিত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষন, সংকলন ও প্রকাশনা উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংযুক্ত দপ্তর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সীমিত জনবল নিয়ে একজন পরিচালকের অধীনে ২ জন বিভাগীয় প্রধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। পরবর্তীতে কম্পিউটার বিভাগ যুক্ত করে প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হয়। বর্তমানে একজন মহাপরিচালকের নেতৃত্বে প্রধান কার্যালয়ে ১৭৫ জন এবং মাঠ পর্যায়ে এ ৬৪০ জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন ।

ব্যানবেইস ভবন

প্রতিষ্ঠালগ্নে ধানমন্ডির ভাড়া বাড়িতে এ প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করলেও অল্প সময়েই সরকার কর্তৃক পলাশী-নীলক্ষেত সড়কের মধ্যবর্তী স্থানে (১ জহির রায়হান সড়ক) ভবন তৈরির জন্য ২ বিঘা মূল্যবান জমি প্রদান করা হয়। প্রাথমিকভাবে একটি দোতলা ভবন তৈরি করা হয় বর্তমানে ভবনটি পাঁচতলায় উন্নীত হয়ে আধুনিকরূপ পরিগ্রহ করেছে।

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ (অনলাইন) ২০২৫
20/10/2025

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ (অনলাইন) ২০২৫

ব্যানবেইস কর্তৃক আয়োজিত Basic ICT Training for Teachers শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) প্রধান অ...
27/02/2025

ব্যানবেইস কর্তৃক আয়োজিত Basic ICT Training for Teachers শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব ড. খ ম কবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যানবেইস এর মহাপরিচালক জনাব মোঃ মজিবুর রহমান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যানবেইস এর পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মশিউর রহমান (উপসচিব)। এছাড়া উপস্থিত ছিলেন ব্যানবেইস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ (ব্যাচ ১২ থেকে ব্যাচ ১৫) এর মাঝে সনদ বিতরণ করা হয়।

ব্যানবেইস কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের ১২তম থেকে ১৫তম ব্যাচের Basic ICT Training for Teachers শীর্ষক প্রশিক্ষণের উদ্ব...
29/01/2025

ব্যানবেইস কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের ১২তম থেকে ১৫তম ব্যাচের Basic ICT Training for Teachers শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান (২৯ জানুয়ারি, ২০২৫)

Joining of two officers: Director, Statistics and Specialist, Statistics.
22/01/2025

Joining of two officers: Director, Statistics and Specialist, Statistics.

ব্যানবেইস কর্তৃক আয়োজিত Basic ICT Training for Teachers and Officers শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে (২ জানুয়ারি, ২০২৫...
09/01/2025

ব্যানবেইস কর্তৃক আয়োজিত Basic ICT Training for Teachers and Officers শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে (২ জানুয়ারি, ২০২৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোয়াবের, সভাপতিত্ব করেন ব্যানবেইস এর মহাপরিচালক জনাব মোঃ মজিবুর রহমান (অতিরিক্ত সচিব)। এছাড়া আরো উপস্তিত ছিলেন ব্যানবেইস এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মশিউর রহমান (উপসচিব) সহ ব্যানবেইস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ (ব্যাচ ৭ থেকে ব্যাচ ১০) এবং ঢাকার বিভিন্ন থানার থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের (ব্যাচ ১১) মাঝে সনদ বিতরণ করা হয়।

15/10/2024

কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক শিক্ষা জরিপ -২০২৪ এর ডাটা এন্ট্রির কাজ করতে গিয়ে লগ ইন করতে পারছেন না।তাদের প্রতিষ্ঠান বন্ধ আছে।বন্ধ প্রতিষ্ঠান ওপেন করতে চাইলে বোর্ড কতৃক প্রদত্ত পাঠদানের কপি এবং হালনাগাদ নবায়নের কপি whatapps নম্বরে পাঠাবেন।যাদের নেই তারা eiin বিহীন প্রতিষ্ঠানের ফর্ম এ এন্ট্রি করবেন।স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এন্ট্রির সুযোগ নেই।

15/10/2024

crvs এর আলোকে শিক্ষার্থী প্রোফাইল সংক্রান্ত ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে।যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও ডাটা এন্ট্রি শেষ করেন নাই তারা এন্ট্রির কাজ দ্রুত শেষ করুন।

13/10/2024

বার্ষিক শিক্ষা জরিপ২০২৪ এর শিক্ষক-কর্মচারীরদের ব্যক্তিগত তথ্য যেমন নাম,পদবী,জন্ম তারিখ,যোগদানের তারিখ,মোবাইল নম্বর,এনাইডি নম্বর সঠিকভাবে এন্ট্রি/হালনাগাদ করবেন।প্রয়োজনে সংশ্লিষ্ঠ ব্যক্তিকে দেখিয়ে নিবেন।ভুল তথ্য দিলে পরবর্তিতে অযথা ভোগান্তির স্বীকার হতে পারেন।কোন
শিক্ষক- কর্মচারী এন্ট্রি থেকে যেন বাদ না যায়।

09/10/2024

শিক্ষক কর্মচারির তালিকা থেকে যার নাম বাদ দিতে চান তার নামের ডানপাশে এডিট আইকনে ক্লিক করুন।এরপর কর্মরত এখানে ক্লিক করে অপশন সিলেক্ট করুন।

ব্যানবেইস কর্তৃক পরিচালিত বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪ নির্দেশনা সম্পর্কিত মাউশির চিঠি
24/09/2024

ব্যানবেইস কর্তৃক পরিচালিত বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪ নির্দেশনা সম্পর্কিত মাউশির চিঠি

Address

1 Jahir Raihan Road (Polashi-Nilkhet)
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88029665457

Alerts

Be the first to know and let us send you an email when BANBEIS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share