সততা ফাউন্ডেশন

সততা ফাউন্ডেশন আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে চিকিৎসা সেবার জন্য কোনো অর্থনৈতিক সহযোগিতা করা হয় না।ইনশাআল্লাহ ভবিষ্যৎ চালু করার পরিকল্পনা আছে

17/08/2026
আজ আমাদের জন্য সত্যিই আনন্দের একটি দিন।সততা ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে নতুন একটি রিকশা পেয়ে শুকুর আলী ভাই...
02/08/2026

আজ আমাদের জন্য সত্যিই আনন্দের একটি দিন।

সততা ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে নতুন একটি রিকশা পেয়ে শুকুর আলী ভাইয়ের মুখে যে হাসি ফুটেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

এর চেয়েও বড় বিষয় হলো, নিজের পুরোনো রিকশাটি বিক্রি করে সেই বিক্রয়ের অর্থের একটি অংশ তিনি স্বেচ্ছায় সততা ফাউন্ডেশনের তহবিলে উপহার দিয়েছেন, যাতে আরও একটি অসহায় পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়।

এটাই মানবতা। এটাই সমাজের প্রতি দায়বদ্ধতার অনন্য উদাহরণ। একজন উপকারভোগী নিজেই যখন আরেকজনের পাশে দাঁড়ানোর হাত বাড়িয়ে দেন, তখন একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন আরও বাস্তব হয়ে ওঠে।

শুকুর আলী ভাইয়ের এই মহৎ উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। মহান আল্লাহ তাঁর জীবনে আরও বরকত দান করুন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নসিব করুন এবং তাঁর এই দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

সবাই শুকুর আলী ভাইয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন এবং এমন মানবিক উদ্যোগে পাশে থাকবেন।

সততা ফাউন্ডেশন
থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়।

সবাই দোয়া করবেন তার জন্য।।
21/07/2026

সবাই দোয়া করবেন তার জন্য।।

19/07/2026

আলহামদুলিল্লাহ!

সবার দোয়া ও আন্তরিক সহযোগিতায় আমাদের সততা ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজটি আবারও ফিরে পেয়েছি।

কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের পেজটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা ও সমর্থনের ফলে আমরা আবারও আমাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি।

যারা এই সময়ে আমাদের পাশে ছিলেন, খোঁজখবর নিয়েছেন, দোয়া করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

ইনশাআল্লাহ, আগের মতোই মানবতার সেবায় আমাদের কার্যক্রম আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে চালিয়ে যাব।

সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আগের মতোই পাশে থাকবেন।

ধন্যবাদ। ❤️🤝

Address

Sholla, Nawabganj
Dhaka
1320

Telephone

+8801305481371

Website

Alerts

Be the first to know and let us send you an email when সততা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সততা ফাউন্ডেশন:

Shortcuts

Share