10/05/2024
আজ সন্ধ্যা 6 টায় মিরপুরে বাংলাদেশ ও জিম্বাবুয়ে চতুর্থ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে। যদিও বাংলাদেশ সিরিজ ইতিমধ্যে জয় করে ফেলেছে তারপরও বিশ্বকাপের দল ঘোষণার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে নিশ্চিত ভাবে দলে ফিরছেন সাকিব এবং মুস্তাফিজ তবে লিটন দাস কি আরও একবার সুযোগ পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।