ব্রাজিলের কট্টর ফ্যানদের সাথে যোগাযোগ আরও মজবুত করার লক্ষেই এই গ্রুপটি তৈরি করা হয়েছে।
এটা কারো একার গ্রুপ নয়,
এটা আমাদের সবার গ্রুপ।
আমরা একটি পরিবারের মতো সবাই মিলেমিশে থাকবো।
আমাদের লক্ষ্য এই গ্রুপটিতে বাংলাদেশের সকল কট্টর ব্রাজিল সমর্থকদের একত্রিত করা।
বড় গ্রুপ, বিধায় আমাদের সবাইকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।
গ্রুপটি সুন্দরভাবে চলার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য।
নিচ
ে কিছু নিয়মের কথা বলা হলো,
আশাকরি সবাই সেটা মেনে চলবেন।
১. গ্রুপে ব্রাজিল এবং ব্রাজিলের খেলোয়াড় সংশ্লিষ্ট আলোচনা বাদে অন্যান্য পোস্ট না দেয়ার অনুরোধ করা হচ্ছে।
২. কাউকে অশ্লীল ভাষায় গালাগালি করা যাবেনা,(ব্রাজিল অথবা ব্রাজিল সংশ্লিষ্ট কাউকে অপমান করে এমন ব্যাক্তিকে অশ্লীল ভাষা ব্যাতিত গালি দেয়াটা মেনে নেয়া হবে।)
কেউ গালি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
৩. গ্রুপে কোন প্রকার স্প্যামিং করা নিষেধ।
৪. কোন পেজের অ্যাড দেয়া যাবেনা।
৫. গ্রুপে কোনরকম প্রমোটের অনুরোধ করবেন না।
৬. কোন নির্দিষ্ট ক্লাবের পক্ষে বা বিপক্ষে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবেনা।
৭. এই গ্রুপে ব্রাজিল অথবা ব্রাজিলের
কোনো খেলোয়াড় ছাড়া অন্য কোনো দল অথবা খেলোয়াড়ের ছবি অথবা তাদের সম্পর্কিত পোষ্ট দেয়া যাবেনা।
কিংবা কোনো অফ টপিক পোষ্ট করা যাবে না।
এমন ছবি অথবা পোষ্ট করতে হবে যা ব্রাজিল দল কিংবা ব্রাজিলের প্লেয়ারদের সাথে সম্পর্কিত ।
* আমাদের কাছে পৃথিবীর সব ক্লাবই সমান।
কারন প্রায় সব নামিদামী ক্লাবেই ব্রাজিলের খেলোয়াড় বিদ্যমান।
তাই এই গ্রুপে কোনো ক্লাবের নামে সমালোচনা অথবা অপমান করা যাবে না,এমনকি ব্রাজিলের স্বার্থ জড়িত ন্য এমন বিষয়ে কোন ক্লাবের প্রশংসাও করা যাবেনা।
যদি এই নিয়মগুলোর একটিও অমান্য করে কেউ পোষ্ট করেন তাহলে তাদের সরাসরি ব্যান করা হবে এবং এক্ষেত্রে গ্রুপ
কর্তৃপক্ষ দায়ী থাকবে না ॥
ধন্যবাদ সবাইকে।