22/05/2026
গত ২১ নভেম্বর, ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত Amateur Premier League 3-এর আসরে বল হাতে অনন্য কীর্তি গড়েছেন Professional Riders-এর তারকা বোলার Toufique Azad। তার এই অসাধারন কীর্পুতির জন্য Professional Riders এর পুরো টিমের পক্ষ থেকে জানাই অভিনন্দন।🎉🎉
টুর্নামেন্টে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি।
📊 সংক্ষিপ্ত ট্র্যাকিংয়ে Toufique Azad এর বোলিং স্পেল:
🏏ম্যাচ ও উইকেট: ৬ ম্যাচে রেকর্ড ১৬টি উইকেট।
🏏ইকোনমি রেট: মাত্র ৭.৫০।
🏏সেরা স্পেল: এক ম্যাচেই শিকার করেছেন ৬ উইকেট!
দীর্ঘ তিন মাসের এই টুর্নামেন্টে তার এমন বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই মাঠ কাঁপিয়েছে Professional Riders।
টুর্নামেন্ট শেষে এক বিশেষ মুহূর্তে Toufique Azad এর হাতে ‘সেরা বোলার’-এর ট্রফি ও ম্যাচ বল তুলে দেওয়া হয়। এই গৌরবময় মুহূর্তে তার সাথে ফ্রেমে উপস্থিত ছিলেন Professional Riders-এর বর্তমান অধিনায়ক Shafiul Islam Shovon, সাবেক অধিনায়ক Md Aliul Islam এবং দলের দুই অভিজ্ঞ সিনিয়র প্লেয়ার ও Moshiur Rayhan।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, Toufique Azad এর এই অবিশ্বাস্য ফর্ম আগামী সিজনগুলোতেও রাইডার্স শিবিরকে ট্রফি জয়ের দৌড়ে অনেক এগিয়ে রাখবে।