15/03/2024
মুশফিক, মাহমুদউল্লাহ কিংবা মিরাজ টিকে গেলে রানটা হতে পারতো ৩০০ বা একটু বেশি।
আবার খুব তারাতাড়ি রিদয় যদি আউট হয়ে যেত, তাহলে বাংলাদেশের ২৫০ হওয়াটাই ছিলো প্রায় অসম্ভব, ধৈর্যের পরিচয় দিয়ে রিদয় দেখালেন কেন তিনি আগামীর স্টার বয়।
সেই যে নামলেন তারপর শুধু ঐ প্রান্ত থেকে সবার আশা যাওয়া দেখলেন, সাকিবের একটু সাপোর্ট এবং তাসকিনের পাওয়ারে রিদয় যেন শেষের দিকে পুরাই সুপার ম্যান, একটা সেঞ্চুরি নিয়ে মাঠ ছাড়তে পারলে ১৬ কলা পূর্ণ হয়ে যেত।
তবে ৯৬ রানের এই দুর্দান্ত ইনিংস টা লেখা থাকবে স্মৃতির পাতায় আর বাংলাদেশ ম্যাচটা জিতে গেলে তো কথাই নাই, ডাইরেক্ট প্লেয়ার অফ দ্যা ম্যাচ তাওহীদ রিদয়।
আগামীর জন্য শুভকামনা রইল।