11/09/2024
আসন্ন শুক্রবার হতে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ হতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।
১. তায়কোয়নদো ওয়ার্ল্ড গেম, উজবেকিস্তান
২. ইন্টারন্যাশনাল মার্শাল
আর্টস গেমস, উজবেকিস্তান।
জাতীয় প্রতিযোগিতায় পদক প্রাপ্ত খেলোয়াড়দের শারীরিক ও মানসিক এবং অর্থনৈতিক ভাবে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
এছাড়া যে সকল নতুন খেলোয়াড়গণ নিজ খরচে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।
আশা করি যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়গণ অতি দ্রুত আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করবেন।
ধন্যবাদান্তে,
মাস্টার মোহাম্মদ সোলায়মান শিকদার
বাংলাদেশ অরিজিনাল তায়কোয়নদোর প্রবর্তক।
মহাসচিব,
বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশন।