06/09/2026
রায়হান কবির বলেন," প্রথমত, কমিউনিকেশন্স, লিডারশীপ, টিমওয়ার্ক, প্রবলেম সলভিং, এটিটিউড, ম্যানার, নেটওয়ার্কিং স্কিলগুলো ছাত্রজীবনে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে যত বেশি আয়ত্তে আনতে পারবেন, কর্পোরেট লাইফে ঢুকে তত সহজে পারিপার্শ্বিকতার সাথে অ্যাডাপ্ট করে শাইন করতে পারবেন। কোন ক্লাবে ঢুকবেন, সেটা আপনার ক্যারিয়ার প্ল্যানের সাথে কিভাবে কো-রিলেটেড সেটা বুঝে সিলেক্ট করলে ভালো। ইন্টার বা ইন্ট্রা ইউনিভার্সিটি কম্পিটিশনগুলোয় অংশগ্রহণ করতে পারেন।
দ্বিতীয়ত, কৌতূহল এবং জানার বা শেখার আগ্রহ থাকতে হবে। বিজনেসের ইকোসিস্টেম বুঝতে হবে। কী হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এভাবে না হয়ে অন্য কীভাবে হতে পারতো—এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিজেকে ডেভেলপ করতে হবে। বিভিন্ন সমস্যাগুলোর নতুন নতুন সমাধান করার চেষ্টা করতে হবে।
তৃতীয়ত, নিজেকে সময় দিতে হবে নতুন কিছু শেখার জন্য। প্রতিদিন কিছু সময় নিজেকে দিন। স্পিকিং, রাইটিং, লিসেনিং স্কিলস আরও শার্প করে নিন।
চতুর্থত, নিজেকে ডিফারেনশিয়েবল করুন। নিজের মধ্যে ইউএসপি ডেভেলপ করুন। নিজের মধ্যে এমন কোনো স্কিল অ্যাড করার চেষ্টা করুন, যেটা আশেপাশে সবার মধ্যে নেই। কিন্তু আপনার ডিপার্টমেন্ট বা আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন।"