CBF Football Analysis

Call Directions Website Contact the business

CBF Football Analysis play means football ⚽ and football means play.

Europe or Lathin and Lathin or Europe, Club or National team and National team or club football, for knowing all kinds of update football news, please Support the 👉 "CBF Football Analysis" 👈 🇧🇷⚽🇧🇩👋

অফিসিয়াল 👍উরুগুয়ে ও কোস্টারিকা ম্যাচের জন্য আর্জেন্টিনার কল আপ
03/11/2026

অফিসিয়াল 👍

উরুগুয়ে ও কোস্টারিকা ম্যাচের জন্য আর্জেন্টিনার কল আপ

বর্তমানে ইউরোপে বেহাল অবস্থা ব্রাজিলিয়ানদের👇★ ভিনিসিয়াস জুনিয়র - ইউরোপের প্লেয়ারদের সাথে টেক্কা দিতে একমাত্র রেগুলার পার...
28/10/2026

বর্তমানে ইউরোপে বেহাল অবস্থা ব্রাজিলিয়ানদের👇

★ ভিনিসিয়াস জুনিয়র - ইউরোপের প্লেয়ারদের সাথে টেক্কা দিতে একমাত্র রেগুলার পারফর্মার ছিল ভিনিসিয়াস জুনিয়র। ২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর চেহারা পরিবর্তনের সাথে সাথে ভিনির খেলাও যেন পরিবর্তন হয়ে গেছে।নাই আগের মতো ড্রিবলিং নাই ফিনিশিং নাই গতি সবকিছুতেই এলোমেলো অবস্থা। এর উপর আবর কার্ডে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে এই অবস্থা থেকে ভিনি কি আদৌ নিজেকে সেরা ছন্দে ফেরাতে পারে কিনা এটা বড় প্রশ্ন তৈরি করেছে এখন।এই সীজনে তা-ই ভিনিকে নিয়ে বলার মতো কিছু নাই।

★ এন্ড্রিক- সুপার ট্যালেন্টেড এন্ড্রিক বড় ক্লাবের নাম ডাকের আশায় এখনও বেঞ্চ গরম করছে। অথচ এন্ড্রিকের মতো প্লেয়ারের এখনি সময় ৯০ মিনিট খেলার।এই সময়ে লামিন, ডুয়োরা বিশ্ব মাতাচ্ছে আর এন্ড্রিকের মতো প্রতিভারা সামান্য প্লেয়িং টাইম পাওয়ার আশায় বেঞ্চ গরম করছে।এটা এন্ড্রিক ও ব্রাজিল দুই পক্ষের জন্যই ক্ষতির।

★এস্তেভাও- এন্ড্রিকের মতো এস্তেভাও এর একই অবস্থা। গেলো মৌসুমে আশা জাগানো এস্তেভাও এই মৌসুমে জাভি আলোনসোর আন্ডারে বেঞ্চ গরম করছে বসে বসে।গেলো বছর যেখানে লামিনের সাথে তুলনা হতো সেইখানে এক বছর ব্যাবধানে লামিন বিশ্ব চ্যাম্পিয়ন বার্সার সেরা তারকা বেলন ডি’র জয়ে প্রতিযোগিতা করছে আর এস্তেভাওয়ের মতো প্রতিভা বেঞ্চে বসেই শেষ হচ্ছে।

★আন্দ্রে সান্তোস,ব্রুনো গুইমারেসরা ক্লাব পরিবর্তন করে নতুন ক্লাবে এখনো সেইভাবে পাকাপোক্ত হতে পারছে না।বিশ্বকাপে পেনাল্টি মিসের পর আবারও আর্সেনালে টাইব্রেকার শুট মিস করে আর্সেনালকে বিদায় করেছে গুইমারেস। ভুল থেকে মানুষ শিখে আর ব্রাজিলের প্লেয়াররা একই ভুল বার বার করে যাচ্ছে।

★রাফিনহা,জোয়াও পেদ্রো এই সীজনে মন্দের ভালো পারফরম্যান্স করছে এখন এটা কতটুকু কেরী করে নিয়ে যেতে পারে সেটাই বড় বিষয়। রাফিনহা নিয়মিত গোল পেলেও তাঁর খেলায় আগের যে একটা সাম্বার ছন্দ ছিল এখন সেটা আর নাই,ড্রিবলিং, গতি সব কিছু ভুলে গিয়েছে সে।জানিনা এসব আর সে ফিরে পাবে কি-না?

★গ্যাব্রিয়েল মেগালহোস ছাড়া বলার মতো কোনো ডিফেন্ডার নাই,মেগালহোসও গত মৌসুম থেকে এই মৌসুমে কিছুটা নিষ্প্রভ মনে হচ্ছে। মার্কুইনহোস ইঞ্জুরীতে আছে,,এডার মিলিটাও দীর্ঘ ইঞ্জুরীর পর সবে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছে। তা-ই ইউরোপে খেলা ডিফেন্স নিয়েও আগের মতো বলার কিছু নাই এখন।

★রদ্রিগো এখনোও ইঞ্জুরী সেরে ওঠেনি, মার্টিনেল্লী এই বয়সে ইউরোপ ছাড়াটা হয়েছে বোকামি।

দিন শেষে যা দেখতে পাচ্ছি বর্তমান ফুটবলে লাতিন থেকে ইউরোপে এসে রাজত্ব করার মতো কোনো প্লেয়ার এই মূহুর্তে নাই।মেসি নেইমারের মতো প্রতিভা না হলে লাতিন থেকে ইউরোপে এসে রাজত্ব কেউ করতে পারবে না।ব্রাজিলের প্লেয়াররা হয়তো সাময়িক সময়ের জন্য আলোচনায় আসবে কিন্তু শিরোনাম হতে পারবে না।বর্তমান ফুটবল রাজত্ব করবে ফ্রান্স,স্পেন ও ইংল্যান্ডের প্লেয়াররা।

এনন্ড্রিকের মতো প্রতিভা আরো বেশী টাইম ডিজার্ভ করে👍
15/10/2026

এনন্ড্রিকের মতো প্রতিভা আরো বেশী টাইম ডিজার্ভ করে👍

চলছে ফিরে আসার চেষ্টা 👍
07/10/2026

চলছে ফিরে আসার চেষ্টা 👍

ইন্ডিয়ার জালে সেলেসাওদের ৪ গোল।গরম আবহাওয়া ও বাজে মাঠের কারণে ব্রাজিলের প্লেয়ারদের খেলতে অনেক কষ্ট হয়েছে। এসব মাঠে খেলা ...
03/10/2026

ইন্ডিয়ার জালে সেলেসাওদের ৪ গোল।

গরম আবহাওয়া ও বাজে মাঠের কারণে ব্রাজিলের প্লেয়ারদের খেলতে অনেক কষ্ট হয়েছে। এসব মাঠে খেলা সত্যি কঠিন।এরকম বৈরি পরিবেশে সেলেসাওরা ভালোই খেলেছে।

হয়তো স্কোর লাইন অনেককেই খুশি করতে পারে নি, কিন্তু এর পিছনের কারণটাও দেখতে হবে ইন্ডিয়া ব্রাজিলকে আনতে প্রায় শতকোটি টাকা খরচ করেছে এর পর প্রীতি ম্যাচ এসব ম্যাচে প্লেয়াররা একটু রিলাক্সেই খেলবে এটাই স্বাভাবিক তা-ই ৪-০ স্কোর এই ম্যাচের জন্য পারফেক্ট। সব মিলিয়ে ইন্ডিয়াও ভালো খেলেছে ইন্ডিয়ার এই সাহস ও আত্মবিশ্বাস বড় একটা পুঁজি হয়ে গেলো,পরবর্তীতে কাজে দিবে।

এই ম্যাচ থেকে পাওনা হলো একাধিক প্লেয়ার পরিবর্তন করে কম্বিনেশন ঠিক ছিল,ও নতুনদের দেখার সুযোগ।

এই দল থেকে পরবর্তী কল আপে ক'জন জায়গা পায় সেটাই দেখার বিষয় এখন।

আনচেলত্তির আসল পরীক্ষাটা হবে জাপানের বিপক্ষে।

ইন্ডিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ 👇হেসেখেলে দাদা বাবুদের যে কয়টা দেওয়া যায় আর কি 🫣ম্যচ শুরু আজ রাত ৮ টায়।
03/10/2026

ইন্ডিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ 👇

হেসেখেলে দাদা বাবুদের যে কয়টা দেওয়া যায় আর কি 🫣

ম্যচ শুরু আজ রাত ৮ টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে সেলেসাওরা।স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ২ ম্যাচেই ব্রাজিলকে ভালো চাপে র...
29/09/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে সেলেসাওরা।

স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ২ ম্যাচেই ব্রাজিলকে ভালো চাপে রেখেছিল।স্বস্তির খবর হলো প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে অনেক ভালো খেলেছে ব্রাজিল।

গোল পেয়েছে ভিনি, রাফিনহা দুই জনই।২য় ম্যচে দলীয় পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো।যদিও ২ গোল হজম করাটা ছিল অস্বস্তিকর।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ দুর্বল ইন্ডিয়ার সাথে, দলের লিকেজ ও কম্বিনেশন গ্যাপ পূর্ণ করার জন্য এসব ম্যাচ বেশ কার্যকর। তবে ব্রাজিলের আসল পরীক্ষা দিতে হবে পরবর্তী ন্যাশেনাল বিরতিতে জাপানের বিপক্ষে।

এই যে মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় চিতার মতো দৌড়ে দুর্দান্ত ম্যাজিক্যাল ফিনিশিংয়ে শেষ মূহুর্তে ওলিসের গোলে বেলজিয়ামের বিপ...
28/09/2026

এই যে মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় চিতার মতো দৌড়ে দুর্দান্ত ম্যাজিক্যাল ফিনিশিংয়ে শেষ মূহুর্তে ওলিসের গোলে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্স ম্যাচটা জিতে নিল,,এটা শুধু একটা জয় নয় এটাএকটা পেশন।

গোলের পর জিদানের পাগলাটে সেলিব্রেশন এসব দেখলেই মরা প্লেয়ারও দলের জন্য তাজা হয়ে যাবে।কোচের স্পিরিট যদি হয় এরকম পাগলাটা, তাহলে প্লেয়াররা তো ওলিসের মতোই ম্যাজিকাল হবে এটাই স্বাভাবিক।জিদানের এই সেলিব্রেশন দেখেই আন্দাজ পাওয়া যায় ফ্রান্স নিয়ে জিদানের টার্গেট ও ইমোশন দুইটাই আকাশচুম্বী।

আহ্ ওলিসের গোলটা দেখে আগেকার ব্রাজিলের কথা মনে পরে গেলো রোনাল দিনহো,রোনালদো,কাকা,রবিনহো,পাতো,আদ্রিয়ানোরা হরহামেশাই এসব ইনডিভিজুয়াল গোল করতো, আর আফসোস বর্তমান ব্রাজিলে মিড থেকে একটা প্লেয়ারকে ড্রিবল করবে এমন প্লেয়ারও নাই সলো রান তো পরের কথা।

ওলিসের গোলটা দেখছি আর আগের ব্রাজিলের কথা ভাবছি😭

27/09/2026

গোলকিপারের কমন সেন্স নাই বললেই চলে👇

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when CBF Football Analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CBF Football Analysis:

Shortcuts

Share

Category