Bangladesh-German Technical Training Centre- BGTTC

Bangladesh-German Technical Training Centre- BGTTC বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান..

27/08/2026
অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে অত্র কেন্দ্র পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।এ উপলক্ষে আয়ো...
24/08/2026

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে অত্র কেন্দ্র পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং সভাপতিত্ব করেন অত্র কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ফৌজিয়া শাহনাজ এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বিদেশগামী কর্মীদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO) কোর্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (RAC), প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, ওয়েল্ডিং এবং জাপানি ভাষা কোর্সের ক্লাস পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণ এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিটিটিসির চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সরকারিভাবে ব্রুনাই -এ কর্মী নিয়োগ বিজ্ঞতি।
19/08/2026

সরকারিভাবে ব্রুনাই -এ কর্মী নিয়োগ বিজ্ঞতি।

গত ১২/০৮/২৬ খ্রি. তারিখে অত্র প্রতিষ্ঠানের সভাকক্ষে অনুষ্ঠিত হলো "Course Completion & Certificate Distribution Ceremony"...
13/08/2026

গত ১২/০৮/২৬ খ্রি. তারিখে অত্র প্রতিষ্ঠানের সভাকক্ষে অনুষ্ঠিত হলো "Course Completion & Certificate Distribution Ceremony"।
​UNDP প্রকল্পের অধীনে আয়োজিত বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে পরিচালিত দুটি বিশেষ কোর্সের সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অত্র কেন্দ্রের অধ্যক্ষ জনাব প্রকৌশলী Fouzia Shahnaz মহোদয়।
​শুভকামনা রইল সকল প্রশিক্ষণার্থীর জন্য। আপনাদের এই অর্জিত দক্ষতা আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলতে এবং আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে, এখনই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।    #ভর্তি    #শর্টকোর্স       বিস্তারিত:
13/08/2026

শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে, এখনই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
#ভর্তি #শর্টকোর্স
বিস্তারিত:

BMET-এর ইংরেজি ভাষা শিক্ষা কোর্স এর সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, যোগ্যতা, কোর্সের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডে...

12/08/2026

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণে নতুন সংযোজন। প্রশিক্ষণার্থীদের আধুনিক ও যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রদানের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী Fouzia Shahnaz মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং সরকারি অর্থায়নে RAC ট্রেডের প্রশিক্ষকগণের প্রচেষ্টায় একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (Heating, Ventilation and Air Conditioning সিস্টেমের আওতাভুক্ত) ডেমো প্লান্ট তৈরি করা হয়েছে।
​যেহেতু বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় এই HVAC সিস্টেমের চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেহেতু প্রশিক্ষণার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী Central Air Conditioning System, Chiller, Cooling Tower, Refrigeration Cycle, Ducting, Piping, Pumping System, Control Panel এবং HVAC System Operation & Maintenance সম্পর্কে হাতে-কলমে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
​শুধু তাত্ত্বিক জ্ঞান নয়—বাস্তব যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ফলে প্রশিক্ষণার্থীদের প্রায়োগিক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং কর্মসংস্থানের প্রস্তুতি আরও শক্তিশালী হবে। দেশে এবং বিদেশে দক্ষ জনশক্তির চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রস্তুত করতে অত্র প্রতিষ্ঠানের এই উদ্যোগ কারিগরি শিক্ষার আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
​দক্ষতা অর্জন হোক আধুনিক প্রযুক্তির সাথে, এগিয়ে যাক প্রশিক্ষণার্থীদের কর্মজীবন।

https://jobedubd.com/bmet-korean-language-course-2026-ttc-training/
11/08/2026

https://jobedubd.com/bmet-korean-language-course-2026-ttc-training/

বিএমইটি কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরুর ও শেষের তারিখ, এডমিট কার্ড, ভর্তি পরীক.....

Address

Dhaka
1216

Opening Hours

Monday 07:30 - 18:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 07:30 - 18:00
Thursday 07:30 - 18:00
Saturday 09:00 - 17:00
Sunday 07:30 - 18:00

Telephone

02-9002018

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh-German Technical Training Centre- BGTTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share