Onamika afrin Sadiya

Onamika afrin Sadiya __❝সপ্ন যখন যন্ত্রণা দেয়,,!!🌺
--" বাস্তবতা তখন মানুষ চেনায়"----🖤 Sadiya 😔

আয় রে পাখি লেজ ঝোলা, খোকন নিয়ে করে খেলা। খাবি-দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি।।ফিং ফিঙেটি বাবুইহাটি কোনখানে তোর বাসা?...
01/02/2024

আয় রে পাখি লেজ ঝোলা,
খোকন নিয়ে করে খেলা।
খাবি-দাবি কলকলাবি
খোকাকে মোর ঘুম পাড়াবি।।

ফিং ফিঙেটি বাবুইহাটি
কোনখানে তোর বাসা?
আমার যাদুর বিয়ে হবে,
বউটি হবে খাসা!

17/01/2024

গুল বাগিচার বুলবুলি
___ কাজী নজরুল ইসলাম।

সাকি! বুলবুলি কেন কাঁদে গুল-বাগিচায়।
ও কি মধু যাচে, কেন আসে না কাছে
অকরুণ পিয়াসে কেন মুখ-পানে চায়॥
ওর
করুণ বিলাপ শুনি লতার গোলাপ আমি
ঝুরিয়া মরি।
আমি কাঁটা-লতায় বাঁধা কুলবধূ, হায়
যাই কেমন করি!
ও যে-শিরাজি মাগে, দিতে ভয় লাগে,
তাহা সঞ্চিত থাক অন্তর-পেয়ালায়॥
কত চামেলি হেনা ওর আছে চেনা,
আমি কণ্টক-বিজড়িত গোলাপ-কলি,
মোর ডাক-নাম ধরে কেন ডাকে ঘুম-ঘোরে
ভিখারির বেশে চাহে প্রেমাঞ্জলি।
ও কি
বুঝিতে পারে না মোর মৌন ভাষা,
রক্তিম হৃদয়ের ভালোবাসা,
ঝরার আগে সাকি ওরে আমি পাব না কি
শুধু ক্ষণিকের তরে তৃষিত হিয়ায়॥
___গীতিগ্রন্থ - গুল বাগিচা

ছুটি– রবীন্দ্রনাথ ঠাকুরবালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল; নদীর ধারে একটা প্রকাণ্ড ...
16/01/2024

ছুটি
– রবীন্দ্রনাথ ঠাকুর

বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল; নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়া ছিল; স্থির হইল, সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে।

যে ব্যক্তির কাঠ আবশ্যক-কালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল।

কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্ৰম করিতেছে এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল; ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল।

একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু-আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না; এই অকাল-তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল।

ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, “দেখ, মার খাবি। এইবেলা ওঠ্‌।”

সে তাহাতে আরও একটু নড়িয়াচড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল।

এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল— সাহস হইল না। কিন্তু, এমন একটা ভাব ধারণ করিল, যেন ইচ্ছা করিলেই এখনি উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না ; কারণ, পূর্বাপেক্ষা আর-একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর-একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে সুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক।

মাখন মনে করিল, ইহাতে তাহার গৌরব আছে; কিন্তু, অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিম্বা আর-কাহারও মনে উদয় হয় নাই।
ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল— ‘মারো ঠেলা হেঁইয়ো, সাবাস জোয়ান হেঁইয়ো।’ গুড়ি একপাক ঘুরিতে না-ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান -সমেত ভূমিসাৎ হইয়া গেল।

খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল।

ফটিক গোটাকতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ে

একবার দেখা হতেই হবেমনের ছায়ায়,দেহের আকাশেবিস্ফোরণ বা ঝড় যদি আসেআসুক তবুও দেখা হতে হবেএকবার চোখে চোখ পড়ে যাকচাঁদ বা সূর্য...
16/01/2024

একবার দেখা হতেই হবে
মনের ছায়ায়,দেহের আকাশে
বিস্ফোরণ বা ঝড় যদি আসে
আসুক তবুও দেখা হতে হবে

একবার চোখে চোখ পড়ে যাক
চাঁদ বা সূর্য থাক বা না থাক।
-নবারুণ ভট্টাচার্য

🥰🥰 Sadiya 🥰🥰

✍️

যে মানুষটি সারাজীবন পাশে থাকবেবলে কথা দেয়, সেই মানুষটিই কিন্তুসবার আগে জীবন থেকে সরে যায়।-হুমায়ুন আহমেদ✍️-প্রদীপ মন্ডল📸
16/01/2024

যে মানুষটি সারাজীবন পাশে থাকবে
বলে কথা দেয়, সেই মানুষটিই কিন্তু
সবার আগে জীবন থেকে সরে যায়।

-হুমায়ুন আহমেদ✍️
-প্রদীপ মন্ডল📸

Allhamdullah 🥀
16/01/2024

Allhamdullah 🥀

16/01/2024
16/01/2024

কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়েই আমরা
নিজেকে তার কাছে
সহজলভ্য করে দেই।

Sadiya ✍️

16/01/2024

রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।
[আল হাদিস] সুবহানআল্লাহ

16/01/2024

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।
___ কাজী নজরুল ইসলাম

@ফলোয়ার
15/01/2024

@ফলোয়ার

Address

Daka Gajipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Onamika afrin Sadiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share