29/06/2026
⚠️ Faking BD No.1 Paradox ‼️
প্রথমত, লজিক্যালি চিন্তা করলে আমান উদ্দিন কখনোই এই মুহূর্তের নাম্বার 1 আর্ম রেসলার নন। কেননা, বিগত প্রায় তিন বছর তিনি কোনো BD Top 10 খেলোয়াড়ের সাথে compete করে নাই। নানান ধরনের টালবাহানার মধ্যে দিয়ে সময় কাটিয়েছে।
অন্যদিকে Osmani BD Top AW খেলোয়ারদের সাথে compete করে নিজ যোগ্যতা প্রমাণ করে Number 1 rank অর্জন করেছে। সেই হিসেবে বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান RH আর্ম রেসলার এর খেতাব কেবলমাত্র ওসমানই ডিজার্ভ করে।
দ্বিতীয়ত, আমান উদ্দিনের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা এবং ভন্ড তথ্য ছড়ানোর অভিযোগ প্রমাণিত। উদাহরণস্বরূপ, উনি IFA তে শুধুমাত্র একজন খেলোয়ার হিসেবে অংশগ্রহণ করে যেটার জন্য দরকার শুধুমাত্র একটি ইনভাইটেশন। বাংলাদেশ থেকে যে কোন খেলোয়াড় চাইলেই ইনভাইটেশন আনতে সক্ষম। ওই সময় আমান উদ্দিন সহ আরো পাঁচজন খেলোয়াড়রা ইনভাইটেশন পায়। শুধুমাত্র কিছু প্রসিডিউর ফলো করতে হয়। দুই হাতে খেলে আমান উদ্দিনের অর্জন শূন্য। কিন্তু এই সত্য তথ্য কে সে সবার সামনে উপস্থাপন করতেছে এই বলে যে, উনি নাকি উনার ওয়েট ক্যাটাগরিতে পজিশন পেয়ে ট্রফি জিতেছে। এছাড়াও ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ইভেন্টেও আমান উদ্দিন পরাজিত হয়। কিন্তু পরবর্তীতে সবার সামনে প্রচার করেছে যে উনি জয় অর্জন করেছে। এরকম আরো অসংখ্য মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ প্রমাণস্বরূপ দেয়া যাবে উনার বিরুদ্ধে। উনার নাম্বার ওয়ান দাবিদারও ঠিক এইরকমই একটি মিথ্যা ভিত্তিহীন তথ্য। উনি নিজেও জানে যে উনি নাম্বার ওয়ান নন, তারপরও একের পর এক মিথ্যার আশ্রয় নিয়ে সবার সামনে প্রচার করতেছে উনিই নাম্বার ওয়ান। এবং কিছু বট বাহিনীরা সেটায় সমর্থনও দিচ্ছে বটে। 😃
সর্বশেষে বলা বাহুল্য, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ধামা চাপা দেওয়া যায় না। সত্য একদিন না একদিন সবার সামনে উন্মোচিত হবেই। খেলার মধ্যে হার-জিত থাকবেই। তবে এটা নিয়ে অহংকার করে অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে কমিউনিটির মধ্যে মিথ্যা তথ্য ছড়ানো মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
এখন যেহেতু আমান উদ্দিন ওসমানের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, Bangladesh Panja Association - BPA সর্বসাকুল্য বিবেচনা সাপেক্ষে খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবে ইনশাআল্লাহ।
বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টটি বট বাহিনীরা এড়িয়ে যাবেন। 🚫 অগ্রিম ধন্যবাদ।