Brazil Fans Club - BD

Brazil Fans Club - BD The most active & updated page of Brazil football in Bangladesh. Like Us? ব্রাজিলের সকল আপডেট পেতে ব্রাজিলের ভক্তরা পেইজটি Like করুন ।

25/05/2026
মার্কুইনহোস নাকি অচল?—এত কোচ বদলাল, কিন্তু মার্কুইনহোসকে কেন কেউ বেঞ্চ করতে পারলো না?ব্রাজিল দলে তার নিয়মিত খেলা শুরু হও...
24/05/2026

মার্কুইনহোস নাকি অচল?—এত কোচ বদলাল, কিন্তু মার্কুইনহোসকে কেন কেউ বেঞ্চ করতে পারলো না?
ব্রাজিল দলে তার নিয়মিত খেলা শুরু হওয়ার পর একের পর এক কোচ এসেছে, আবার বিদায়ও নিয়েছে। কিন্তু প্রত্যেক কোচের পছন্দের সেন্টার-ব্যাক জুটিতে কোনো না কোনোভাবে জায়গা ধরে রেখেছেন মার্কুইনহোস। কখনো থিয়াগো সিলভার পাশে, এখন গ্যাব্রিয়েল মাগালেসের সঙ্গে। এমনকি মিলিতাও নিজের সেরা সময়েও তাকে পুরোপুরি সরাতে পারেননি।
এর সবচেয়ে বড় কারণ তার ট্যাকটিক্যাল গুরুত্ব। আধুনিক ফুটবলে শুধু ডিফেন্ড করাই যথেষ্ট নয়, ডিফেন্স থেকে খেলা গড়ার দক্ষতাও এখন খুব গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই মার্কুইনহোস আলাদা।
পিএসজির আক্রমণ গঠনের শুরু অনেক সময় তার পা থেকেই হয়। প্রেস ভাঙা, লাইন ব্রেকিং পাস দেওয়া, পজিশন বুঝে বল বের করা, সব মিলিয়ে তিনি একজন উচ্চমানের বল-প্লেয়িং সেন্টার-ব্যাক। হয়তো লীগ ওয়ানে খেলায় বিষয়টা সবসময় আলোচনায় আসে না, কিন্তু ট্যাকটিক্যালি পর্যবেক্ষণ করলে তার এই দক্ষতা স্পষ্ট বোঝা যায়।
বর্তমান ফুটবলে প্রায় প্রতিটি বড় দলই অন্তত একজন বল-প্লেয়িং সিবি ব্যবহার করে। আর্সেনালে সালিবা, ইন্টারে বাস্তোনি, রিয়ালে হুইসেন-মিলিতাও কিংবা টটেনহামে ভ্যান ডে ভেন তার উদাহরণ। এই ধরনের ডিফেন্ডারের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে।
এই কারণেই কোচ বদলালেও মার্কুইনহোসের গুরুত্ব কমে না। যতদিন না তার মতো প্রোফাইলের নির্ভরযোগ্য বিকল্প আসছে, ততদিন ব্রাজিল ও পিএসজির পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন।

24/05/2026

💥 ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিলের প্রীতি ম্যাচের সূচি -

💥ব্রাজিল বনাম পানামা, সোমবার, ১ জুন ২০২৬ (ভোর), বাংলাদেশ সময় রাত ৩:৩০টা, মারাকানা স্টেডিয়াম
💥ব্রাজিল বনাম মিশর, রবিবার, ৭ জুন ২০২৬ (ভোর), বাংলাদেশ সময় রাত ৪:০০টা, যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহর

🇧🇷 ব্রাজিল স্কোয়াড পরিচিতি - ১ব্রাজিল স্কোয়াডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের একজন রায়ান। বয়স এখনো ২০ হয়নি, কিন্তু এর মধ্যেই...
24/05/2026

🇧🇷 ব্রাজিল স্কোয়াড পরিচিতি - ১

ব্রাজিল স্কোয়াডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের একজন রায়ান। বয়স এখনো ২০ হয়নি, কিন্তু এর মধ্যেই ইউরোপিয়ান ফুটবলে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছে এই তরুণ ফরোয়ার্ড।

২০০৬ সালের ৩ আগস্ট রিও ডি জেনেইরোতে জন্ম নেওয়া রায়ান ছোটবেলা থেকেই ছিলেন ভাস্কো দা গামা একাডেমির অন্যতম আলোচিত প্রতিভা। বয়সভিত্তিক ফুটবলে তার গোল করার ধারাবাহিকতা খুব দ্রুতই মানুষের নজর কাড়ে। ব্রাজিলের বাইরে থেকেও তখন থেকেই তাকে অনুসরণ করা শুরু হয়।

২০২৫ সালটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। ভাস্কো দা গামার সিনিয়র দলে নিয়মিত সুযোগ পেয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ২০ গোল করেন তিনি। কোপা দো ব্রাসিলে ৫ গোল করে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতাদের একজনও ছিলেন। একই বছরে ব্রাজিলিয়ান লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন।

এরপর ২০২৬ সালের জানুয়ারিতে ইংলিশ ক্লাব বোর্নমাউথ তাকে দলে ভেড়ায়। খুব অল্প বয়সে ইউরোপে পাড়ি দেওয়ার চাপ অনেকেই সামলাতে পারে না। তবে রায়ান শুরু থেকেই আত্মবিশ্বাস দেখিয়েছেন।

২০২৫/২৬ লিগ সিজনে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন তিনি। বিশেষ করে আক্রমণভাগে তার গতি, বল নিয়ন্ত্রণ আর ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার ক্ষমতা আলাদা করে নজরে পড়ছে।

রায়ানের খেলার সবচেয়ে বড় দিক হলো ভয়ডরহীন মানসিকতা। ডিফেন্ডারের সামনে দাঁড়িয়ে পিছিয়ে যাওয়ার বদলে সরাসরি আক্রমণে যেতে পছন্দ করে। বয়স কম হলেও ফাইনাল থার্ডে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই মেচিউর।

ঠিক এই কারণেই কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এটা শুধু বর্তমান পারফরম্যান্সের পুরস্কার না, বরং ভবিষ্যতের দিকেও তাকিয়ে নেওয়া একটি সিদ্ধান্ত।

ব্রাজিল অনেকদিন ধরেই নতুন প্রজন্মের আক্রমণভাগের তারকা খুঁজছে। রায়ান এখনো সেই জায়গায় পৌঁছায়নি। তবে তার মধ্যে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার ইঙ্গিত ইতোমধ্যেই দেখা যাচ্ছে।

FIFA World Cup 2026™Jun 11, 2026 – Jul 19, 2026
20/05/2026

FIFA World Cup 2026™
Jun 11, 2026 – Jul 19, 2026

ব্রাজিলের হয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ খেলবে যে ১১ জন প্লেয়ার 🇧🇷❤️🏆
20/05/2026

ব্রাজিলের হয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ খেলবে যে ১১ জন প্লেয়ার 🇧🇷❤️🏆

🚨🇧🇷 সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, পানামার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে নামতে পারে নেইমার!বিশ্বকাপের আগে এই ম্যাচটাকেই তার জন...
20/05/2026

🚨🇧🇷 সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, পানামার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে নামতে পারে নেইমার!

বিশ্বকাপের আগে এই ম্যাচটাকেই তার জন্য বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখছে ব্রাজিল ম্যানেজমেন্ট। অন্যদিকে, নেইমারের কাফ মাসলে হওয়া ফোলাভাবের দিকেও বিশেষ নজরদারি রাখছে টিম ম্যানেজমেন্ট। যে কারণে তাকে আগামী কিছুদিন স্বাভাবিক টিম ট্রেনিং এর বাইরে রাখার প্ল্যানও আছে ব্রাজিলের। সবার বিশ্বাস, আগামী কয়েকদিনের মধ্যেই নেইমার পুরোপুরি ফিট হয়ে যাবে। 🥰

কে হতে যাচ্ছেন ২০২৬ বিশ্বকাপের নাম্বার ৯..?🇧🇷9️⃣কমেন্টে জানান..
20/05/2026

কে হতে যাচ্ছেন ২০২৬ বিশ্বকাপের নাম্বার ৯..?🇧🇷9️⃣

কমেন্টে জানান..

20/05/2026

Boss Neymar,,,🏁🏁

২০২২ বিশ্বকাপে ডাক না পেয়ে ম্যাথিউস কুনহা প্রচন্ড ভেঙে পড়েছিলেন৷ সেই আঘাতের কারণেই আমরা আজকের কুনহাকে পেয়েছি। কুনহা নিজে...
20/05/2026

২০২২ বিশ্বকাপে ডাক না পেয়ে ম্যাথিউস কুনহা প্রচন্ড ভেঙে পড়েছিলেন৷ সেই আঘাতের কারণেই আমরা আজকের কুনহাকে পেয়েছি। কুনহা নিজেকে এমনভাবে তৈরি করেছে যে ব্রাজিলের স্কোয়াডে একজন ডাক পেলে সেটা কুনহা ডিজার্ভ করে।

পেদ্রোর সাথে ২০২৬ সালে একই ঘটনা ঘটল। আশা করছি এই আঘাতটা পেদ্রোকে আরও ভয়ঙ্কর করে তুলবে। এখনই সব শেষ হয়ে যায়নি, পেদ্রোর আরও সুযোগ আছে।

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Brazil Fans Club - BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brazil Fans Club - BD:

Share

Category