Sports Jocky

Sports Jocky Welcome to the official Facebook account of Sports Jockey. Cricket is our addiction. We always want

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন অনেক দিন হয়ে যাচ্ছে। কিন্তু সতীর্থদের মাঝে নিজের যে আলো ছড়িয়ে গেছেন, তা অক্ষ...
01/04/2024

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন অনেক দিন হয়ে যাচ্ছে। কিন্তু সতীর্থদের মাঝে নিজের যে আলো ছড়িয়ে গেছেন, তা অক্ষুণ্ণ আছে এখনো।

সবসময় নিজের দেশের সতীর্থদের কাছেই অনুপ্রেরনার আরেক নাম ছিলেন হাশিম আমলা। তাই তো আমলার সতীর্থ ডেল স্টেইন বলেন- “আমার যখন অনুপ্রেরনার দরকার হয়, তখন পাশের সিটে বসা কোরআন পাঠরত আমলার দিকে তাকাই।”

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ভদ্র মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। ❤️

Not economical today so far, but that was fast ⚡
19/03/2024

Not economical today so far, but that was fast ⚡

It's time for the Tigers to celebrate 'Timed-out' celebration. ⌚💪🏻
13/03/2024

It's time for the Tigers to celebrate 'Timed-out' celebration. ⌚💪🏻

12/03/2024
শান্তর অধিনায়কত্ব  মাশরাফি বিন মুর্তজা বলেন 🗣️ #মাশরাফিবিনমর্তুজা
12/03/2024

শান্তর অধিনায়কত্ব মাশরাফি বিন মুর্তজা বলেন 🗣️

#মাশরাফিবিনমর্তুজা

হঠাৎ করে বিদ্যুৎগতিতে বল ধেয়ে আসলো।টিম সাউদি প্রস্তুত ছিলেন না। এমন পরিস্থিতির জন্য কে-ই বা তৈরি থাকে। পিচে যখন তারা এসে...
08/03/2024

হঠাৎ করে বিদ্যুৎগতিতে বল ধেয়ে আসলো।
টিম সাউদি প্রস্তুত ছিলেন না। এমন পরিস্থিতির জন্য কে-ই বা তৈরি থাকে। পিচে যখন তারা এসেছিলেন, ওই প্রান্তের বোলারটা স্পিন বল করছে। এরপর ১৩৪ কি.মি. ঘণ্টা বেগে আসা বলটাকে সাউদি ঠেকাতে গেলেন। বল স্ট্যাম্প করে দিলো ছত্রখান। স্পিন বোলারের হাত থেকে অগ্নিবর্ষণ। আফ্রিদি এমনই অননুমেয়।

দিনশেষে খেলাটা কী, বিনোদনই তো! তিনি যেন মানুষের মোড়কে সেই বিনোদনেরই প্রতিরূপ। ব্যাট হাতে নেমে বলটাকে মাঠ ছাড়া করার নেশাটা ছিল আজন্মের। ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষের আক্রমণ কিংবা পিচের দশা - কোনোকিছুই তাঁকে ভাবাতো না। বলটাকে যে বাউন্ডারি ছাড়া করতে হবে। তিনি মাঠে নামলেই তাই দর্শকদের হুল্লোড়। মুহূর্তের মধ্যে ঝিমিয়ে যাওয়া ম্যাচটা চাংগা।

হাতটাও ভালো ঘোরাতে পারতেন।ক্যারিয়ারের শেষদিকে এসে বোলিং হয়ে গিয়েছিল মুখ্য। ক্যারিয়ারে পাঁচশ এর উপরে উইকেট নিয়েছেন৷ দশ হাজারের উপর রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়যাত্রায় ছিলেন নেতা। পাকিস্তানের ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড (৭/১২) তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় ছয়কে ছাপিয়ে যেতে পারেনি কেউই। একসময়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন যখন, ওয়ানডেতে আড়াইশ রানই তখন মোটামুটি নিরাপদ সংগ্রহ ছিল।

তবুও পরিসংখ্যানে বাঁধা যাবে না তাঁকে। এই যে মোহময়তা অথবা অ্যাড্রেনালিনের ক্ষরণ। আগ্রাসী সৌন্দর্যের প্রেমে পড়া। দু'হাত উঁচিয়ে উইকেট উদযাপন। হাজারো বালক যার জন্য ক্রিকেটকেই ভালোবেসেছে। খেলার মনোস্তত্ব, পরিসংখ্যানের মারপ্যাঁচেও যিনি শেষদিন পর্যন্ত ছিলেন অনন্য। আফ্রিদি খেলেন তাঁর মনমতন। দিনশেষে খেলাটা কী, বিনোদনই তো!

জন্মদিনের শুভেচ্ছা "বুম বুম আফ্রিদি"!

03/03/2024

সাকিব আল হাসানের যে টোটকায়... বদলে গেছে তামিমের ক্যারিয়ার... | Sports News



সাকিবের যে টোটকায় বদলে গেছে তামিমের ক্যারিয়ার! ছোট হতে হতে তামিম হয়েছেন স্মরণকালের সবচেয়ে বড়! ৫ মাসের ব্যবধান জনপ্রিয়তা, সফলতা, শ্রদ্ধা বেড়ে কয়েক গুন! এরপরও বলবেন নিয়তি ন্যায়বিচার করে না?!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Jocky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share