28/08/2026
📢 জরুরি নিরাপত্তা বিজ্ঞপ্তি
সিয়াম স্কুলের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি স্কুলের আশেপাশে কিছু অপরিচিত ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল শিক্ষক-শিক্ষিকাকে অনুরোধ করা হচ্ছে—কোনো অপরিচিত ব্যক্তি স্কুল প্রাঙ্গণ বা আশপাশে এসে কোনো নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে কোনো ছাত্র/ছাত্রীর নাম, পরিচয়, শ্রেণি বা অবস্থান সম্পর্কে অস্বাভাবিকভাবে জানতে চাইলে বিষয়টি গুরুত্বসহকারে লক্ষ্য করবেন। সন্দেহজনক কোনো আচরণ পরিলক্ষিত হলে নিজ উদ্যোগে কোনো ধরনের সংঘাতে না গিয়ে দ্রুত স্কুল অফিস/কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন।
👨👩👧 সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ
শিক্ষার্থীদের নিরাপদে অভিভাবকের কাছে হস্তান্তর নিশ্চিত করার লক্ষ্যে—
🔹 আপনার সন্তানের ক্লাস ছুটির নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ মিনিট আগে স্কুলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
🔹 সন্তানকে নিতে পরিবারের পক্ষ থেকে যিনি আসবেন, অনুগ্রহ করে তাকে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং পূর্বেই তার পরিচয় নিশ্চিত করুন।
🔹 অপরিচিত বা অননুমোদিত কোনো ব্যক্তির সঙ্গে শিক্ষার্থীকে পাঠানো থেকে বিরত থাকুন।
🔹 কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষকে জানান।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
নোটিস্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনসচেতনতার উদ্দেশ্যে সবাই বেশি বেশি শেয়ার করবেন।
আদেশক্রমে
সিয়াম স্কুল কর্তৃপক্ষ