Kingstar Sporting Club, Dhaka

Kingstar Sporting Club, Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kingstar Sporting Club, Dhaka, Sports Club, Dhaka.

কিংস্টার-ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের খেলা গোল শূন্য ড্রপ্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫-২০২৬'র গতকাল শনিবারে...
19/07/2026

কিংস্টার-ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের খেলা গোল শূন্য ড্র

প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫-২০২৬'র গতকাল শনিবারের খেলাটি কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি ০-০ গোলে ড্র হয়।

রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি দুপুর সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়।

দারুন এক জয় পেল কিংস্টার স্পোর্টিং ক্লাবপ্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৫-২০২৬ এ খিলগাঁও স্পোর্টিং ক্লাবের বিপ...
15/07/2026

দারুন এক জয় পেল কিংস্টার স্পোর্টিং ক্লাব

প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৫-২০২৬ এ খিলগাঁও স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ মঙ্গলবার এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে কিংস্টার স্পোর্টিং ক্লাব।

১-০ গোলে পিছিয়ে থেকেও কিভাবে কামব্যাক করতে হয় তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো দলটি। কিংস্টার স্পোর্টিং ক্লাবের কাছে যেন খিলগাঁও স্পোর্টিং ক্লাব পাড়ার কোনো ফুটবল দল, এভাবেই পুরোটা সময় মাঠে খেলেছে দলটির বিপক্ষে। ১ গোলে পিছিয়ে থেকেও শেষে ২-১ গোলে জয়ী হয়ে ফুটবল প্রেমীদের মনে নতুন করে জায়গা করে নিয়েছে কিংস্টার স্পোর্টিং ক্লাব। একই সাথে এ জয় পুরো দলকে আরো উজ্জীবিত করেছে সামনে এগিয়ে যেতে।

প্রথমার্ধের ৫ মিনিটে সুভাষ সরেনের গোলে এগিয়ে যায় খিলগাঁও স্পোর্টিং ক্লাব। এরপর খিলগাঁও ক্লাবকে পুরোপুরি চেপে ধরে কিংস্টার স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের ৬৬ ও ৭৭ মিনিটে যথাক্রমে আরিফুল ইসলাম রানা ও শ্রী দ্বীপ চন্দ্র গোল করে বিজয় তুলে নেন।

দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ৩ গোল দিল কিংস্টার                 প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫- ২০২৬'র খেলাটি ...
12/07/2026

দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ৩ গোল দিল কিংস্টার


প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫- ২০২৬'র খেলাটি আজ রবিবার কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম দিলকুশা স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ৩-১ গোলে জয় ছিনিয়ে আনে কিংস্টার স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের ১৫ মিনিটে কিংস্টার স্পোর্টিং ক্লাব জার্সীধারী খেলোয়াড় শ্রী দ্বীপ চন্দ্রের গোলে এগিয়ে যায়। এরপর একে একে আরো ২টি গোল করে এগিয়ে যায় কিংস্টার। অন্যদিকে দিলকুশা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একমাত্র গোলটি করেন সামির আহমেদ।

খেলাটি রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হয়।

কিংস্টার-বিকেএসপি খেলায় ১-২ গোলে কিংস্টার পরাজিত                  প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫-২০২৬'র খেল...
09/07/2026

কিংস্টার-বিকেএসপি খেলায় ১-২ গোলে কিংস্টার পরাজিত


প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫-২০২৬'র খেলাটি আজ বৃহস্পতিবার কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম বিকেএসপি'র মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কিংস্টার১-২ গোলে পরাজিত হয়। প্রথমার্ধের ০৬ মিনিটে কিংস্টার স্পোর্টিং ক্লাব তানজিল আহমেদ শুভর গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিট ও অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বিকেএসপি'র আরাফাত দুইটি গোল করে দলকে এগিয়ে নেন।

খেলাটি রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

কিংস্টার-গৌরিপুর স্পোর্টিং ক্লাবের খেলা১--১  গোলে ড্র                 প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫- ২০২৬'...
05/07/2026

কিংস্টার-গৌরিপুর স্পোর্টিং ক্লাবের খেলা১--১ গোলে ড্র


প্যারাগন ডেইরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫- ২০২৬'র খেলাটি আজ রবিবার কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম দিলকুশা স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধের ২০ মিনিটে কিংস্টার স্পোর্টিং ক্লাব ১১নং জার্সীধারী খেলোয়াড় রানার গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে গৌরিপুর স্পোর্টিং ক্লাব খেলায় সমতা আনে।

খেলাটি রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ দুপুর ১টায় অনুষ্ঠিত হয়।

অভিনন্দন Hasan Shiplu ভাই! ❤️মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে কিংস্টার স্পোর্টি...
08/03/2026

অভিনন্দন Hasan Shiplu ভাই! ❤️

মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে কিংস্টার স্পোর্টিং ক্লাব-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

দ্বিতীয় বিভাগ ফুটবল ক্লাব কিংস্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাউন্সিলর...
24/05/2025

দ্বিতীয় বিভাগ ফুটবল ক্লাব কিংস্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাউন্সিলর, দৈনিক কালবেলা পত্রিকার পরিচালক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান পিন্টু সাহেবের হার্টে সম্প্রতি চারটি ব্লক ধরা পড়ে।

পরবর্তীতে সিএমএইচের কার্ডিওলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. এম আবদুল মালেকের তত্তা্বধানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে তার হার্টে তিনটি রিং পড়ানো হয় এবং একটি ব্লক অপসারণ করা হয়।

কামরুল হাসান পিন্টু সাহেব তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন। আমিন।

'বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩'র  পয়েন্ট টেবিলে ৮ম স্থানে আছে কিংস্টার স্পোর্টিং ক্লাব।
23/12/2023

'বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩'র পয়েন্ট টেবিলে ৮ম স্থানে আছে কিংস্টার স্পোর্টিং ক্লাব।

শেষ খেলায় ড্র করে অষ্টম স্থানে কিংস্টার স্পোর্টিং ক্লাব'বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩'র ১৪ ডিসেম্বর বৃহ...
16/12/2023

শেষ খেলায় ড্র করে অষ্টম স্থানে কিংস্টার স্পোর্টিং ক্লাব

'বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩'র ১৪ ডিসেম্বর বৃহস্পতিবারের ম্যাচটি কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম আরামবাগ ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য ড্র হয়।

খেলাটি দুপুর সাড়ে ১২টায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এছাড়া গত ৯ই ডিসেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম বিক্রমপুর কিংসের মধ্যকার তুমুল প্রতিদ্বন্দ্বিতামুলক খেলাটিতে কিংস্টার ক্লাব ০-১ গোলে পরাজিত হয়।

ড্র করে পঞ্চম স্থান ধরে রাখলো কিংস্টার স্পোর্টিং ক্লাব'বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩'র আজ মঙ্গলবারের ম্...
05/12/2023

ড্র করে পঞ্চম স্থান ধরে রাখলো কিংস্টার স্পোর্টিং ক্লাব

'বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩'র আজ মঙ্গলবারের ম্যাচটি কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম সিটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য ড্র হয়।

খেলাটি আজ দুপুর ২টা ৩০ মিনিটে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১২ খেলা শেষে ১৬ পয়েন্ট নিয়ে কিংস্টার স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টে পঞ্চম স্থানে অবস্থান করছে। এছাড়া গত ২৪ নভেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত কিংস্টার বনাম টঙ্গী ক্রীড়া চক্রের মধ্যকার খেলাটিতে কিংস্টার ক্লাব পরাজিত হয়।

Address

Dhaka

Telephone

+8801913225728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kingstar Sporting Club, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category