Live Cricket Score Update BD

Live Cricket Score Update BD Like Us For Get Update Of Cricket News
So Follow Us
(1)

09/06/2024

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটের স্বপ্ন বুনছে বাংলাদেশ।

তিন টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি নেদারল্যান্ডস ও নেপাল থাকায় ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে যাওয়াটা বেশ কঠিনই দলগুলোর জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। সেই লড়াইয়ে জিতে আশার পালে হাওয়া লেগেছে নাজমুল হাসান শান্তর দলের। বাংলাদেশ অধিনায়ক তো বলেই দিয়েছেন, পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে তাদের আশা বেড়ে গেছে এখন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কখনই ভালো দল নয়। নেই কোনো বড় অর্জন। শ্রীলঙ্কাকে শনিবার হারানোর আগে এই মঞ্চে শেষবার শীর্ষ স্থানীয় দলগুলোর মধ্যে কেবল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ২০০৭ আসরে। সাথে যদি যোগ করা বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্ম ও শ্রীলঙ্কার সাথে প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস, তাহলে প্রথম ম্যাচে জয়টা ভীষণ প্রয়োজনীয় ছিল তাওহীদ-রিশাদদের জন্য। সেটা ধরা দেওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ ও সুপার এইট নিয়েও স্বপ্নের পরিধি বেড়ে গেছে বাংলাদেশের।

ম্যাচের পর শান্তর কণ্ঠে তাই দেখা মিলেছে আত্মবিশ্বাসের সুর। “এই জয়টা পুরো বাংলাদেশ দলের, ১৫ জন খেলোয়াড়, সাথে কোচিং স্টাফ যারা ছিল, সবাই মিলে আমরা ম্যাচটা জিতেছি। অবশ্যই এই ধরনের ম্যাচ জিতলে সবাই কনফিডেন্ট থাকে। যেহেতু এই ম্যাচটা আমরা জিততে পেরেছি, সবার একটা বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই। তাই এই বিশ্বাসটা নিয়ে আমরা যদি পরের ম্যাচে যেতে পারি, তাহলে আশা করব দ্বিতীয় ম্যাচেও ভালো কিছুই হবে।”

একদিন বাদে আগামী সোমবারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রোটিয়াদেরও প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। দলটির শক্তিশালী পেস আক্রমণের সামনে মাত্র ৭৭ রানেই গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা। কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়াদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটারদের জন্য, যাদের কয়েকজন নেই আবার সেরা ছন্দে।

এই ম্যাচেও শ্রীলঙ্কা ম্যাচের মতোই নিজেদের উজাড় করে লড়তে চান শান্ত। “এটা খুবই গুরুত্বপূর্ণ জয় ছিল। পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে। ওই ম্যাচে আবার নতুন করে পরিকল্পনা করে আসতে হবে। আর যেটা বললাম, ভালো ক্রিকেট খেলা ছাড়া উপায় নেই। আর বিশেষ করে আমরা ব্যাটসম্যানরা যদি অবদান রাখতে পারি সবাই, তাহলে পরবর্তী ম্যাচেও ভালো কিছু হবে।”

09/06/2024

প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।

কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত…💔

🗣️তাওহীদ হৃদয়🥰



দ্বন্দ্ব ভুলে লংকান করুনারত্নকে মুশফিকের অভিনন্দন, ভাই সম্বোধন✨করণারত্নেও দিলেন সম্মান🤝উত্তাপ থাকুক খেলার মাঠে, মাঠের বা...
05/04/2024

দ্বন্দ্ব ভুলে লংকান করুনারত্নকে মুশফিকের অভিনন্দন, ভাই সম্বোধন✨
করণারত্নেও দিলেন সম্মান🤝

উত্তাপ থাকুক খেলার মাঠে, মাঠের বাইরে ছড়িয়ে যাক ভ্রাতৃত্ব...❤️

চুপ থেকেও উৎসব করা যায়৷ টেস্টে বাংলাদেশকে রীতিমত উড়িয়ে দিলো শ্রীলঙ্কা৷ তবে ট্রফি হাতে বাড়তি কোন উৎসব করতে দেখা যায়নি ল...
03/04/2024

চুপ থেকেও উৎসব করা যায়৷

টেস্টে বাংলাদেশকে রীতিমত উড়িয়ে দিলো শ্রীলঙ্কা৷ তবে ট্রফি হাতে বাড়তি কোন উৎসব করতে দেখা যায়নি লঙ্কানদের৷

03/04/2024

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ১৯২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

দেশের হয়ে এখন পর্যন্ত ১৪৩ ম্যাচে ১৮৯ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। শুভ জন্মদিন 'স্পিডস্টার'।
03/04/2024

দেশের হয়ে এখন পর্যন্ত ১৪৩ ম্যাচে ১৮৯ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

শুভ জন্মদিন 'স্পিডস্টার'।

03/04/2024

আইপিএল ছেড়ে হঠাৎ বাংলাদেশে মুস্তাফিজ। বিস্তারিত কমেন্টে......

02/04/2024

Bangladesh vs Sri Lanka, 2nd Test

Day 4: Stumps - Bangladesh need 243 runs

1 0 0 0 1 0 (2 runs)

BAN 268-7(67)

Batting
Taijul Islam10(14)
Mehidy Hasan Miraz44(49)

Bowler
Lahiru Kumara
11-2-41-2

02/04/2024

Bangladesh vs Sri Lanka, 2nd Test

Day 4: 3rd Session - Bangladesh need 316 runs

0 0 0 1 0 0 (1 runs)

BAN 195-5(52)

Batting
Shahadat Hossain Dipu0(7)
Litton Das37(70)

Bowler
Prabath Jayasuriya
16-1-55-2

02/04/2024

1 0 0 W 0 0 (1 runs)

BAN 193-5(50)

02/04/2024

Wicket 🥲

Shakib c Nishan Madushka b Kamindu Mendis 36(53) [4s-3]

02/04/2024

Bangladesh vs Sri Lanka, 2nd Test

Day 4: 3rd Session - Bangladesh need 320 runs

1 1 0 0 B4 1 (7 runs)

BAN 191-4(48)

Batting
Litton Das33(56)
Shakib Al Hasan36(50)

Bowler
Kamindu Mendis
3-0-11-0

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Live Cricket Score Update BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share