খেলাধুলার সাতরং

খেলাধুলার সাতরং Laugh, love sports updates, sports news, sports news, do not stay with the news page

21/06/2025
21/06/2025

ভয়ংকর হয়ে উঠছে ব্রাজিল, হবে কি হেক্সা পূরণ?
ভিডিও - কালবেলা

02/11/2018

Hi..
Good morning everyone

রাশিয়ায় মেসিকে স্বরূপে দেখার প্রত্যাশায় ফিগোখবর > খেলা2905Shares রাশিয়ায় মেসিকে স্বরূপে দেখার প্রত্যাশায় ফিগো  স্পোর্টস ...
09/06/2018

রাশিয়ায় মেসিকে স্বরূপে দেখার প্রত্যাশায় ফিগো
খবর > খেলা
2905
Shares


রাশিয়ায় মেসিকে স্বরূপে দেখার প্রত্যাশায় ফিগো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2018-06-08 20:26:57.0 BdST Updated: 2018-06-08 20:47:48.0 BdST

Previous Next
জাতীয় দলের হয়ে শিরোপা স্বপ্নের খুব কাছে গিয়ে বারবার হতাশ হতে হয়েছে। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে একবারে শেষ মুহূর্তে ডুবেছিল তরী। পরের দুবছরে আরও দুটি ফাইনালে হার। ব্যর্থতার গণ্ডি থেকে এবার বের হতে মরিয়া মেসি ও তার দল। সে লক্ষ্যে দলটির সেরা তারকা লিওনেল মেসি রাশিয়ায় স্বরূপে জ্বলে উঠবেন বলে প্রত্যাশা সাবেক ফুটবলার লুইস ফিগোর।
বার্সেলোনায় পাঁচ বছর কাটানো সাবেক পর্তুগিজ তারকা ২০০০ সালে কাম্প নউ ছেড়ে যান। এর চার বছর পর কাতালান ক্লাবটির মূল দলে অভিষেক হয় মেসির। দ্রুত নতুন চ্যালেঞ্জের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। আর গত এক দশকে মেসিই দলটির প্রাণভোমরা। অনেকের মতে, সময়ের সেরা ফুটবলার।

বার্সেলোনার জার্সিতে রেকর্ড ৩২টি শিরোপা জিতেছেন মেসি। ব্যক্তিগত অর্জনের ঝুলিতে যোগ হয়েছে পাঁচটি ব্যালন ডি’অর। আরও অনেক অনেক সাফল্য। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে একেবারে শূন্য।

২০০৬ সালের জার্মানিতে বিশ্বকাপ অভিষেক হয় মেসির। সেবার কোয়ার্টার-ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দক্ষিণ আফ্রিকায় পরের আসরেও তাদের দৌড় ছিল ওই শেষ আট পর্যন্তই।

স্বপ্ন পূরণের খুব কাছে গিয়েছিলেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। কিন্তু জার্মানির বিপক্ষে ফাইনালে যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল খেয়ে ভাঙে স্বপ্ন। তাই টুর্নামেন্ট সেরা ‘গোল্ডেন বল’ হাতে নিয়েও মেসির চোখে ছিল জল। ছিল স্বপ্নভঙ্গের হতাশার ছাপ।
এরপর ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে ওঠে তারা; কিন্তু প্রতিবারই চিলির কাছে টাইব্রেকারে হেরে বসে।

হতাশা আর অভিমানে ২০১৬ কোপা আমেরিকায় ব্যর্থতার পর আচমকা অবসরের ঘোষণা দিয়ে বসেন মেসি। পরে সবার অনুরোধে ফিরে আসেন।

রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথটা সহজ ছিল না আর্জেন্টিনার। বরং ছিল অনেক কঠিন। তারকাসমৃদ্ধ আক্রমণভাগ নিয়েও পুরো বাছাইপর্বে গোলের জন্য কঠিন যুদ্ধ করতে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের; ১৮ ম্যাচে মাত্র ১৯ বার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারে তারা।

একসময় তো ছিটকে পড়ার শঙ্কাতেই পড়ে গিয়েছিল দলটি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় শেষ ম্যাচে একুয়েডরের বিপক্ষে সব ভার যেন নিজের কাঁধে তুলে নেন মেসি। করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ৩-১ গোলের জয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে আর্জেন্টিনা।

সমর্থকদের চাওয়া, রাশিয়াতেও দুর্বার মেসির দেখা মিলবে। শেষ হাসি হাসবে আর্জেন্টিনা। কারণ বিশ্বসেরার মুকুট পরার এটাই যে তার শেষ সুযোগ। এমনটা নিজেই বলেছেন কদিন বাদে ৩১ বছর পূর্ণ করতে যাওয়া বার্সেলোনা তারকা। একই ভাবনা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়ানো ফিগোরও।
ক্লাব ফুটবলে খেলা ও আন্তর্জাতিক অঙ্গনে খেলার মধ্যে পার্থক্য আছে-জানেন ফিগো। তবে সবকিছুর পরেও এবার যে মেসি শিরোপা জিততে সর্বোচ্চ চেষ্টা করবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সাবেক পর্তুগাল অধিনায়কের।

“আমি মনে করি, বিশ্বকাপে দারুণ একটা ফল পাওয়ার লক্ষ্যে পারফর্ম করার এটা তার অন্যতম শেষ সুযোগ। বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য পূরণে সে হয়তো এবার আরও ভালোভাবে ও সেরা উপায়ে চেষ্টা করবে।”

বরাবরের মতো ২০১৭-১৮ মৌসুমটাও দারুণ কেটেছে মেসির। দলকে লা লিগা শিরোপা জেতাতে ৩৬ ম্যাচ খেলে করেন ৩৪ গোল। কোপা দেল রে শিরোপাও ঘরে তোলে তারা। ফিগোর বিশ্বাস, আসছে বিশ্বকাপের জন্য নিশ্চয় বিশেষ কিছু জমিয়ে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

“আশা করি, দুর্দান্ত খেলতে ও সমর্থকদের সেরাটা দিতে শারীরিকভাবে সেরা অবস্থায় থেকে সে প্রতিযোগিতায় পা রাখবে।”

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

ব্রাজিল দলে ফের চোটের হানাবিশ্বকাপের আগে ব্রাজিল দলে চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা দিন দিন বড় হচ্ছে। সবশেষ বৃহস্পতিবার অনু...
09/06/2018

ব্রাজিল দলে ফের চোটের হানা
বিশ্বকাপের আগে ব্রাজিল দলে চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা দিন দিন বড় হচ্ছে। সবশেষ বৃহস্পতিবার অনুশীলনের সময় গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিডফিল্ডার ফ্রেদ।
চোটের মাত্রা বুঝতে স্ক্যানের প্রয়োজন হতে পারে বলে ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

চলতি সপ্তাহেই ইউক্রেনের শাখতার দোনেৎস্ক থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার ব্যাপারে মতৈক্যে পৌঁছান ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।

শেষ মুহূর্তে পাওয়া এই চোটে শঙ্কায় পড়তে পারে ফ্রেদের বিশ্বকাপ স্বপ্ন। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, তাকে পর্যবেক্ষণ করা হবে।

“আজ (বৃহস্পতিবার) ফ্রেদ গোড়ালিতে চোট পেয়েছেন। কিন্তু এখনই এ নিয়ে কোনো কিছু বলা খুব দ্রুত হয়ে যায়। আগামীকাল কি ঘটে আমরা পর্যবেক্ষণ করব এবং তারপর সিদ্ধান্ত নেব কোন পরীক্ষা করার প্রয়োজন আছে কি-না।”
এই মুহূর্তে ব্রাজিল দলে চোটের তালিকা বেশ লম্বা। রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ছিলেন না উইঙ্গার কস্তা ও মিডফিল্ডার রেনাতো। সমস্যা আছে স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও রাউট-ব্যাক ফাগনারেরও।

আগামী রোববার বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তিতের দল।

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে পাঁচবারের চ্যাম্পিনরা।

সৌদি আরবের বিপক্ষে জার্মানির কষ্টের জয়বিশ্বকাপ শুরুর আগের প্রস্তুতিপর্বটা খুব একটা ভালো কাটলো না জার্মানির। তবে কষ্টে হল...
09/06/2018

সৌদি আরবের বিপক্ষে জার্মানির কষ্টের জয়

বিশ্বকাপ শুরুর আগের প্রস্তুতিপর্বটা খুব একটা ভালো কাটলো না জার্মানির। তবে কষ্টে হলেও সৌদি আরবের বিপক্ষে পাওয়া জয়ে আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়লো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
জার্মানির লেভারকুজেনে শুক্রবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। গত শনিবার অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ইওয়াখিম লুভের দল।

অস্ট্রিয়ার মাঠের বিবর্ণ জার্মানিকে এ ম্যাচেও স্বরূপে দেখা যায়নি। তবে তাদের শুরুটা ছিল বেশ ভালো। অষ্টম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা।

ডান দিক থেকে সতীর্থের লম্বা উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে মার্কো রয়েস ছোট করে ছয় গজ বক্সের মুখে বাড়ান টিমো ভেরনারকে। প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান লাইপজিগের এই ফরোয়ার্ড।

পরের চার মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো; কিন্তু পিএসজি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার সহজ সুযোগ নষ্ট করার পর ২০ গজ দূর থেকে রয়েসের হাফ-ভলি পোস্টে বাধা পায়।

ধীরে ধীরে গুছিয়ে ওঠা সৌদি আরব মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠতে শুরু করে। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় সাফল্য অধরাই রয়ে যায়।

৪৩তম মিনিটে দুর্ভাগ্যজনক ভাবে দ্বিতীয় গোল খেয়ে বসে অতিথিরা। ভেরনারের নীচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ওমার।
দ্বিতীয়ার্ধের প্রথমভাগে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই বেশ জমে ওঠে। তিন মিনিটের ব্যবধানে মাটস হুমেলস ও ড্রাক্সলার সুযোগ নষ্ট করেন। ৬১তম মিনিটে ব্যবধান কমাতে পারতেন মিডফিল্ডার সালেম আল-দাওসারি; কিন্তু গোল করার মতো পজিশনে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন।

৮৪তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে সৌদি আরব। প্রতিপক্ষের মিডফিল্ডার আল-জসিমকে ডিফেন্ডার সামি খেদিরা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহাম্মদ আল-সাহলাইয়ের শট ডান দিয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মানুয়েল নয়ার। ফিরতি বল ধরে গোলটি করেন মিডফিল্ডার আল জসিম।

যোগ করা সময়ে দুই দলই একটি করে সুযোগ নষ্ট করলে স্কোরলাইনে পরিবর্তন আসেনি। স্বস্তির জয়ে মাঠ ছাড়ে জার্মানি।

১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে জার্মানি। ‘এফ’ গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

আগামী ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। ‘এ’ গ্রুপের অন্য দুই দল হলো মিশর ও উরুগুয়ে।

সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে জাপান। দিনের আরেক প্রস্তুতি ম্যাচে সেনেগালকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপ স্বপ্ন শেষ আর্জেন্টিনার লানসিনিরবিশ্বকাপ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ আর্জেন্টিনার জন্য। অভিজ্ঞ গোলরক্ষক সের্...
09/06/2018

বিশ্বকাপ স্বপ্ন শেষ আর্জেন্টিনার লানসিনির

বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ আর্জেন্টিনার জন্য। অভিজ্ঞ গোলরক্ষক সের্হিও রোমেরোর পর এবার ছিটকে গেলেন মিডফিল্ডার মানুয়েল লানসিনি।
অনুশীলনে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় বিশ্বকাপে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী এই ফুটবলার। হাইতির বিপক্ষে ৪-০ গোলে জেতা শেষ প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন লানসিনি।

এখনও তার বিকল্প ঘোষণা করেনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

বন্ধুত্ব যেখানে ভালোবাসাযুক্ত...
07/06/2018

বন্ধুত্ব যেখানে ভালোবাসাযুক্ত...

Address

Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when খেলাধুলার সাতরং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেলাধুলার সাতরং:

Shortcuts

Share

Category