27/08/2025
আসসালামু আলাইকুম
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত সকল সিনিয়র , ব্যাচমেট এবং জুনিয়র ভাইয়েরা, আপনারা জেনে খুশি হবেন যে , আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বন্ডিং এবং ভ্রাতৃত্ববোধ কে জোরদার করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হলের সংগঠন (হাউজ অব পলিটিক্যাল থিংকারস) এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সংগঠন (সিম্পোজিয়াম) এর আয়োজনে প্রত্যকটি হলের সমন্বয়ে শর্টপিচ নাইট টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। আপনারা সকলেই আমন্ত্রিত।
৯ টি হলের অংশগ্রহণে আজ ২৮/০৮/২০২৫ রোজ বৃহস্পতিবার সূর্যসেন হল ক্যাফেটেরিয়া সংলগ্ন ভাবনা চত্বর মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
আপনাদের সকলকে উক্ত আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।
তারিখঃ ২৮/০৮/২০২৫ (বৃহস্পতিবার)
স্থানঃ সূর্যসেন ক্যাফেটেরিয়া সংলগ্ন ভাবনা চত্বর মাঠ
সময়ঃ বিকাল ৫ টা
ধন্যবাদান্তে,
সিম্পোজিয়াম, জহুরুল হক হল রাষ্ট্রবিজ্ঞান পরিবার।
হাউজ অব পলিটিক্যাল থিংকারস, জিয়া হল রাষ্ট্রবিজ্ঞান পরিবার