26/08/2026
বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন স্থায়ীভাবে জাতিসংঘের বাংলাদেশ মিশনে বদলি হওয়া উপলক্ষে বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
ফেডারেশনের সঙ্গে তাঁর দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা, শ্যূটিং খেলাধুলার উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর মূল্যবান অবদানের জন্য বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। জাতিসংঘের বাংলাদেশ মিশনে তাঁর নতুন দায়িত্ব আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা রইল।
বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।