A S Taj

A S Taj Physical, Mental & Financial Fitness Enthusiastic. International Sports Science Association Certified Nutritionist & Fitness Trainer.

Athlete, Public Speaker, Content Creator, Entrepreneur Founder: Fitlifebd.com

19/08/2026

প্রোটিন চেয়ে নয়, কিনে খাও!

👌
19/08/2026

👌

14/08/2026

শুধুমাত্র দৌড় অথবা শুধুমাত্র ভারউত্তোলন করা ঠিক না! Snigdho Is Running

রিলেশনশিপ নিয়ে প্যারায় থাকার কারনে গতকাল এক ছেলে জানালো সে ঠিকমত প্রোটিন খাচ্ছে না, স্ট্রেসে থাকার কারনে মিষ্টি ও ভাজা প...
13/08/2026

রিলেশনশিপ নিয়ে প্যারায় থাকার কারনে গতকাল এক ছেলে জানালো সে ঠিকমত প্রোটিন খাচ্ছে না, স্ট্রেসে থাকার কারনে মিষ্টি ও ভাজা পোড়া খাচ্ছে বেশি, ঘুমাচ্ছে কম, রিলস দেখছে বেশি এবং ব্যায়াম বা খেলাধুলাতেও মন বসছে না। আমার কাছে পরামর্শ চাইলে তাকে ব্রেকআপ করার পরামর্শ দিয়ে বল্লাম যে সম্পর্কে সুখের তুলনায় দুঃখ বেশি সেই সম্পর্ক আমাদের মন ও শরীরের জন্য আনহেলদি। সম্পর্ক আনহেলদি হলে মানুষের কাজকর্মও আনহেলদি প্যাটার্ন এ চলতে থাকে। ছেলেটা আজ তার প্রেমিকাকে ফেসবুকে ট্যাগ করে পোস্ট করেছে- “কোনো শকুন আমাদের আলাদা করতে পারবে না ”

11/08/2026

পেশির জোর ডায়াবেটিস আটকায়!

“ অল্প হলেও উপার্জনের চেষ্টা করো, যেন পরীক্ষায় খারাপ করলেও আত্মবিশ্বাস না কমে ”
10/08/2026

“ অল্প হলেও উপার্জনের চেষ্টা করো, যেন পরীক্ষায় খারাপ করলেও আত্মবিশ্বাস না কমে ”

06/08/2026

মায়ের স্বাস্থ্য ভালো থাকবে যেভাবে

Nobody : 😶The Unfit Guy :
06/08/2026

Nobody : 😶
The Unfit Guy :

04/08/2026

শরীরের ওজন বেশি হলে যে ব্যায়াম করা ঠিক না !

বর্তমান গবেষণা বলছে, ইনসুলিন রেজিস্ট্যান্স প্রধানত দুই ধরনের হতে পারে Muscle Insulin Resistance এবং Liver Insulin Resist...
04/08/2026

বর্তমান গবেষণা বলছে, ইনসুলিন রেজিস্ট্যান্স প্রধানত দুই ধরনের হতে পারে Muscle Insulin Resistance এবং Liver Insulin Resistance। দুটিই রক্তে শর্করা বাড়ায়, তবে কারণ ও প্রভাব এক নয়।

Muscle Insulin Resistance : এক্ষেত্রে পেশি (Muscle) ইনসুলিনের প্রতি কম সাড়া দেয়। ফলে রক্ত থেকে গ্লুকোজ সহজে পেশিতে প্রবেশ করতে পারে না এবং শক্তি উৎপাদন বাধাগ্রস্ত হয়। এর সবচেয়ে বড় কারন হলো শারীরিক পরিশ্রমের অভাব এছাড়াও অতিরিক্ত শরীরের চর্বি, দীর্ঘদিন অতিরিক্ত ক্যালরি গ্রহণ এবং জিনগত কারণও ভূমিকা রাখতে পারে।

সবচেয়ে বড় সমাধান হলো শারীরিক পরিশ্রম, বিশেষ করে শরীরের সমস্ত অঙ্গের জন্য Resistance training অথবা ভার উত্তোলন অথবা শরীরের ওজন ব্যবহার করে ফ্রী হ্যান্ড এক্সারসাইজ, এর পাশাপাশি হাঁটা, দৌড়, যোগব্যায়াম ইত্যাদি। এসব ব্যায়াম পেশির কোষে গ্লুকোজ পরিবহনকারী GLUT-4 প্রোটিনের কার্যকারিতা বাড়িয়ে পেশি কে ইনসুলিন সেনসিটিভ করে দেয় ফলে রক্তের চিনি খুব সহজেই পেশিতে প্রবেশ করতে পারে।

Liver Insulin Resistance: এক্ষেত্রে লিভার ইনসুলিনের সংকেত ঠিকভাবে বুঝতে পারে না। যেহেতু লিভারের কাজ রক্তে চিনি বা শর্করার ভারসাম্য রক্ষা করা ফলে শরীরের প্রয়োজন না থাকলেও লিভার রক্তে গ্লুকোজ ছাড়তে থাকে, যার কারণে আপনি খালি পেটে থাকলেও Fasting Blood Sugar বেশি থাকে। এর অন্যতম প্রধান কারণ হলো লিভারে অতিরিক্ত চর্বি জমা (Fatty Liver/NAFLD)। এছাড়া অতিরিক্ত ক্যালরি গ্রহণ, পেটের অতিরিক্ত চর্বি (Visceral Fat), জিনগত কারণ এবং দীর্ঘমেয়াদি মানসিক চাপও ভূমিকা রাখতে পারে। দুশ্চিন্তা ফলে উৎপাদিত স্ট্রেস হরমোন কর্টিসল লিভার কে বাধ্য করে Gluconeogenesis প্রক্রিয়ার মাধ্যমে চিনি তৈরি করতে। এই ননস্টপ কাজের কারনে লিভার একসময় ইনসুলিন হরমোনের প্রতি আর সংবেদনশীল থাকে না। ফলে আপনি চিনি না খেলেও লিভার রক্তে চিনি ছাড়তেই থাকে।

এক্ষেত্রে সবথেকে বড় সমাধান হলো মানসিক দুশ্চিন্তা কমানো, যা কিছু মানসিক চাপ বাড়ায় তা থেকে দূরে সরে আসা, নিজের পছন্দ কে প্রাধান্য দেওয়া, অন্যের সাথে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা না করা, বেঁচে থাকার জন্য মিনিংফুল একটি উদ্দেশ্য ঠিক করা ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং প্রয়োজনের অতিরিক্ত মুখরোচক খাবার না খাওয়া যাতে শরীরে কর্টিসলের মাত্রা স্বাভাবিক থাকে।

এই দুটি ধরন আলাদা করে নির্ণয় করা এখনো দৈনন্দিন চিকিৎসার নিয়মিত অংশ হয়ে ওঠে নি। এইজন্য ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসার মূল ভিত্তি এখনো ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণের ওপর নির্ভরশীল। তবে এই মাধ্যম তখনই আপনার জীবনে কাজে আসবে যখন আপনি উপরের দুটি বিষয় অনুধাবন করবেন।

এজন্যই যদি আপনার অল্প বয়স থেকে শারীরিক পরিশ্রমের অভ্যাস থাকে এবং আপনি হাসিখুশি স্বভাবের বা জীবন নিয়ে সন্তুষ্টিতে ভোগেন সেক্ষেত্রে আপনার এই দুই ধরনে ইনসুলিন রেজিস্ট্যান্স হবার সম্ভাবনা ক্ষীণ এবং আপনার হয়তো জীবনে কখনো এই রোগের চিকিৎসা নেবার প্রয়োজন নাও হতে পারে।

Address

Dhaka

Telephone

+8801632442096

Website

Alerts

Be the first to know and let us send you an email when A S Taj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A S Taj:

Shortcuts

Share