30/08/2026
মাস শেষে বেতন পাওয়া আর কাজ জোগাড় করে সেখান থেকে একটি অংশ মাসিক আয় হিসেবে নেওয়া দুটো এক জিনিস নয়।
চাকরিজীবীর হিসাব অনেকটাই নির্দিষ্ট। মাস শেষে বেতন আসবে ধরুন ৩০ হাজার, ৫০ হাজার বা ১ লাখ টাকা। সেই আয়ের একটা সীমা থাকে, একটা নির্দিষ্ট কাঠামো থাকে।
কিন্তু ব্যবসার হিসাব সম্পূর্ণ আলাদা।
একটা ব্যবসা ১০ হাজার টাকার কাজ পেলেই তার হিসাব ১০ হাজার টাকায় শেষ হয়ে যায় না। সেখানে আছে—কাস্টমার আনা, অপারেশন খরচ, টিমের বেতন, টেকনোলজি, মার্কেটিং, ইনভেস্টমেন্ট, ট্যাক্স, রিস্ক এবং ভবিষ্যতের পরিকল্পনা।
ব্যবসায় শুধু “এই মাসে কত টাকা আয় হলো?” এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়।
আরও বড় প্রশ্ন হলো
এই মাসটা কেমন গেল?
আগামী ৬ মাস কীভাবে যাবে?
আগামী ১ বছর কীভাবে টিকে থাকব?
ব্যবসা কীভাবে স্কেল করব?
কোথায় ইনভেস্ট করব?
কোথায় খরচ কমাব?
কতজন মানুষ দরকার?
ক্যাশফ্লো ঠিক আছে তো?
কারণ ব্যবসায় মূল বিষয় শুধু Profit নয়, Survival + Growth।
Business Scaling, Investment & Costing, Human Resource, Cash Flow—এই জায়গাগুলোর যেকোনো একটিতে বড় সমস্যা হলে পুরো ব্যবসাটাই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।
আর সবচেয়ে কঠিন বিষয় হলো
আপনি টিকে থাকতে না পারলে শুধু এই মাসের আয়টাই হারাবেন না।
হারিয়ে যেতে পারে গত কয়েক বছরের সময়, ইনভেস্টমেন্ট, টিম, অভিজ্ঞতা, কাস্টমার এবং তৈরি করা পুরো সিস্টেম।
তাই ব্যবসা করা মানে শুধু টাকা আয় করা নয়।
ব্যবসা মানে প্রতিদিন টিকে থাকার লড়াই, ভবিষ্যৎকে পরিকল্পনা করা এবং এমন একটি সিস্টেম তৈরি করা যেটা আজকের পাশাপাশি আগামীকালও আপনাকে দাঁড় করিয়ে রাখবে।
চাকরিতে মাস পার করা গুরুত্বপূর্ণ।
ব্যবসায় বছর পার করাই অনেক সময় সবচেয়ে বড় অর্জন।