01/11/2023
ভাগ্যই একমাত্র থামাতে পারে এবারের দ: আফ্রিকাকে.!! প্রশ্ন আসবেই তাহলে নেদারল্যান্ডের কাছে কেন হারলো? জ্বী, প্রশ্নটা যথার্থই বটে.. সংক্ষেপে উত্তর সেদিন ভাগ্য মোটেও দ: আফ্রিকার পক্ষে ছিলোনা বরং ভাগ্য নামক জিনিসটা সবটুকু দিয়েই সেদিন মুড়ে দিছিলো ডাচদের.!!
এবারের দ: আফ্রকার প্লাস পয়েন্ট মেইনলি দুটো। ১. ফেভারিট হিসাবে না আসা এবং ২. খেলোয়ারদের ফর্ম ইন লাইফ..!!
গত প্রায় ৫ টা বিশ্ব আসরে তারা এসেছে ফেভারিটের তকমা নিয়ে এবং বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে। তাদের মিডিয়া থেকে শুরু করে বিশ্ব মিডিয়ার আকাশচুম্বী প্রত্যাশা হয়তোবা প্রত্যেকবার তাদের মাঠের ফোকাসে ইফেক্ট ফেলেছে.. হয়তোবা, কে জানে.? অথচ এবার ওদের মিডিয়া খুব একটা উচ্চবাচ্চ করেনি, সাবেক বিশ্ব তারকা থেকে শুরু করে তাবৎ ক্রিকেট ভক্ত সমার্থকদের বড় অংশ ফেভারিটের লিস্টে তাদের রাখেইনি..!! এটাই বোধহয় মাঠের কাজটা ঠিকঠাক করার জন্য বিশেষ প্রভাব রাখছে...
খেলোয়ারদের ফর্মের বিষয়টাও উড়িয়ে দেওয়ার সুযোগ কই.? বিগত সময়ে তাদের সকল ব্যাটাররা কি সামগ্রিক ফর্ম দেখাতে পেরেছে.? বোধহয় না.. কাকে রেখে কাকে থামাবে প্রতিপক্ষ.? টেম্বা থেকে শুরু করে ডুসেন, মিলার, মার্করাম, ক্লাসেন, জানসেন, ডি ককরে নাহয় বাদই দিলাম আপাতত.!!! যেকোন ২ জন ব্যাটারই যেকোন প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার ঢের যোগ্যতা রাখে এবারের দ: আফ্রিকা।
বোলাররা কি কম যাচ্ছে.? না, মোটেও না.. জানসেন প্রত্যেক ম্যাচেই শুরুর দিকে ২ টা উইকেট এনে দিচ্ছে। রাবাদা, লুঙ্গি, কোয়েটজ, কেশাব, শামসিরা যে যার কাজটা ঠিকঠাক ভাবেই করতে পারছে। পারবেই না বা কেন.? ব্যাটাররা যদি পাহাড় সহ রান বোর্ডে তুলে দেয় প্রতিপক্ষের ঘাড়ে, সেই রানের পাহাড়ে চাপা পড়েই পিষ্ঠ প্রতিপক্ষ কিভাবে জানসেন, রাবাদা, লুঙ্গিদের চাপ নিবে.? বোধহয় কারো পক্ষেই সম্ভব না, ফলাফল যা হওয়ার তাই হচ্ছে.. এক চেটিয়া জয়..!!!!
সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি এবার ওরা শিরোপা খরা কাটাতে যাচ্ছে.? উত্তর সম্ভাবত প্রথম লাইনেই পেয়ে গেছেন। ভাগ্য, ভাগ্য যদি সাথে থাকে তবে এবার বোধহয় পাল্লাটা কিছুটা হলেও ভারি থাকবে তাদের দিকে। তবে টস এবং প্রথম ইনিংস ব্যাটিং ওদের স্ট্রং সাইড, ভাগ্য এখানে ক্লিক করে দিলে চান্স বেশিই থাকবে। নাহলে টাইটুই লাগা পাকিস্তান ম্যাচ, অথবা নেদারল্যান্ড ম্যাচের পরিনতি মেনেও নিতে হতে পারে..!!!